Academy

১৬. অধ্যায় | দ্বি-স্তম্ভ লেখ | পৃষ্ঠা ১৮৯

১৬. অধ্যায় | দ্বি-স্তম্ভ লেখ | পৃষ্ঠা ১৮৯ - WBBSE - Class 7 - গণিত

0

16. দ্বি-স্তম্ভ লেখ

প্রতি বছরের মতো এবছরেও আমাদের স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে।

এবছরেও ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ছাত্রছাত্রীরা এই ভ্রমণে যাবে। আমি ও সুমিতা এবছরে কোন শ্রেণির কতজন ছাত্রছাত্রী যাবে তার একটি তালিকা তৈরি করি ও স্তম্ভ চিত্র তৈরি করি।

2013 সালে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার

2012 সালের স্তম্ভ চিত্র থেকে কি কি জানলাম লিখি—

  1. 2012 সালেও শিক্ষামূলক ভ্রমণে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ছাত্রছাত্রীরা গিয়েছিল।
  2. 2012 সালে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 40 -এর কম।
  3. 2012 সালে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় □ -এর কাছাকাছি।
  4. 2012 সালে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় 30 ও □ -এর মাঝামাঝি।
  5. 2012 সালে নবম শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় □ -এর কাছাকাছি। (1) কিন্তু 2012 ও 2013 সালের শিক্ষামূলক ভ্রমণের ছাত্রছাত্রীদের ঠিক তুলনা আরও সহজে কীভাবে করা যায়?

নীচের চিত্র দেখি ও আরও সহজে তুলনার চেষ্টা করি — □ 2012 সালের শিক্ষামূলক ভ্রমণে যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা □ 2013 সালের শিক্ষামূলক ভ্রমণে যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা

এই চিত্র থেকে সহজে বুঝতে পারছি যে 2013 সালে 2012 সালের তুলনায় ষষ্ঠ শ্রেণি ও অষ্টম শ্রেণির ভ্রমণে যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে , কিন্তু সপ্তম শ্রেণি ও নবম শ্রেণির ভ্রমণে যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে।

কিন্তু এই রকম চিত্রকে কি বলব ? এই দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র এঁকেছি তাকে দ্বিস্তম্ভ লেখ (Double Bar Graph) বলা হয়।

2 আমার বোন পঞ্চম শ্রেণিতে পড়ে। আমি আমার বোনের দুটি পরপর পর্যায়ক্রমিক মূল্যায়ণে বিভিন্ন বিষয়ে পাওয়া শতকরা নম্বরের দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করি ও বোন কোন কোন বিষয়ে ফল ভালো করেছে, আবার কোন কোন বিষয় আরও ভালো করার প্রয়োজন তা দ্বিস্তম্ভ লেখচিত্র থেকে বোঝার চেষ্টা করি।

বিষয়বাংলাগণিতইংরাজিপরিবেশ পরিচয়শারীর শিক্ষা ও কলা শিক্ষা
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ণ61 %84 %78 %82 %80 %
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ণ68 %92 %70 %70 %95 %
  • দ্বিতীয় (3) আমাদের স্কুলে নাচ, গান, আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতার অনুষ্ঠান হবে। আমি ও সাহানা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর একটি তালিকা তৈরি করলাম।
বিষয়নাচগানআবৃত্তিতাৎক্ষণিক বক্তৃতা
ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা141068
সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা815911

আমি একটি দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে দুই শ্রেণির ছাত্রছাত্রীদের কোন বিষয়ে বিশেষ আগ্রহ তা দেখাই।

দ্বিস্তম্ভ লেখচিত্র থেকে দেখছি, (i) শুধুমাত্র নাচে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা বেশি আগ্রহী এবং নাচেই ওরা বেশি জন অংশগ্রহণ করছে। কিন্তু অন্যসব বিষয়ে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের চেয়ে বেশি সংখ্যক অংশগ্রহণ করেছে। তাই নাচ ছাড়া অন্যসব বিষয়ে ষষ্ঠ শ্রেণীর থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা বেশি আগ্রহী। (ii) তবে গান, আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতার মধ্যে □ সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। (iii) সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের □ -এ অংশগ্রহণ সবচেয়ে কম।

4 পাড়ার সুবলকাকুর বইয়ের দোকানে পাঁচ বছরের গল্পের বই বিক্রির ও পড়ার বই বিক্রির তালিকা নীচে দেখি ও দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে কোন ধরনের বই কোন বছরে বেশি বিক্রি হয়েছে এবং কোন ধরনের বই কম বিক্রি হয়েছে লিখি। পাঠকের চাহিদা অনুযায়ী সুবলকাকু কোন ধরনের বই পরের বছরে সবচেয়ে বেশি কিনবে এবং কোন ধরনের বই কম কিনবে হিসাব করি।

বছর2009\mathbf{2 0 0 9}2010\mathbf{2 0 1 0}2011\mathbf{2 0 1 1}2012\mathbf{2 0 1 2}2013\mathbf{2 0 1 3}
পড়ার বই1200800100013001400
গল্পের বই140011007009001300

