Academy

6. একুশের কবিতা | আশরাফ সিদ্দিকী

6. একুশের কবিতা | আশরাফ সিদ্দিকী - WBBSE - Class 7 - বাংলা

0

একুশের কবিতা

আশরাফ সিদ্দিকী

পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল॥ কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর সুর নয় স্মৃতির মধুভাণ্ডার... সেই আমার দেশ-মাঠ-বন-নদী-

Man rowing a boat

১৬

আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত না গানের কলি! বিন্নিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ... কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেলো পড়ে গেল মাটিতে সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠলো আকাশে মাঠ কাঁপলো ঘাট কাঁপলো বাট কাঁপলো হাট কাঁপলো বন কাঁপলো মন কাঁপলো ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিলো সব... তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর তাই তো আজ দ্যাখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা যিনি বাংলা ভাষায় কথা বলতে বড়ো ভালোবাসেন কথায় কথায় কথকতা কতো রূপকথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান যিনি এখনো এ মিছিলে গুন গুন করে গাইতে পারেন পাখি সব করে রব রাতি পোহাইল। কাননে কুসুমকলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ৷৷

১৭

১. এই কবিতায় কিছু চন্দ্রবিন্দু-যুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে। 'কাঁপলো' এবং 'দাঁড়িয়েছেন'। প্রসঙ্গত দুটি শব্দই ক্রিয়া। চন্দ্রবিন্দু দিয়ে শুরু এমন পাঁচটি অন্য ক্রিয়া ব্যবহার করে পাঁচটি বাক্য লেখো। একটি করে দেওয়া হলো, 'হাঁটা'। ২. গুনগুন: মৌমাছি যেভাবে ডানার একটানা আওয়াজ করে, তাকে গুনগুন বলে। বাস্তব ধ্বনির অনুকরণে তৈরি হওয়া এই ধরনের শব্দকে বলে অনুকারী বা ধ্বন্যাত্মক শব্দ। নীচে কয়েকটি ধ্বন্যাত্মক শব্দ শিখে নিতে পারবে।

| ক | |---|---|+ খ | | পাখা | চলছে কল কল করে। | | মাছিটা | বাসনগুলো ঝন ঝন করে ভেঙে গেল। | | হাওয়া | পড়ল কড় কড় শব্দ করে। | | নদী | বন বন করে ঘুরছে। | | কাচের | সন সন করে বইছে। | | বাজ | পড়ল ধুপ ধাপ করে। | | পটকা | ফর ফর করে ছিঁড়ে গেল। | | বৃষ্টি | পড়ছিল ঝর ঝর করে। | | কাগজটা | ভন ভন করে উড়ছিলো। | | কয়েকটি তাল | ফাটছিল দুম দাম করে। |

৩. 'আমার মায়ের গাওয়া কত না গানের কলি'– এখানে 'মায়ের গাওয়া' শব্দবন্ধটি একটি বিশেষণের কাজ করছে। এরকম আরো অন্তত পাঁচটি তৈরি করো। একটি করে দেওয়া হলো, 'মায়ের দেওয়া মোটা কাপড়' ৪. নীচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করে বাক্য রচনা করো: সুর, দেশ, মাঠ, বন, মিষ্টি, মুখর, ইতিহাস, ফুল। ৫. 'রব' শব্দটিকে একবার বিশেষ্য এবং একবার ক্রিয়া হিসেবে দুটি আলাদা বাক্যে ব্যবহার করে দেখাও। ৬. 'কলি', 'সুর', 'পাল'– শব্দগুলিকে দুটি করে ভিন্ন অর্থে ব্যবহার করে আলাদা বাক্যে লেখো।

১৮

৭. 'মুখ' শব্দটিকে পাঁচটি আলাদা অর্থে ব্যবহার করে পাঁচটি আলাদা বাক্য লেখো।

শব্দার্থ

  • রব– শব্দ, ধ্বনি।
  • জারি– বাংলার মুসলমানি পল্লীসংগীত বিশেষ।
  • পোহাইল– শেষ হলো।
  • সারি– মাঝি-মাল্লাদের গানবিশেষ।
  • কানন – উদ্যান, বাগান।
  • ভাটিয়ালি–মাঝি-মাল্লাদের গান।
  • কুসুমকলি–পুষ্প কলিকা, ফুলের কুঁড়ি।
  • মুর্শিদি – বাস্তব বিষয়ক দেহতত্ত্বের গান।
  • মন্ত্র– পবিত্র শব্দ বা বাক্য।
  • গানের কলি– গানের চরণ বা পদ।
  • কালবৈশাখী– চৈত্র-বৈশাখ মাসের বিকালের ঝড়বৃষ্টি।
  • কথকতা–পাঠ বা ব্যাখ্যা।
  • মিছিল– শোভাযাত্রা।
  • রাখাল– গো-রক্ষক, গোরু চরানো ও তত্ত্বাবধান যার কাজ।
  • বিন্নিধান – জমা জলে জন্মানো একপ্রকার আউশধান, এই ধানের খই ভালো হয়।
  • পাঠ– পঠন, অধ্যয়ন, পাঠ্য বিষয়।

৮. প্রত্যয় নির্ণয় করো :

  • কথকতা, মুর্শিদি, মুখর, পোহাইল, ভাটিয়ালি। ৯. নিম্নরেখ অংশগুলির কারক-বিভক্তি নির্ণয় করো : ৯.১ পাখি সব করে রব। ৯.২ কাননে কুসুমকলি সকলি ফুটিল। ৯.৩ তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। ৯.৪ তিনি বাংলাভাষায় কথা বলতে বড়ো ভালোবাসেন। ৯.৫ রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। ১০. একটি-দুটি বাক্যে উত্তর দাও : ১০.১ “পাখি সব করে রব”– উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ? কবিতাটি তাঁর লেখা কোন বইতে রয়েছে? ১০.২ এই পঙক্তিটি পাঠের সুরকে 'মন্ত্রের মতো' বলা হয়েছে কেন? ১০.৩ এই সুরকে কেন 'স্মৃতির মধুভাণ্ডার' বলা হয়েছে? তা কবির মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে? ১০.৪ “সেই আমার দেশ-মাঠ-বন-নদী”– দুই বঙ্গ মিলিয়ে তিনটি অরণ্য ও পাঁচটি নদীর নাম লেখো। ১০.৫ টীকা লেখো: জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, বিন্নি ধান, কথকতা, রূপকথা। ১০.৬ তোমার জানা দুটি পৃথক লোকসংগীতের ধারার নাম লেখো। ১০.৭ “ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিলো সব”– 'সব' বলতে এখানে কী কী বোঝানো হয়েছে? ১০.৮ “তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর”– 'সহস্র পাখি' কাদের বলা হয়েছে? ১১. ব্যাখ্যা করো : ১১.১ 'কয়েকটি পাখি...পড়ে গেল মাটিতে'। ১১.২ 'সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠলো আকাশে'। ১১.৩ 'কথায় কথায় কথকতা কতো রূপকথা'। ১১.৪ 'তাই তো আজ দ্যাখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা'

১৯

১২. আট-দশটি বাক্যে উত্তর দাও : ১২.১ এই কবিতায় 'পাখি'- শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন পঙ্ক্তি উদ্ধৃত করে আলোচনা করো। ১২.২ কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো।

আশরাফ সিদ্দিকী (১৯২৭)

জন্ম টাঙ্গাইলে। বাংলাদেশের বিশিষ্ট কবি ও লেখক এবং খ্যাতনামা লোকতত্ত্ববিদ। পাক্ষিক 'মুকুল' পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর রচিত কাব্যের মধ্যে উল্লেখযোগ্য 'বিষকন্যা', 'উত্তর আকাশের তারা', 'কাগজের নৌকা' প্রভৃতি।

ভাষা আন্দোলন এবং ভাষা শহীদ দিবস

১৯৪৭-এ স্বাধীনতা পাবার পর তৎকালীন ভারতবর্ষকে দুটি দেশে ভাগ করে দেওয়া হয়। ভারত ও পাকিস্তান। পাকিস্তান দেশটাকে গড়া হয় ভারতবর্ষের পূর্ব ও পশ্চিমদিকের অংশ নিয়ে। যাদের মধ্যে ভৌগোলিক কিংবা ভাষা-সংস্কৃতিগত কোনো যোগাযোগ ছিল না। এই দেশের মূল শাসনের ভার পড়ে পশ্চিম পাকিস্তানের ওপর। ফলস্বরূপ পূর্ব পাকিস্তানেও বাংলার বদলে উর্দুকে রাষ্ট্রীয়ভাষা হিসেবে চালানোর চেষ্টা চলে। মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতায় উত্তাল হয়ে ওঠে পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তান। ১৯৫২-র ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ছাত্র ও বুদ্ধিজীবীদের একটি শান্তিপূর্ণ মিছিলে খাজা নাজিমুদ্দিন সরকারের পুলিশ গুলি চালায়। মারা যান আব্দুল সালাম, রফিক উদ্দিন আহমেদ, সফিউর রহমান, আবদুল বরকত এবং আব্দুল জব্বার। এঁরাই প্রথম ভাষা শহীদ। এঁদের মৃত্যু পরবর্তী সময়ে গণআন্দোলন তুঙ্গে ওঠে এবং ১৯৭১-এ স্বাধীন জনপ্রজাতন্ত্রী বাংলাদেশের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে এই আন্দোলন সমাপ্ত হয়। ১৯৯৯-এর ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়।

  • পাখি সব করে রব– মদনমোহন তর্কালঙ্কার (১৮১৭-১৮৫৮) লিখিত তিনখণ্ডে সমাপ্ত 'শিশুশিক্ষা' (প্রথম ভাগ) থেকে গৃহীত। কবিতাটির নাম 'প্রভাতবর্ণন'

১৩. “ শুধু মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রকাশ নয়, এই কবিতায় রয়েছে আবহমানের ও অমরতার প্রতি বিশ্বাস”– পাঠ্য কবিতাটি অবলম্বনে উপরের উদ্ধৃতিটি আলোচনা করো। ১৪. মনে করো তুমি এমন কোনো জায়গায় দীর্ঘদিনের জন্য যেতে বাধ্য হয়েছো যেখানে কেউ তোমার মাতৃভাষা বোঝেন না। নিজের ভাষায় কথা বলতে না পারার যন্ত্রণা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। ১৫. তোমার বিদ্যালয়ে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' কীভাবে পালিত হয়ে থাকে, তা জানিয়ে প্রিয় বন্ধুকে চিঠি লেখো।

২০

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel