Academy

১২. অধ্যায় | বীজগাণিতিক সূত্রাবলি | পৃষ্ঠা ১৪৬

১২. অধ্যায় | বীজগাণিতিক সূত্রাবলি | পৃষ্ঠা ১৪৬ - WBBSE - Class 7 - গণিত

0

12. বীজগাণিতিক সূত্রাবলী

নানান রঙের আয়তাকার ও বর্গাকার কার্ড তৈরি করি ও সাজাই।

আজ আমি রুমা, বুলু, তিমির ও তমাল সবাই মিলে নানান রঙের নানান মাপের বর্গাকার ও আয়তাকার পিচবোর্ডের কার্ড তৈরি করব এবং তারপরে নানাভাবে সাজিয়ে কি পাই দেখি।

আমি একটি লাল রঙের বর্গাকার পিচবোর্ডের কার্ড তৈরি করলাম যার একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি.

Red Square Card

রুমা আর একটি নীল রঙের বর্গাকার পিচবোর্ডের কার্ড তৈরি করল যার একটি বাহুর দৈর্ঘ্য ও সেমি.

Blue Square Card

তিমির একটি সবুজ রঙের আয়তাকার পিচবোর্ডের কার্ড তৈরি করল যার দৈর্ঘ্য 5 সেমি. এবং প্রস্থ ও সেমি.

Green Rectangular Card

বুলুও তিমিরের মতো হলুদ রঙের আয়তাকার পিচবোর্ডের কার্ড তৈরি করল যার দৈর্ঘ্য 5 সেমি. এবং প্রস্থ ও সেমি.

Yellow Rectangular Card

এবার এই লাল, নীল, সবুজ ও হলুদ রঙের চার রকমের কার্ড আমরা নানানভাবে সাজানোর চেষ্টা করে পাশের ছবির মতো সাজিয়ে একটি বড়ো বর্গক্ষেত্র পেলাম।

Arrangement of Cards

146

বীজগাণিতিক সূত্রাবলী

অধ্যায়: 12

দেখছি, এই বড়ো পিচবোর্ডে যে বর্গক্ষেত্র তৈরি হলো তার একটি বাহুর দৈর্ঘ্য (5+3)(5 + 3) সেমি.। তাই বড় বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের ক্ষেত্রফল =(5+3)2= (5+3)^2 বর্গসেমি.।

কিন্তু, এই বড়ো বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের ক্ষেত্রফল = লাল রঙের বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের ক্ষেত্রফল + হলুদ রঙের আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের ক্ষেত্রফল + সবুজ রঙের আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের ক্ষেত্রফল + নীল রঙের বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের ক্ষেত্রফল।

অর্থাৎ, (5+3)2(5+3)^2 বর্গসেমি. =52= 5^2 বর্গসেমি. +3+ 3 সেমি. ×5\times 5 সেমি. +5+ 5 সেমি. ×3\times 3 সেমি. +32+ 3^2 বর্গসেমি. =52= 5^2 বর্গসেমি. +2(5সেমি.×3 সেমি.)+32+ 2(5 \text{সেমি.} \times 3 \text{ সেমি.}) + 3^2 বর্গসেমি. [3×5=5×3][\because 3 \times 5 = 5 \times 3]

(5+3)2=52+2×5×3+32(5+3)^2 = 5^2 + 2 \times 5 \times 3 + 3^2

(1) 7 সেমি. ও 3 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট দুটি বর্গক্ষেত্রাকার কার্ডবোর্ড ও 7 সেমি. দৈর্ঘ্য ও 3 সেমি. প্রস্থ বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রাকার কার্ডবোর্ড নিয়ে এভাবে তৈরি করেও দেখছি,

(7+3)2=72+2×7×3+32(7 + 3)^2 = 7^2 + 2\times7\times3+3^2 [কাগজ কেটে নিজে করি।]

(2) অন্য যেকোনো দৈর্ঘ্যের বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র তৈরি করে কি পাই দেখি। [নিজে করি]

