22. জাতের বজ্জাতি | কাজী নজরুল ইসলাম
22. জাতের বজ্জাতি | কাজী নজরুল ইসলাম - WBBSE - Class 7 - বাংলা
জাতের বজ্জাতি
কাজী নজরুল ইসলাম
জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয় তো মোয়া।
হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাইত বেকুব, করলি তোরা এক জাতিকে এক শ' খান!
এখন দেখিস ভারতজোড়া পচে আছিস বাসি মড়া, মানুষ নাই আজ, আছে শুধু জাত-শেয়ালের হুক্কাহুয়া।
জানিস না কি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁওয়া-ছুঁয়ির ছোট্ট ঢিল!
যে জাত-ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান্নমে, রইবে মানুষ, নাই পরোয়া।
(সংক্ষেপিত)
কাজী নজরুল ইসলাম (১৮৯৮-১৯৭৬) : জন্ম বর্ধমানের চুরুলিয়া গ্রামে। গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় কবি। বিখ্যাত কবিতা 'বিদ্রোহী', 'সাম্যবাদী'। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা', 'বিষের বাঁশী', 'ভাঙার গান', 'চক্রবাক' প্রভৃতি। তিনি 'ধূমকেতু' পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন। এছাড়া তিনি কিছু উপন্যাস, ছোটোগল্প ও নাটক লিখেছেন। তাঁর রচিত অজস্র গান বাঙালির অমূল্য সম্পদ।
৭৮
CONTENT MANAGER