4. বঙ্গভূমির প্রতি | মাইকেল মধুসূদন দত্ত
4. বঙ্গভূমির প্রতি | মাইকেল মধুসূদন দত্ত - WBBSE - Class 7 - বাংলা
দ্বিতীয় পাঠ
বঙ্গভূমির প্রতি
মাইকেল মধুসূদন দত্ত
"My Native Land, Good night!" : Byron
রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে। সাধিতে মনের সাদ, ঘটে যদি পরমাদ, মধুহীন কোরো না গো তব মনঃকোকনদে।
প্রবাসে, দৈবের বশে, জীব-তারা যদি খসে এ দেহ-আকাশ হতে, – নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?
কিন্তু যদি রাখ মনে, নাহি, মা, ডরি শমনে; মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে!
সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন; - কিন্তু কোন গুণ আছে, যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি, কহ, গো, শ্যামা জন্মদে!
তবে যদি দয়া করো, ভুল দোষ, গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে!- ফুটি যেন স্মৃতি-জলে, মানসে, মা, যথা ফলে মধুময় তামরস কি বসন্ত, কি শরদে!
-
ঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো: 1.1 'বঙ্গভূমির প্রতি' কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে, সেটি কবি বায়রন- এর রচনা। তাঁর রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো 1.2 লালবর্ণের পদ্ম 'কোকনদ'। সেরকম নীল রঙের পদ্মকে ও সাদা রঙের পদ্মকে বলা হয়।
-
সংক্ষিপ্ত উত্তর দাও : 2.1 'এ মিনতি করি পদে'- কবি কার কাছে কী প্রার্থনা জানিয়েছেন? 2.2 'সেই ধন্য নরকুলে'- কোন মানুষ নরকুলে ধন্য হন?
-
গদ্যরূপ লেখো : পরমাদ, যাচিব, কহ, যথা, জন্মিলে, দেহ, হেন, সাধিতে
শব্দার্থ : মিনতি - অনুনয়, বিনীত অনুরোধ, আবেদন। পরমাদ- 'প্রমাদ'-এর পরিবর্তিত (কোমল) রূপ। ভুল-বিস্মৃতি, অনবধানতা। কোকনদ-লাল পদ্ম। প্রবাস- বিদেশ। দৈব -অদৃষ্ট, ভাগ্য। নীর -জল। শমন- মৃত্যুর দেবতা যম। মক্ষিকা-মাছি। অমৃত-যা পান করলে মৃত্যু হয় না, সুধা। অমৃত হ্রদ--- সুধায় পূর্ণ হ্রদ। জন্মদে---'জন্মদা'-র সম্বোধন রূপ, জন্ম দেয় যে, জননী। সুবরদে-'সুবরদা'-র সম্বোধন রূপ, সু (শুভ) বর দেন যিনি, বরদাত্রী। মধুময়-মধুতে ভরা, মধুমাখা। তামরস - পদ্ম।
-
শূন্যস্থানে উপযুক্ত বিশেষণ বসাও : মন্দির, হ্রদ, ামরস।
-
স্থূলাক্ষর অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো: 5.1 রেখো, মা, দাসেরে মনে। 5.2 এ দেহ-আকাশ হতে। 5.3 মধুহীন কোরো না গো তব মনঃকোকনদে। 5.4 মনের মন্দিরে সদা সেবে সর্বজন। 5.5 মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে!
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) : জন্ম অধুনা বাংলাদেশের যশোহরে, সাগরদাঁড়ি গ্রামে।
পিতা প্রখ্যাত আইনজীবী রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। বাংলা কাব্যে নতুন যুগ আসে তাঁর কলমে, নাটকেও জাগে নতুন ধারা। হিন্দু কলেজের উজ্জ্বলতম এই ছাত্রটি বিলেতে গিয়ে বড়ো কবি হওয়ার স্বপ্ন সফল করতে ধর্মান্তরিত হন ১৮৪৩ সালে। তখন থেকে তাঁর নামের সঙ্গে যুক্ত হয় 'মাইকেল' শব্দটি। ইংরেজি ভাষায় 'The Captive Ladie' এবং 'Visions of the Past' নামে দুটি গ্রন্থ রচনা করলেও তিনি স্মরণীয় 'মেঘনাদবধ কাব্য', 'বীরাঙ্গনা কাব্য', 'ব্রজাঙ্গনা কাব্য', 'তিলোত্তমাসম্ভব কাব্য', 'চতুর্দশপদী কবিতা'-র রচয়িতা হিসেবে। 'শর্মিষ্ঠা', 'পদ্মাবতী', 'কৃষ্ণকুমারী' প্রভৃতি নাটক ও 'একেই কি বলে সভ্যতা?' আর 'বুড়ো সালিকের ঘাড়ে রোঁ' প্রহসনের স্রষ্টা তিনিই। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহারও তাঁরই দান।
-
পদ পরিবর্তন করে বাক্য রচনা করো : মধু, প্রকাশ, দেহ, অমর, দোষ, বসন্ত, দৈব।
-
বিপরীতার্থক শব্দ লেখো: প্রবাস, অমর, স্থির, জীবন, অমৃত।
-
'পরমাদ' শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে?
-
কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে তাঁর কোন মনোভাবের পরিচয় মেলে?
-
'মধুহীন কোরো না গো'- 'মধু' শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে?
-
কবিতা থেকে পাঁচটি উপমা বা তুলনাবাচক শব্দ খুঁজে নিয়ে লেখো।
-
'মন্দির' শব্দটির আদি ও প্রচলিত অর্থ দুটি লেখো।
-
কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে?
-
'মানস' শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
-
কবির দৃষ্টিতে নশ্বর মানুষ কীভাবে অমরতা লাভ করতে পারে তা লেখো।
CONTENT MANAGER