দ্বিস্তম্ভ চিত্র থেকে নীচের প্রশ্নগুলির উত্তর খুঁজি —

#
পড়ার বই বিক্রির সংখ্যা
□ গল্পের বই বিক্রির সংখ্যা

(i) 2009 থেকে 2013 সাল পর্যন্ত গল্পের বইয়ের চাহিদা কিভাবে পরিবর্তন হয়েছে, কোন বছরে সবচেয়ে বেশি ও কোন বছরে সবচেয়ে কম গল্পের বই বিক্রি হয়েছে দেখি ও লিখি। (ii) কোন বছরে পড়ার বই ও গল্পের বই বিক্রির পার্থক্য সবচেয়ে বেশি দেখি ও কোন বছর ওই পার্থক্য সবচেয়ে কম তা লিখি।

উপরে দ্বিস্তম্ভ লেখচিত্র দেখি ও উত্তরগুলো খোঁজার চেষ্টা করি— (1) পড়ার বইয়ের স্তম্ভের উচ্চতা 2010 -এ কমে গেলেও 2011 থেকে ক্রমশ বাড়ছে। তাই 2010 -এ পড়ার বই কম বিক্রি হলেও 2011 থেকে ক্রমশ বেড়েছে।

সবচেয়ে বেশি পড়ার বই বিক্রি হয়েছে □ সালে। সবচেয়ে কম পড়ার বই বিক্রি হয়েছে □ সালে।

কলে দেখি - 16

  1. আমাদের পাড়ার 55 টি পরিবারের সদস্যসংখ্যার একটি স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম। এই স্তম্ভ লেখচিত্র দেখি ও নীচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি— (a) 55 টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার কতগুলো লিখি। (b) এই 55 টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত লিখি। এইরকম পরিবারের সংখ্যা কত লিখি (c) স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি □ টি পরিবারের সদস্য সংখ্যা 5 এবং □ টি পরিবারের সদস্য সংখ্যা 3।
  2. নীচের পর্বতশৃঙ্গের উচ্চতাগুলি দেখি এবং ছক কাগজে 1 একক =1000=1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করি।
পর্বতশৃঙ্গের নামগডউইন অস্টিনকৈলাশনন্দাদেবীঅন্নপূর্ণা
উচ্চতা (মিটার প্রায়)8610671078258090
  1. আমাদের সপ্তম শ্রেণির 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণির 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নীচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি।
খেলাক্রিকেটফুটবলসাঁতারহকিখোখো
সপ্তম শ্রেণির ছাত্রছাত্রী সংখ্যা121481110
অষ্টম শ্রেণির ছাত্রছাত্রী সংখ্যা141610128
  1. কৃষ্ণনগরের এক কুমোরের পাঁচ মাসের মাটির পুতুল ও শোলার তৈরি পুতুলের তথ্য নীচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি।
মাসজানুয়ারিফেব্রুয়ারিমার্চএপ্রিলমে
মাটির পুতুলের সংখ্যা600550450750900
শোলার পুতুলের সংখ্যা500450600650700
  1. আমি আমার শ্রেণির 50 জন ছাত্রছাত্রীর সাদা, লাল,সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রংটা পছন্দ তার তালিকা তৈরি করি ও স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি [নিজে করি]
  2. তরাই তারাপদ উচ্চমাধ্যমিক বিদ্যামন্দিরে গত চার বছরের ও এই বছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা তৈরি করে নীচে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রে প্রকাশ করি। সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে হিসাব করি।
বছর2009\mathbf{2 0 0 9}2010\mathbf{2 0 1 0}2011\mathbf{2 0 1 1}2012\mathbf{2 0 1 2}2013\mathbf{2 0 1 3}
ছাত্র628536709655660
ছাত্রী312415384510629
  1. আমরা 6 জন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দলগতভাবে হাতেকলমে নতুন পদ্ধতিতে বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করেছি। তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দুটি পরীক্ষায় পাওয়া শতকরা নম্বরের একটি তালিকা তৈরি করলাম-
আমার বন্ধুসুমিতরুমকিজাহিরমেরীজোসেফনাজরীন
প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা45%45 \%60%60 \%55%55 \%38%38 \%72%72 \%62%62 \%
দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা65%65 \%65%65 \%68%68 \%60%60 \%80%80 \%70%70 \%

দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিজে নতুন পদ্ধতি কতটা উপকারী ও কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। (9) ফুলিয়ার উৎপল ও আমিনাবিবির বছরে তাঁতের শাড়ী তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছি।

দ্বিস্তম্ভ লেখচিত্র দেখি ও নীচের প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করি— (i) কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি শাড়ি বুনেছে। আবার কোন বছরে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলো শাড়ি বুনেছে বুঝে লিখি। (ii) কোন বছরে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি বুনেছে লিখি। আবার কোন বছরে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলো শাড়ি বুনেছে বুঝে লিখি। (iii) কোন কোন বছরে উৎপল আমিনাবিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনাবিবির থেকে বেশি শাড়ি বুনেছে। (iv) আবার কোন কোন বছরে আমিনাবিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে লিখি। আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছরে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে দেখি।

উৎপলের বোনা তাঁতের শাড়ীর সংখ্যা আমিনা বিবির বোনা তাঁতের শাড়ির সংখ্যা

স্কেল : 1 একক =2=2 টি তাঁতের শাড়ী

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel