Academy

26. দিন ফুরোলে | শঙ্খ ঘোষ

26. দিন ফুরোলে | শঙ্খ ঘোষ - WBBSE - Class 7 - বাংলা

0

দিন ফুরোলে

শঙ্খ ঘোষ

সূয্যি নাকি সত্যি নিজের ইচ্ছেয় ডুব দিয়েছে? সন্ধে হলো? দুচ্ছাই আকাশ জুড়ে এক্ষুণি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। লক্ষ, বা তা হতেও পারে একশো কেই বা খুলে দেখছে রঙের বাক্স! আমরা কি আর দেখতে পাব ভাবছ?

A dark, cloudy sky over a field with birds flying towards the left

বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছো। পাখির সারি যেমন ধানের গুচ্ছে আঁধার ফেলে ঘরের দিকে উড়ছে তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের নিজের মন খারাপের গর্তে। বলবে বাবা, এইটুকু সব বাচ্ছা দিন ফুরোলেও মাঠ ছাড়ে না? আচ্ছা! মা বলবে, ঠ্যাং দুটো কী কুচ্ছিৎ। এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি।

Decorative header showing Bengali letters 'ল', 'ET'

  1. কবিতাটিতে 'চ্ছ' দিয়ে কতগুলি শব্দ আছে লেখো, প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি করে আলাদা বাক্য লেখো।
  2. নীচের ছকটি সম্পূর্ণ করো :
>
সূর্য>
>দুচ্ছাই
মূর্ছা>
>আঁধার
কুৎসিত>
>সন্ধে
  1. 'লক্ষ'-শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি পৃথক বাক্য লেখো। 'লক্ষ্য' শব্দটির সঙ্গে এই দুটি অর্থের পার্থক্য দেখিয়ে আরও একটি নতুন বাক্য লেখো।
  2. 'এক গঙ্গা জল' — শব্দবন্ধটির মানে 'গঙ্গায় যত জল ধরে সব' অর্থাৎ কিনা অনেকখানি জল। নীচের স্তম্ভদুটির ডানদিক ও বামদিক ঠিকভাবে মেলাতে পারলে আরো কিছু এরকম শব্দবন্ধ তৈরি করতে পারবে।
এক মাথাহাসি
এক ক্লাসআম
এক আকাশধুলো
এক ঘরধান
এক কাঁড়িপায়েস
এক ঝুড়িছাত্র
এক হাঁড়িতারা
এক মুঠোটাকা
এক মুখলোক
এক কাহনচিনি
  1. নীচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্যরচনা করো : সূয্যি, দৃশ্য, বাক্স, বাপ-মা, গর্ত, ঠ্যাং, গাদা, ঘর, ধান, জল।

শব্দার্থ: দুচ্ছাই-দূরছাই, অবজ্ঞা ও বিরক্তিসূচক ধ্বনি। ঠ্যাং-পা। মুচ্ছা-মূর্ছা, চৈতন্যলোপ। কুচ্ছিৎ-কুৎসিত, বিশ্রী।

  1. নীচের শব্দগুলির সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে বের করো : বারি, অরুণ, অম্বর, পেটিকা, অজ্ঞান, গোছা, বিষাদ, কন্দর, পা, বিশ্রী।
  2. নীচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নাও : ভালো, মিথ্যা, বাইরে, বুড়ো, সুশ্রী।
  3. কারক ও বিভক্তি নির্ণয় করো : 8.1 চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। 8.2 বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছো। 8.3 কেই বা খুলে দেখছে রঙের বাক্স। 8.4 নিজের নিজের মন খারাপের গর্তে। 8.5 এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি।

শঙ্খ ঘোষ (জন্ম ১৯৩২) : বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অধ্যাপক। প্রথম কাব্যগ্রন্থ 'দিনগুলি রাতগুলি'। এছাড়াও লিখেছেন 'নিহিত পাতাল ছায়া', 'বাবরের প্রার্থনা', 'পাঁজরে দাঁড়ের শব্দ' ইত্যাদি। ছোটোদের জন্য লিখেছেন- 'ছোট্ট একটা স্কুল', 'অল্পবয়স কল্পবয়স', 'শব্দ নিয়ে খেলা', 'সকালবেলার আলো', 'সুপুরিবনের সারি', 'শহর পথের ধুলো' ইত্যাদি। প্রবন্ধের বই হিসেবে 'কালের মাত্রা ও রবীন্দ্র নাটক', 'ছন্দোময় জীবন' ইত্যাদি উল্লেখযোগ্য।

  1. এক কথায় উত্তর দাও : 9.1 সূয্যি ডুবে যাওয়ায় কথকরা 'দুচ্ছাই' বলছে কেন? 9.2 কে এক্ষুণি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন? 9.3 কথকরা কেন সেই দৃশ্য দেখতে পাবে না? 9.4 কথকরা কেন বলেছে, 'কেই বা খুলে দেখছে রঙের বাক্স!'? 9.5 বাপ মায়েরা কী হলে 'মুচ্ছো' যাবেন? 9.6 পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? 9.7 কথকরা কেন বলেছে তাদের 'নিজের নিজের মনখারাপের গর্তে' ফিরতে হবে? 9.8 বাবা কী বলবেন? 9.9 মা-ই বা বাড়ি ফিরলে কী বলবেন? 9.10 কথকরা কেন 'এক গঙ্গা জল দিয়ে' পা ধুচ্ছে?
  2. ব্যাখ্যা করো: 10.1 “সূয্যি নাকি......ডুব দিয়েছে?” 10.2 “আকাশ জুড়ে.......লক্ষ রঙের দৃশ্য।” 10.3 “লক্ষ, বা তা হতেও পারে........রঙের বাক্স!” 10.4 “আমরা কি আর...........যাবেই তবে মুচ্ছো।”
  3. আট-দশটি বাক্যে উত্তর দাও : 11.1 কবিতাটি অবলম্বনে তোমার দেখা একটি গোধূলির রূপ বর্ণনা করো। 11.2 কবিতাটিতে ছোটো ছেলেমেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? সন্ধেবেলায় ঘরে ফেরাকে 'মনখারাপের গর্তে' ফেরা বলে কেন মনে হয়েছে? খেলা থেকে সন্ধেবেলা বাড়ি ফেরার দুঃখ নিয়ে তোমার অনুভূতি লেখো।

Decorative frame for writing answers

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel