Academy

৭. অধ্যায় | কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন | পৃষ্ঠা ১১০

৭. অধ্যায় | কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন | পৃষ্ঠা ১১০ - WBBSE - Class 7 - গণিত

0

7. কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন

আজ আমরা কাগজ কেটে ও ভাঁজ করে নানানরকমের কোণ সহজে তৈরি করার চেষ্টা করব।

আমি কাগজ কেটে ও ভাঁজ করে কোণগুলি তৈরি করব আর নিশাদ চাঁদার সাহায্যে মেপে দেখবে কোণগুলি ঠিক হলো কিনা।

Students studying

প্রথমে একটি বৃত্তাকার কাগজকে সমান দু-ভাগ করলাম-

এবার এই অর্ধবৃত্তাকার কাগজকে সমান দু- ভাঁজ করলাম-

এই ভাঁজ করা কাগজকে আরও সমান দু-ভাঁজ করলাম-

এবার আরও একবার সমান দু-ভাঁজ করলাম-

এবার ভাঁজগুলি খুলে দিয়ে পেলাম –

চাঁদার সাহায্যে নিশাদ মেপে দেখল –

4545^\circ কোণ কেটে নিলে পাব – AOB=45\angle AOB = 45^\circ, COB=135\angle COB = 135^\circ

Paper folding angles

110

কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন

অধ্যায় : 7

কাগজ ভাঁজ করে এই রকম অনেকগুলি কাগজে কোণ তৈরি করলাম ও কেটে নিয়ে রঙিন করে পিচবোর্ডে আটকে রাখলাম। পেলাম –

Angle 22.5 degrees Angle 45 degrees Angle 90 degrees Angle 135 degrees

এদের মধ্যে কোনটি সূক্ষ্মকোণ ও কোনটি স্থূলকোণ লিখি।

আমরা চাঁদার সাহায্যে সব কোণ আঁকতে পারি। আবার গোলাকার কাগজ ভাঁজের মাধ্যমে

,

,

কোণগুলি পেলাম।

এবার বর্গাকার কাগজের টুকরো ভাঁজ করে কি কি কোণ পাই দেখি।

Square paper fold 1
1
Square paper fold 2
2
Square paper fold 3
3

প্রথমে বর্গাকার কাগজের A কোনাকে কেন্দ্র করে AB ও AD প্রান্ত দুটি 2 নং ছবির মতো ভাঁজ করলাম যাতে ভাঁজ করা অংশ দুটি একটি আর একটির ওপর পরোপুরি মিশে যায়। ভাঁজ খুলে 3 নং ছবির মতো পেলাম।

এবার ভাঁজ খুলে পেলাম DAE=EAF=FAB=30\angle DAE = \angle EAF = \angle FAB = 30^\circ

BAE=DAF=60\angle BAE = \angle DAF = 60^\circ

এবার A কোনাকে কেন্দ্র করে AD-কে AE-র সাথে মিলিয়ে ভাঁজ করলাম ও খুলে দিয়ে পেলাম - DAG=15\angle DAG = 15^\circ

Square paper with angles

বর্গাকার কাগজকে ভাঁজ করে

,

ডিগ্রি কোণ পেলাম।

আমি সেট স্কোয়ার দিয়েও অনেক কোণ আঁকতে পেরেছি। সেগুলি হল 3030^\circ,

,

,

111

অধ্যায় : 7

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

কিন্তু স্কেল ও পেনসিল কম্পাস দিয়ে কি কি কোণ আঁকতে পারি দেখি।

  1. 💡 প্রথমে স্কেল ও কম্পাসের সাহায্যে 9090^\circ আঁকার চেষ্টা করি

একটি সরলরেখাংশের উপরে অন্য সরলরেখাংশ লম্বভাবে থাকলে তাদের মধ্যে যে কোণ তৈরি হয় তার মান 9090^\circ; তাই সরলরেখাংশের লম্ব সমদ্বিখন্ডক এঁকেও 9090^\circ কোণ আঁকতে পারি।

Two girls studying geometry

একটি সরলরেখাংশের বাইরের কোনো বিন্দু থেকে ওই সরলরেখাংশের উপর লম্ব আঁকতে পারি। কিন্তু ওই সরলরেখাংশের উপরের কোনো বিন্দুতে কিভাবে লম্ব আঁকব বা 9090^\circ কোণ আঁকব?

i) স্কেল ও পেনসিলের সাহায্যে যে কোনো একটি সরলরেখাংশ AB আঁকলাম। AB সরলরেখাংশের A বিন্দুতে পেনসিল কম্পাসের সাহায্যে লম্ব আঁকব।

Drawing a line segment AB

ii) AB রেখাংশের A বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ পেনসিল কম্পাসের কাঁটা A বিন্দুতে বসিয়ে যেকোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে প্রায় একটা অর্ধবৃত্তাকার চাপ আঁকলাম। এই চাপটা AB সরলরেখাংশকে C বিন্দুতে ছেদ করল।

Drawing an arc from A

iii) এবার C বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ পেনসিল কম্পাসের কাঁটা C বিন্দুতে বসিয়ে, একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ AC -এর দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম যা আগের বৃত্তচাপকে D বিন্দুতে ছেদ করল।

Drawing an arc from C

112

কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন

অধ্যায় : 7

iv) এবার পেনসিল কম্পাসের কাঁটা D বিন্দুতে বসিয়ে, D বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ AC -এর দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আর একটি বৃত্তচাপ আঁকলাম যা প্রথম বৃত্তচাপকে E বিন্দুতে ছেদ করল।

Drawing an arc from D to E

v) এবার D বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকলাম।

Drawing an arc from D

vi) এবার E বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধের একই দিকে একটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি পরস্পরকে F বিন্দুতে ছেদ করল।

Drawing arcs from E and D intersecting at F

vii) স্কেলের সাহায্যে A ও F বিন্দু দুটি যোগ করলাম। চাঁদার সাহায্যে মেপে পেলাম FAB=____\angle FAB = \_\_\_\_

Connecting A and F

113

অধ্যায় : 7

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

  1. 📐 আমি এই FAB\angle FAB-কে সমান দুটি ভাগ করি অর্থাৎ সমদ্বিখণ্ডিত করি ও কি পাই দেখি।

FAB\angle FAB কে পেনসিল কম্পাস ও স্কেলের সাহায্যে সমদ্বিখন্ডিত করে পেলাম, FAP=PAB=45\angle FAP = \angle PAB = 45^\circ

Bisecting angle FAB

PAB\angle PAB কোণকে আবার দুটি সমানভাগে ভাগ করি অর্থাৎ সমদ্বিখন্ডিত করি। পেলাম, BAQ=PAQ=2212\angle BAQ = \angle PAQ = 22\frac{1}{2}^\circ

Bisecting angle PAB

D ও A যোগ করলাম ও চাঁদার সাহায্যে মেপে দেখছি, DAB=60\angle DAB = 60^\circ বা BAD=60\angle BAD = 60^\circ আবার FAD=30\angle FAD = 30^\circ

Angle DAB and FAD

এবার, E, A যোগ করি ও চাঁদার সাহায্যে মেপে দেখি। দেখছি EAB=120\angle EAB = 120^\circ

Angle EAB

FAD\angle FAD কোণকে আবার দুটি সমানভাগে ভাগ করি অর্থাৎ সমদ্বিখন্ডিত করি। পেলাম, FAG=GAD=15\angle FAG = \angle GAD = 15^\circ আবার দেখছি BAG=BAD+DAG=60+15=75\angle BAG = \angle BAD + \angle DAG = 60^\circ + 15^\circ = 75^\circ DAE=____\angle DAE = \_\_\_\_ ডিগ্রি [নিজে করি]

Bisecting angle FAD

114

কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন

অধ্যায় : 7

9090^\circ আঁকতে গিয়ে 1515^\circ, 221222\frac{1}{2}^\circ, 3030^\circ, 4545^\circ, 6060^\circ, 7575^\circ120120^\circ কোণ চাঁদার সাহায্য ছাড়া কেবলমাত্র স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে আঁকতে পেরেছি।

  1. 🧪 কেবলমাত্র পেনসিল কম্পাস ও স্কেলের সাহায্যে কীভাবে 6060^\circ, 3030^\circ, 1515^\circ কোণ আঁকা যায় দেখি

i) স্কেল ও পেনসিলের সাহায্যে একটি সরলরেখাংশ AB আঁকলাম।

Drawing line segment AB

ii) AB রেখাংশের A বিন্দুকে কেন্দ্র করে যেকোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম, যা AB সরলরেখাংশকে C বিন্দুতে ছেদ করল।

Drawing arc from A to C

iii) এবার ওই একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে C বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ পেনসিল কম্পাসের কাঁটা C বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম যা আগের বৃত্তচাপকে D বিন্দুতে ছেদ করল।

Drawing arc from C to D

iv) স্কেলের সাহায্যে A ও D বিন্দু দুটি যোগ করে DAB\angle DAB পেলাম এবং DAB=60\angle DAB = 60^\circ

Drawing angle DAB 60 degrees

v) DAB\angle DAB কে সমদ্বিখন্ডিত করে 3030^\circ পেলাম। অর্থাৎ EAB=30\angle EAB = 30^\circ

Bisecting angle DAB to 30 degrees

vi) EAB\angle EAB - কে সমদ্বিখন্ডিত করে 1515^\circ কোণ পাব। অর্থাৎ FAB=15\angle FAB = 15^\circ

Bisecting angle EAB to 15 degrees

  1. 📌 কিন্তু আমি যদি 6060^\circ কোন এঁকে একটি বাহু বিপরীতদিকে বাড়িয়ে দিই কি পাব দেখি

AB বাহুকে B বিন্দুর উল্টোদিকে X বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম। দেখছি DAB=60\angle DAB = 60^\circDAX=120\angle DAX = 120^\circ

Extending line to get 120 degrees

115

অধ্যায় : 7

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

আবার, D বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। যা প্রথমে আঁকা বৃত্তচাপকে E বিন্দুতে ছেদ করে। স্কেলের সাহায্যে A ও E বিন্দু দুটি যোগ করে চাঁদার সাহায্যে মেপে পেলাম EAB=120\angle EAB = 120^\circ

Drawing 120 degrees angle

এবার যদি 3030^\circ কোণ ABC\angle ABC এঁকে তার BC বাহুকে C বিন্দুর বিপরীত দিকে বাড়িয়ে দিই কী পাব দেখি

ABC=30\angle ABC = 30^\circ, BC বাহুকে C বিন্দুর বিপরীত দিকে D পর্যন্ত বাড়িয়ে দিলাম, ABD=____\angle ABD = \_\_\_\_ ডিগ্রি কোণ পেলাম।

Extending BC to D

এবার এই ABD\angle ABD-কে সমদ্বিখন্ডিত করি ও কি কোণ পাই দেখি ও লিখি।

কষে দেখি - 7

Kids at a table with books

  1. কাগজ ভাঁজ করে হাতেকলমে 1515^\circ, 221222\frac{1}{2}^\circ, 4545^\circ, 6060^\circ, 9090^\circ কোণ তৈরি করি।
  2. স্কেল, পেনসিল ও কম্পাসের সাহায্যে AB সররেখাংশের উপর A বিন্দুতে 9090^\circ কোণ আঁকি। সেখান থেকে 120120^\circ, 7575^\circ6060^\circ কোণ আঁকি।
  3. স্কেল, পেনসিল ও কম্পাসের সাহায্যে 4545^\circ221222\frac{1}{2}^\circ কোণ আঁকি।
  4. স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোণগুলি আঁকি। a) 3030^\circ b) 6060^\circ c) 7575^\circ d) 105105^\circ e) 120120^\circ f) 135135^\circ g) 150150^\circ h) 1515^\circ
  5. স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে PQR\angle PQR অঙ্কন করি যার মান 6060^\circ; এবার QR বাহুকে R বিন্দুর বিপরীত দিকে S বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। PQS=____\angle PQS = \_\_\_\_ ডিগ্রি। এই PQS কোণকে সমদ্বিখন্ডিত করি ও চাঁদার সাহায্যে মেপে যাচাই করি PQS\angle PQS সমদ্বিখন্ডিত হলো কিনা।
  6. স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে ABC\angle ABC কোণ অঙ্কন করি যার মান 3030^\circ; এবার BC বাহুকে C বিন্দুর বিপরীত দিকে D বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। এবার ABD\angle ABD-এর সমদ্বিখণ্ডক BE আঁকি। চাঁদার সাহায্যে মেপে দেখছি DBE=____\angle DBE = \_\_\_\_ ডিগ্রি ও EBC=____\angle EBC = \_\_\_\_ ডিগ্রি।

116

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel