2. মম চিত্তে নীতি নৃত্যে | রবীন্দ্রনাথ ঠাকুর
2. মম চিত্তে নীতি নৃত্যে | রবীন্দ্রনাথ ঠাকুর - WBBSE - Class 7 - বাংলা
0
মম চিত্তে নীতি নৃত্যে
রবীন্দ্রনাথ ঠাকুর
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থেয়ে, তাতা থেয়ে, তাতা থেয়ে। তারি সঙ্গে কী মৃদঙ্গ সদাই বাজে তাতা থেয়ে, তাতা থেয়ে, তাতা থেয়ে।। হাসি কান্না হীরাপান্না দোলে তালে, কঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম, নাচে মৃত্যু পাছে পাছে তাতা থেয়ে, তাতা থেয়ে, তাতা থেয়ে। কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ, দিবানিশি নাচে মুক্তি, নাচে বন্ধ— সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থেয়ে, তাতা থেয়ে, তাতা থেয়ে।।
{.float-right-responsive}
রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি স্কেচ
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) : বাংলাভাষার অগ্রগণ্য গীতিকার এবং সুরকার। তাঁর রচিত গানগুলি ‘গীতবিতান’ নামের বইতে কয়েক খণ্ডে বিধৃত রয়েছে। আর গানগুলির স্বরলিপি বিধৃত হয়ে রয়েছে ‘স্বরবিতান’ নামের বইয়ে। এই গানটি ‘বিচিত্রা’ পর্যায়ের অন্তর্গত।
8
CONTENT MANAGER