Academy

১৩. অধ্যায় | সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা | পৃষ্ঠা ১৬৮

১৩. অধ্যায় | সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা | পৃষ্ঠা ১৬৮ - WBBSE - Class 7 - গণিত

0

13. সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা

আজ সারাদিন খুব বৃষ্টি হচ্ছে। আমি ও আমার কিছু বন্ধু স্কুলে যেতে পারিনি। আমরা মাঠেও খেলতে যেতে পারলাম না।

তাই আজ আমি ও আমার বন্ধুরা সবাই মিলে আমাদের বাড়ির উঠোনে বসে পেন ও পেনসিল দিয়ে নানা ছবি আঁকব ও কাঁচি দিয়ে কেটে বড়ো পিচবোর্ডে আটকে রাখব।

জয়া আঁকল ➡️ ![Kids drawing](https://picsum.photos/seed/kids-drawing/600/400)
সুজয় আঁকল ➡️ ![Railway tracks](https://picsum.photos/seed/railway-tracks/600/400)

রেহানা আমাদের সামনের বারান্দার গ্রিলটা আঁকার চেষ্টা করল

দেখছি জয়ার আঁকা মুখখোলা কাঁচির বিপরীত দিকে একজোড়া করে কোণ তৈরি হয়েছে।

এইরকম কোণকে কি বলব?

দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকের একজোড়া কোণকে বিপ্রতীপ কোণ বলা হয়।

মুখ খোলা কাঁচিতে দুই জোড়া বিপ্রতীপ কোণ দেখছি। সুজয়ের আঁকা রেললাইনে দেখছি, দুটি রেললাইন সমান্তরাল, কিন্তু অপর একটি লাইন ওদের ছেদ করে চলে গেছে। এইরকম লাইনকে কি বলব?

আমি একটি স্কেল বসিয়ে স্কেলের দুপাশে দুটি সমান্তরাল সরলরেখাংশ AB ও CD আঁকলাম যাতে EF সরলরেখাংশ AB ও CD সরলরেখাংশদ্বয়কে দুটি বিন্দুতে ছেদ করে।

E B D F ![Lines and transversal](https://picsum.photos/seed/lines-transversal/600/400)
> যে সরলরেখাংশ, দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা A বিন্দুতে ছেদ করে তাকে **ছেদক** বা **ভেদক** বলে।

C

তাই এই EF সরলরেখাংশকে AB ও CD সমান্তরাল সরলেরখাংশের ছেদক বলে।

কিন্তু দুইয়ের বেশি সমান্তরাল সরলরেখাংশ কিভাবে আঁকব?

Girl thinking

168

সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা

অধ্যায় : 13

প্রথমে একটি স্কেল বসিয়ে স্কেলের দু-পাশে পেনসিল দিয়ে দাগ দিয়ে AB ও CD সরলরেখাংশ আঁকি। তারপর ওই স্কেলটি বসিয়ে আর একটি স্কেল CD সরলরেখাংশের সাথে অর্থাৎ আগের স্কেলের একটি ধারের সাথে সম্পূর্ণভাবে লাগিয়ে বসাই। এরপর দ্বিতীয় স্কেলের আর একটি ধার বরাবর পেনসিল দিয়ে একটি সরলরেখাংশ GH আঁকি। এবার স্কেল দুটি তুলে নিই। তারপর একটি স্কেল দিয়ে একটি সরলরেখাংশ EF এমনভাবে আঁকি যাতে EF সরলরেখাংশ AB, CD ও GH সরলরেখাংশকে তিনটি বিন্দুতে ছেদ করে। সুজয়ের আঁকা রেললাইনের মতো করে স্কেল ও পেনসিল দিয়ে আঁকা আমার ছবিতে, রেহানার আঁকা গ্রিলে অনেক সরলরেখাংশ ও অনেক ছেদক বা ভেদক দেখছি। এর ফলে অনেক কোণ তৈরি হয়েছে। এই কোণগুলির মধ্যে সম্পর্ক জানার চেষ্টা করি।

E B D H F ![Multiple parallel lines with transversal](https://picsum.photos/seed/multiple-parallel-lines-transversal/600/400)
A C G

তাই গার্গী ও জাকির বড়ো সাদা কাগজে স্কেল ও পেনসিলের সাহায্যে দুটি করে সরলরেখা ও তাদের ছেদক বা ভেদক আঁকল।

![Gargi's diagram of non-parallel lines](https://picsum.photos/seed/gargis-diagram-non-parallel/600/400)
গার্গীর ছবি
![Zakir's diagram of parallel lines](https://picsum.photos/seed/zakirs-diagram-parallel/600/400)
জাকিরের ছবি

গার্গীর ছবির AB ও CD সরলরেখা পরস্পর সমান্তরাল নয়। গার্গীর ছবিতে কোণগুলির নাম দিলাম, 1,2,3,4,5,6,7 ও 8; গার্গীর ছবির বিপ্রতীপ একজোড়া কোণ 1\angle 13\angle 3; অন্য এক জোড়া বিপ্রতীপ কোণ 2\angle 24\angle 4

অন্য দু-জোড়া বিপ্রতীপ কোণের নাম লিখি।

[ নিজে দিলাম ]

আমার ছবির 2\angle 2, 5\angle 5, 8\angle 83\angle 3 কোণগুলির একটি বাহু GH এবং কোণগুলি AB ও CD সরলরেখার মধ্যে আছে। এদের কী বলব?

গার্গীর ছবির 2\angle 2, 5\angle 5, 8\angle 8, ও 3\angle 3 কোণগুলি অন্তঃস্থ কোণ2\angle 2, 5\angle 53\angle 3, 8\angle 8 ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ। কিন্তু 2\angle 2, 8\angle 83\angle 3, 5\angle 5 ছেদকের বিপরীত পাশের অন্তঃস্থ কোণ। কিন্তু 1\angle 1, 4\angle 4, 6\angle 67\angle 7 কোণগুলি বহিঃস্থ কোণ

169

অধ্যায় : 13

গণিতপ্রভা -- সপ্তম শ্রেণি

গার্গীর ছবির 1\angle 15\angle 5 কোণদুটি ছেদকের একই পাশে আছে। 1\angle 1 বহিঃস্থ কোণ ও 5\angle 5 দূরবর্তী অন্তঃস্থ কোণ। এদের কী বলব?

1\angle 15\angle 5 অনুরূপ কোণ, অন্য জোড়া অনুরূপ কোণ 4\angle 48\angle 8 এবং বাকি আরও দু-জোড়া অনুরূপ কোণ 2\angle 2, 6\angle 6 ও [3,7\angle 3, \angle 7 💡]

আবার আমার ছবির 3\angle 35\angle 5 অন্তঃস্থ কোণ দুটি EF ছেদকের বিপরীত দিকে আছে। এই কোণ দুটিকে কি বলব?

আমার ছবির 3\angle 35\angle 5 কোণজোড়াকে একান্তর কোণ বলা হয়। অন্য একজোড়া একান্তর কোণ 2\angle 28\angle 8

নীচের ছবির জোড়া কোণগুলির নাম লিখি।

![Angle pairs 1 and 2](https://picsum.photos/seed/angle-pair-1-2/600/400)
![Angle pairs 3 and 4](https://picsum.photos/seed/angle-pair-3-4/600/400)
![Angle pairs 5 and 6](https://picsum.photos/seed/angle-pair-5-6/600/400)
![Angle pairs 7 and 8](https://picsum.photos/seed/angle-pair-7-8/600/400)
নিজে করি
![Angle pair 9](https://picsum.photos/seed/angle-pair-9/600/400)
![Angle pair 10](https://picsum.photos/seed/angle-pair-10/600/400)

জাকিরের ছবিতে দেখছি AB ও CD সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল এবং EF ছেদক বা ভেদক যথাক্রমে AB ও CD সরলরেখাংশকে G ও H বিন্দুতে ছেদ করেছে।

E A B G C D H F ![Zakir's angles diagram](https://picsum.photos/seed/zakirs-angles-diagram/600/400)
জাকিরের ছবির কোণগুলির নাম দিই
$\angle 1, \angle 2, \angle 3, \angle 4, \angle 5, \angle 6, \angle 7, \text{ও } \angle 8$

এবার কাঁচি দিয়ে কোণগুলি কেটে ফেলি ও একটির উপর একটি মিলিয়ে কী পাই দেখি।

1=3\angle 1 = \angle 3, 2=4\angle 2 = \angle 4 \quad \to অর্থাৎ বিপ্রতীপ কোণগুলি সমান। 1=5\angle 1 = \angle 5, 2=6\angle 2 = \angle 6 \quad \to অর্থাৎ [অনুরূপ ✅] কোণগুলি সমান। 2=8\angle 2 = \angle 8, 3=5\angle 3 = \angle 5 \quad \to অর্থাৎ [একান্তর ✅] কোণগুলি সমান।

170

সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা

অধ্যায় : 13

রেহানা এই 2\angle 25\angle 5 নিয়ে এক মজার ব্যাপার করল। পাশের ছবির মতো 2\angle 25\angle 5 -কে মিলিয়ে সরলকোণ পেল।

5 2 ![Angles forming straight line](https://picsum.photos/seed/angles-straight-line/600/400)
অর্থাৎ দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদুটির সমষ্টি [$\mathbf{180}$ 💯] ডিগ্রি পেলাম।

কষে দেখি-13

Kids studying together

জাকিরের ছবির মতো গার্গীর ছবির কোণগুলি কেটে আলাদা করলাম ও একটির উপর আর একটি কোণ বসিয়ে মেশালাম। কী পেলাম

যখন দুটি সরলরেখা সমান্তরাল নয়
গার্গীর ছবির কোণকোণের ধরনসমান / অসমান
$\angle 1$ ও $\angle 5$অনুরূপ কোণঅসমান
$\angle 4$ ও $\angle 8$অনুরূপ কোণঅসমান
$\angle 3$ ও $\angle 7$অনুরূপ কোণঅসমান
$\angle 2$ ও $\angle 6$অনুরূপ কোণঅসমান
$\angle 2$ ও $\angle 8$একান্তর কোণঅসমান
$\angle 3$ ও $\angle 5$একান্তর কোণঅসমান
$\angle 2$ ও $\angle 5$একই পাশের অন্তঃস্থ কোণঅসমান
$\angle 3$ ও $\angle 8$একই পাশের অন্তঃস্থ কোণঅসমান
$\angle 1$ ও $\angle 3$বিপ্রতীপ কোণসমান
$\angle 2$ ও $\angle 4$বিপ্রতীপ কোণসমান
$\angle 5$ ও $\angle 7$বিপ্রতীপ কোণসমান
$\angle 6$ ও $\angle 8$বিপ্রতীপ কোণসমান
(নিজে করি)
যখন দুটি সরলরেখা সমান্তরাল
জাকিরের ছবির কোণকোণের ধরনসমান / অসমান
$\angle 1$ ও $\angle 5$অনুরূপসমান
$\angle 4$ ও $\angle 8$অনুরূপসমান
$\angle 3$ ও $\angle 7$অনুরূপসমান
$\angle 2$ ও $\angle 6$অনুরূপসমান
$\angle 2$ ও $\angle 8$একান্তরসমান
$\angle 3$ ও $\angle 5$একান্তরসমান
$\angle 2$ ও $\angle 5$একই পাশের অন্তঃস্থঅসমান
$\angle 3$ ও $\angle 8$একই পাশের অন্তঃস্থঅসমান
$\angle 1$ ও $\angle 3$বিপ্রতীপসমান
$\angle 2$ ও $\angle 4$বিপ্রতীপসমান
$\angle 5$ ও $\angle 7$বিপ্রতীপসমান
$\angle 6$ ও $\angle 8$বিপ্রতীপসমান
(নিজে করি)

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel