19 . আছেন কোথায় স্বর্গপুরে | লালন ফকির
19 . আছেন কোথায় স্বর্গপুরে | লালন ফকির - WBBSE - Class 7 - বাংলা
গান
আছেন কোথায় স্বর্গপুরে
লালন ফকির
গান
আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেদ জানে। কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আশমানে।। পৃথিবী গোলাকার শুনি অহর্নিশি ঘোরে আপনি। তাইতে হয় দিন-রজনী জ্ঞানীগুণী তাই মানে ।। তার একদিকেতে নিশি হলে অন্যদিকে দিবা বলে। আকাশ তো দেখে সকলে খোদা দেখে কয়জনে। আপন ঘরে কে কথা কয় না জেনে আশমানে তাকায়। লালন বলে কে বা কোথায় বুঝিবে দিব্যজ্ঞানে।
লালন ফকির (অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় ভাগ—ঊনবিংশ শতাব্দীর নবম দশক) : জন্মস্থান যশোহরের ঝিনাইদহ। তাঁর ধর্ম সম্বন্ধে ভিন্ন ভিন্ন মত আছে। তিনি নিজে ধর্ম বিষয়ে উদার ছিলেন। বাউল ধর্মই তাঁর অন্তরের ধর্ম। এই সম্প্রদায়ের সাধক ও কবিদের মধ্যে তিনি সর্বাধিক পরিচিত। তাঁর গান মূলত আধ্যাত্মিক, সংকেতে ভরা। লালনের গানের ভাষা সরল, ভাব গভীর। পাঠের গানটি আবুল আহসান চৌধুরী সংকলিত 'লালন সমগ্র' (পাঠক সমাবেশ, ঢাকা, বাংলাদেশ) থেকে গৃহীত।
৬৯
CONTENT MANAGER