হাতেকলমে

এবার ধরি a\mathbf{a} একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি লাল রঙের বর্গাকার পিচবোর্ড, এবং b\mathbf{b} একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি নীল রঙের বর্গাকার পিচবোর্ড এবং a\mathbf{a} একক দৈর্ঘ্য ও b\mathbf{b} একক প্রস্থবিশিষ্ট সবুজ ও হলুদ রঙের দুটি আয়তাকার পিচবোর্ড তৈরি করে একইভাবে সাজিয়ে পেলাম—

Area of a+b square

এই (a+b)(a + b) একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট পিচবোর্ডের বর্গক্ষেত্র থেকে পেলাম—

(a+b)2=a2+ab+ba+b2(a+b)^2 = a^2+ab+ba+b^2

=a2+ab+ab+b2[ab=ba]= a^2+ ab + ab + b^2 [\because ab=ba]

=a2+2ab+b2= a^2 + 2ab + b^2

147

অধ্যায় : 12

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

_a\_a_b\_b যেকোনো সংখ্যা হলে (a+b)2=(a+b)×(a+b)(a + b)^2 = (a + b) \times (a + b) অর্থাৎ (a+b)(a + b) -এর সাথে (a+b)(a + b) গুণ করে কি পাই দেখি।

(a+b)×(a+b)=(a+b)a+(a+b)b(a + b) \times (a + b) = (a + b)a + (a + b)b [বিচ্ছেদ নিয়মে পাই] =a×a+b×a+a×b+b×b= a \times a + b \times a + a \times b + b \times b =a2+ab+ab+b2= a^2 + ab + ab + b^2 [ba=ab][ \because ba = ab ] =a2+2ab+b2= a^2 + 2ab + b^2

(a+b)2=a2+2ab+b2\therefore (a + b)^2 = a^2 + 2ab + b^2

হাতেকলমে ও বীজগাণিতিক সংখ্যামালা গুণ করে পেলাম (a+b)2=a2+2ab+b2(a + b)^2 = a^2 + 2ab + b^2

কিন্তু (ab)×(ab)(a-b) \times (a-b) – এই বীজগাণিতিক সংখ্যামালা দুটি গুণ করি ও কি পাই দেখি-

(ab)×(ab)=(ab)×a(ab)×b(a-b) \times (a-b) = (a-b)\times a - (a-b) \times b [বিচ্ছেদ নিয়মে পাই] =a×ab×a(a×bb×b)= a \times a - b \times a -(a \times b- b \times b) =a2b×aa×b+b2= a^2 - b \times a - a \times b + b^2 =a2abab+b2= a^2 - ab - ab + b^2 [ba=ab][ \because ba = ab ] =a22ab+b2= a^2 - 2ab+b^2

হাতেকলমে

(ab)2=a22ab+b2\therefore (a-b)^2 = a^2-2ab+b^2 আমরা আগের মতো বর্গাকার ও আয়তাকার রঙিন পিচবোর্ড কেটে এবং সাজিয়ে হাতেকলমে (ab)2=a22ab+b2(a-b)^2 = a^2-2ab+b^2 যাচাই করার চেষ্টা করি।

আমি a\mathbf{a} একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট লাল রঙ করা পিচবোর্ডের একটি বর্গক্ষেত্র তৈরি করলাম।

a x a square

এবার সুনীতি b\mathbf{b} একক দৈর্ঘ্যের (b<a)(b < a) বাহুবিশিষ্ট নীল রং করা পিচবোর্ডের একটি বর্গক্ষেত্র তৈরি করল।

b x b square

মুসকান সবুজ ও হলুদ রং করা পিচবোর্ডের দুটি আয়তাকারক্ষেত্র তৈরি করল যার দৈর্ঘ্য a\mathbf{a} একক ও প্রস্থ b\mathbf{b} একক।

a x b and b x a rectangles

148

বীজগাণিতিক সূত্রাবলী

অধ্যায় : 12

আমি প্রথমে লাল রঙের পিচবোর্ডের উপর সবুজ ও হলুদ রঙের পিচবোর্ডগুলি পাশের ছবির মতো রাখলাম। এবার নীল রঙের পিচবোর্ডটি পাশের ছবির মতো রাখলাম। এবার কী পেলাম দেখি।

a-b square construction

AIPM বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য (ab)(a-b) একক।

\therefore AIPM বর্গক্ষেত্রের ক্ষেত্রফল (ab)2(a-b)^2 বর্গএকক।

ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =a2= a^2 বর্গএকক। EMDF বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =b2= b^2 বর্গএকক। IBCJ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল=a×b= a \times b বর্গএকক। EPJF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল =b×a= b \times a বর্গএকক।

\therefore AIPM বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল + EMDF বর্গক্ষেত্রের ক্ষেত্রফল - IBCJ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল - EPJF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।

(ab)2\therefore (a-b)^2 বর্গএকক =(a2+b2abba)= (a^2+b^2-ab-ba) বর্গএকক

=(a2+b22ab)= (a^2 + b^2 - 2ab) বর্গএকক [ab=ba][\because ab = ba]

=(a22ab+b2)= (a^2 - 2ab + b^2) বর্গএকক

\therefore হাতেকলমে ও বীজগাণিতিক সংখ্যামালা গুণ করে পেলাম (ab)2=a22ab+b2(a - b)^2 = a^2 - 2ab + b^2

a=7a = 7 সেমি. ও b=4b = 4 সেমি. দৈর্ঘ্যের বর্গাকার ও আয়তাকার পিচবোর্ডগুলি তৈরি করে সাজিয়ে পাব-

(7+4)2=72+2×7×4+42(7 + 4)^2 = 7^2 + 2\times7\times4 + 4^2

দেখছি, (7+4)2=112=121(7+4)^2=11^2= 121 এবং 72+2×7×4+427^2 + 2\times7\times4 + 4^2

=49+56+16= 49 +56 +16 =105+16=121= 105+16= 121

(7+4)2=72+2×7×4+42\therefore (7 +4)^2 = 7^2 + 2\times7\times4 + 4^2

149

অধ্যায় : 12

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

a=5a = 5 সেমি. ও b=3b = 3 সেমি. দৈর্ঘ্য নিয়ে বর্গাকার ও আয়তাকার পিচবোর্ডগুলি তৈরি করে সাজিয়ে পাব-

(53)2=522×5×3+32(5-3)^2 = 5^2 - 2\times5\times3 + 3^2

দেখছি, (53)2=22=4(5-3)^2 =2^2 = 4 এবং 522×5×3+325^2 - 2\times5\times3 + 3^2

=2530+9= 25 - 30 +9 =3430=4= 34-30 = 4

(53)2=522×5×3+32\therefore (5-3)^2 = 5^2 - 2\times5\times3 + 3^2

a ও b যে কোন সংখ্যা নিয়ে যাচাই করি। (a+b)2=a2+2ab+b2(a+b)^2= a^2 + 2ab + b^2 (I) (ab)2=a22ab+b2(a - b)^2 = a^2-2ab + b^2 (II) (নিজে করি)

তাই (I) ও (II) দুটি অভেদ। যে কোনো দুটি সংখ্যামালা যদি `=' চিহ্নের দুই পাশে থাকে ও দুপাশের মান চলের যেকোনো মানের জন্য সমান হয় তখন সেটিকে অভেদ বলা হয়।

I নং সূত্রে b\mathbf{b} এর জায়গায় (b)(-\mathbf{b}) বসিয়ে কি পাই দেখি।

{a+(b)}2=a2+2×a×(b)+(b)2\therefore \{a+ (-b)\}^2 = a^2 + 2 \times a \times (-b) + (-b)^2

(ab)2=a22ab+b2(a-b)^2 = a^2-2ab+b^2 অর্থাৎ (II) নং সূত্র পেলাম।

1 এবার (a+b)2(a + b)^2(ab)2(a - b)^2 যোগ করে কি পাই দেখি।

(a+b)2+(ab)2(a+b)^2 + (a-b)^2

=a2+2ab+b2+a22ab+b2= a^2+2ab+b^2+a^2-2ab+b^2

=a2+a2+b2+b2+2ab2ab= a^2 + a^2 + b^2 +b^2 +2ab -2ab

=2a2+2b2= 2a^2 +2b^2

=2(a2+b2)= 2 (a^2+b^2)

(a+b)2+(ab)2=2(a2+b2)\therefore (a+b)^2 + (a-b)^2 = 2(a^2+b^2)

a=2,b=7a = -2, b=7 নিয়ে, (a+b)2+(ab)2=2(a2+b2)(a+b)^2 + (a - b)^2 = 2 (a^2 + b^2) যাচাই করি।

(a+b)2+(ab)2=(2+7)2+(27)2(a + b)^2 + (a - b)^2 = (-2+7)^2 + (-2 -7)^2

=(5)2+(9)2=25+81=106= (5)^2 + (-9)^2 = 25 +81 =106

আবার 2(a2+b2)=2{(2)2+(7)2}2(a^2 + b^2) = 2\{(-2)^2 + (7)^2\}

=2{4+49}=2×53=106= 2\{4+49\} = 2 \times 53 =106

(a+b)2+(ab)2=2(a2+b2)\therefore (a+b)^2 + (a - b)^2 = 2 (a^2 + b^2)

a ও b এর অন্য মান নিয়ে যাচাই করি, (a+b)2+(ab)2=2(a2+b2)(a + b)^2 + (a - b)^2 = 2 (a^2 + b^2) (নিজে করি)

150

বীজগাণিতিক সূত্রাবলী

অধ্যায় : 12

2 (a+b)2(ab)2(a+b)^2 - (a - b)^2 কি পাই দেখি।

(a+b)2(ab)2=(a2+2ab+b2)(a22ab+b2)(a+b)^2 - (a - b)^2= (a^2+2ab+b^2)-(a^2-2ab + b^2) =a2+2ab+b2a2+2abb2= \cancel{a^2}+2ab+\cancel{b^2}-\cancel{a^2}+2ab-\cancel{b^2} $= 4ab.

(a+b)2(ab)2=4ab\therefore (a+b)^2 - (a-b)^2 = 4ab

a=6a = -6b=3b=3 নিয়ে দেখি (a+b)2(ab)2=4ab(a + b)^2 - (a - b)^2 = 4ab পাই কিনা।

(a+b)2(ab)2=(6+3)2(63)2(a + b)^2 - (a - b)^2 = (-6 +3)^2 - (-6-3)^2

=(3)2(9)2= (-3)^2 - (-9)^2 =981=72= 9 - 81 = -72

4×a×b=4×(6)×3=724\times a \times b = 4 \times (-6) \times 3 = -72

(a+b)2(ab)2=4ab\therefore (a+b)^2 - (a-b)^2 = 4ab পেলাম।

a ও b -এর অন্য যেকোনো মান নিয়ে যাচাই করি (a+b)2(ab)2=4ab(a + b)^2 - (a - b)^2 = 4ab (নিজে করি)

4ab=(a+b)2(ab)24ab = (a+b)^2 - (a - b)^2

4ab4=(a+b)2(ab)24\frac{4ab}{4} = \frac{(a+b)^2 - (a-b)^2}{4}

[উভয়পক্ষকে 4 দিয়ে ভাগ করে পাই]

ab=(a+b)24(ab)24ab = \frac{(a+b)^2}{4} - \frac{(a-b)^2}{4} ab=(a+b2)2(ab2)2ab = \left(\frac{a+b}{2}\right)^2 - \left(\frac{a-b}{2}\right)^2

ab=(a+b2)2(ab2)2\therefore ab = \left(\frac{a+b}{2}\right)^2 - \left(\frac{a-b}{2}\right)^2 (I)

(a+b)2=(a2+2ab+b2)(a+b)^2= (a^2+2ab + b^2)

3 (I) নং-এ a=xa = xb=yb= y বসিয়ে কি পাই দেখি।

(x+y)2=x2+2xy+y2(x + y)^2 = x^2 + 2xy + y^2

4 আবার (I)নং - এ যদি, a=xa=xb=yb=-y বসাই কি পাই দেখি।

(xy)2=x2+2x×(y)+(y)2(x - y)^2 = x^2 + 2x \times (-y) + (-y)^2

=x22xy+y2= x^2 - 2xy + y^2

5 আবার (I) নং এ যদি, a=3xa=3xb=5yb= 5y বসাই তাহলে কি পাই দেখি।

(3x+5y)2=(3x)2+2×(3x)×(5y)+(5y)2(3x + 5y)^2= (3x)^2 + 2\times(3x)\times(5y) + (5y)^2

=9x2+30xy+25y2= 9x^2+ 30xy +25y^2

151

অধ্যায় : 12

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

6 (I) নং -এর সাহায্যে সহজে (101)2(101)^2 -এর মান খুঁজি।

(101)2=(100+1)2(101)^2 = (100 + 1)^2

=(100)2+2×100×1+(1)2= (100)^2 + 2\times100\times1+(1)^2

= \Box নিজে করি।

7 যদি (I) নং -এ, a=xa = xb=y+zb=y+z বসাই তাহলে কি পাই দেখি।

{x+(y+z)}2=x2+2x×(y+z)+(y+z)2\therefore \{x + (y+z)\}^2 = x^2 + 2x\times (y+z) + (y+z)^2

=x2+2xy+2xz+(y+z)2= x^2+2xy +2xz + (y+z)^2

=x2+2xy+2xz+y2+2yz+z2= x^2+2xy +2xz +y^2 +2yz + z^2

=x2+y2+z2+2xy+2yz+2zx= x^2 +y^2 +z^2 + 2xy +2yz + 2zx

(x+y+z)2=x2+y2+z2+2xy+2yz+2zx(x+y+z)^2 = x^2 +y^2 +z^2 + 2xy +2yz + 2zx

তাই (a+b+c)2=a2+b2+c2+2ab+2bc+2ca(a+b+c)^2 = a^2+b^2+c^2 + 2ab +2bc + 2ca (III)

8 (I) নং -এ a=x2,b=z2a = \frac{x}{2}, b=\frac{z}{2} বসিয়ে পাই-

(x2+z2)2=(x2)2+2×(x2)×(z2)+(z2)2\left(\frac{x}{2} + \frac{z}{2}\right)^2=\left(\frac{x}{2}\right)^2+2 \times \left(\frac{x}{2}\right)\times\left(\frac{z}{2}\right)+\left(\frac{z}{2}\right)^2

=x24+xz2+z24= \frac{x^2}{4}+\frac{xz}{2}+\frac{z^2}{4}

9 (III) নং -এ a=2,b=3a = 2, b = 3 এবং c=4c = 4 বসিয়ে যাচাই করি।

(a+b+c)2=(2+3+4)2=92=81(a+b+c)^2= (2+3+4)^2 = 9^2 = 81

আবার, a2+b2+c2+2ab+2bc+2ca=22+32+42+2×2×3+2×3×4+2×4×2a^2+b^2+c^2 + 2ab +2bc + 2ca = 2^2 +3^2 +4^2+2\times2\times3+2\times3\times4+2\times4\times2

=4+9+16+12+24+16=81= 4+9+16+12+24+16 = 81

$\therefore (a+b+c)^2= a^2+b^2 +c^2 + 2ab +2bc + 2ca

নিজে করি-12.1

(a+b)2=(a2+2ab+b2)(a + b)^2= (a^2+2ab + b^2) -এর সাহায্যে নীচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে a\mathbf{a}b\mathbf{b} -এর জায়গায় কী কী নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি।

(i) x+3x+3 (ii) p+9p+9 (iii) 6x6-x (iv) y2y-2 (v) mn+12mn +1^2 (vi) 6x+36x +3 (vii) 4x+5y4x + 5y (viii) pqc+2pqc +2 (ix) x5+3\frac{x}{5}+3 (x) rp+pq\frac{r}{p}+\frac{p}{q} (xi) pm+nm\frac{p}{m}+\frac{n}{m} (xii) m2+n2m^2 + n^2 (xiii) 3xy+4z3xy +4z (xiv) 2x+3y+z2x+ 3y +z (xv) 102102 (xvi) p+q+r+sp+q+r+s

152

বীজগাণিতিক সূত্রাবলী

অধ্যায় : 12

(ab)2=a22ab+b2(a-b)^2= a^2-2ab+b^2 (II)

10 (II) নং -এ a=xa = xb=yb= y বসিয়ে কি পাই দেখি।

(xy)2=x22xy+y2(x - y)^2= x^2-2xy + y^2

11 এবার (II) নং -এ a=xa = xb=yb= -y বসিয়ে কি পাই দেখি।

{x(y)}2=x22x×(y)+(y)2\{x-(-y)\}^2 = x^2 - 2x \times (-y) + (-y)^2

(x+y)2=x2+2xy+y2\therefore (x+y)^2= x^2+2xy +y^2

12 যদি (II)নং-এ a=m2a = \frac{m}{2}b=n5b=\frac{n}{5} বসাই তাহলে কি পাই দেখি।

(m2n5)2=(m2)22×m2×n5+(n5)2\left(\frac{m}{2} - \frac{n}{5}\right)^2=\left(\frac{m}{2}\right)^2-2\times\frac{m}{2}\times\frac{n}{5}+\left(\frac{n}{5}\right)^2

=m24mn5+n225= \frac{m^2}{4}-\frac{mn}{5}+\frac{n^2}{25}

13 যদি (II) নং -এ a=6xa = 6x, এবং b=7yb= -7y বসাই তাহলে কি পাই দেখি।

{6x(7y)}2=(6x)22×6x(7y)+(7y)2\{6x - (-7y)\}^2 = (6x)^2 - 2 \times 6x (-7y) + (-7y)^2

(6x+7y)2=36x2+84xy+49y2\therefore (6x+7y)^2 = 36x^2 + 84 xy +49y^2

14 এবার (II) নং-এ a=x+ya = x+y এবং b=zb= z বসিয়ে কি পাই দেখি।

{(x+y)z}2=(x+y)22x(x+y)z+z2\{(x+y) - z\}^2 = (x+y)^2-2x (x+y) z+z^2

== \Box নিজে করি

15 (II) নং -এর সাহায্যে সহজে (99)2(99)^2 -এর মান খুঁজি।

(99)2=(1001)2(99)^2 = (100-1)^2

=(100)22×100×1+(1)2= (100)^2 - 2\times100 \times 1 + (1)^2

== \Box নিজে করি

নিজে করি -12.2

(ab)2=a22ab+b2(a - b)^2 = a^2-2ab+b^2 -এর সাহায্যে নীচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে a\mathbf{a}b\mathbf{b} -এর জায়গায় কী কী নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি।

(i) x5x - 5 (ii) mnm-n, (iii) 10x10-x, (iv) x+yx+y, (v) 3xy3x-y, (vi) 4m+24m+2, (vii) 5y+x5y +x, (viii) cefgce-fg, (ix) px12px - \frac{1}{2} (x) p+qrp+q-r, (xi) pq+rp-q+r, (xii) 2x33y4\frac{2x}{3} - \frac{3y}{4}, (xiii) 3m34n33m^3 - 4n^3, (xiv) 2x+yz2x+y-z, (xv) 999999, (xvi) p+qrsp+q -r-s.

153

অধ্যায় : 12

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

(a+b)2=a2+2ab+b2(a+b)^2= \mathbf{a^2} + 2ab + \mathbf{b^2} (I) এবং (ab)2=a22ab+b2(a-b)^2 = \mathbf{a^2} - 2ab + \mathbf{b^2} (II)

(I) নং এবং (II) নং -এর সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা পূর্ণবর্গাকারে লেখার চেষ্টা করি

16 4x2+12xy+9y24x^2 +12xy+9y^2 কে পূর্ণবর্গাকারে লিখি এবং aabb -এর মান কি পেলাম লিখি।

4x2+12xy+9y24x^2+12xy+9y^2

=(2x)2+2×2x×3y+(3y)2= (2x)^2 + 2\times2x\times3y + (3y)^2 [এখানে a=2x,b=3ya= 2x, b = 3y]

=(2x+3y)2= (2x + 3y)^2 [(I)নং থেকে পেলাম]

17 4a2+4+1a24a^2 +4+\frac{1}{a^2} বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণবর্গাকারে লিখি ও মান বের করি যখন a=12a = - \frac{1}{2}

4a2+4+1a24a^2+4+\frac{1}{a^2}

=2+2×2a×1a+()2= \Box^2+2\times2a\times\frac{1}{a}+(\Box)^2

=(2a+1a)2= (2a + \frac{1}{a})^2 [ (I) নং সূত্র থেকে পেলাম]

={2×(12)+1(1/2)}2= \left\{2\times\left(-\frac{1}{2}\right)+\frac{1}{(-1/2)}\right\}^2 [a=12a=-\frac{1}{2} বসিয়ে পাই]

=(12)2=(3)2=9= (-1 -2)^2 = (-3)^2 = 9

18 উপরের (II) নং -এর সাহায্যে

(3a+2b)22(3a+2b)(a+2b)+(a+2b)2(3a + 2b)^2 - 2(3a+2b) (a+2b) + (a+2b)^2 - এর সরল করি।

(3a+2b)22(3a+2b)(a+2b)+(a+2b)2(3a +2b)^2 - 2(3a+2b) (a+2b) + (a+2b)^2

=x22xy+y2= x^2 -2xy +y^2 [ধরি, 3a+2b=x3a +2b = x, এবং a+2b=ya+2b = y]

=(xy)2= (x-y)^2 [ (II) নং সূত্র থেকে পেলাম ]

={(3a+2b)(a+2b)}2= \{(3a + 2b) - (a+2b)\}^2 [x=3a+2bx = 3a +2b এবং y=a+2by = a+2b বসিয়ে পাই]

=(3a+2ba2b)2= (3a + 2b-a-2b)^2

=(2a)2=4a2= (2a)^2 = 4a^2

154

বীজগাণিতিক সূত্রাবলী

অধ্যায় : 12

19 আমি x2y210xyz+25z2x^2y^2 - 10xyz +25z^2 বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণবর্গাকারে সাজাই ও মান বের করি যখন x=1,y=1x = 1, y = -1z=2z =2

x2y210xyz+25z2x^2y^2 - 10 xyz + 25z^2

=(xy)22×xy×5z+(5z)2= (xy)^2-2\times xy \times 5z + (5z)^2

=(xy5z)2= (xy -5z)^2 [ (II) নং সূত্র থেকে পেলাম ]

এবার দেখি, x=1,y=1x = 1, y = -1z=2z =2 বসিয়ে কি মান পাই (নিজে করি)।

কষে দেখি- 12.1

  1. (a+b)(a+b) কে (a+b)(a+b) দিয়ে গুণ করলে গুণফল নীচের কোনটি হবে দেখি।

(i) a2+b2a^2+b^2 (ii) (a+b)2(a+b)^2 (iii) 2(a+b)2(a+b) (iv) 4ab4ab

  1. (x+7)2=x2+14x+k(x +7)^2 = x^2 + 14x+k হলে kk -এর মান নীচের কোনটি হবে লিখি।

(i) 1414 (ii) 4949 (iii) 77 (iv) কোনটিই নয়।

  1. a2+b2a^2 + b^2 - এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি।

(i) 4ab4ab (ii) 4ab-4ab (iii) 2ab2ab বা 2ab-2ab (iv) 00

  1. (a+b)2=a2+6a+9(a+b)^2= a^2 + 6a + 9 হলে bb -এর ধনাত্মক মান নীচের কোনটি হবে লিখি

(i) 99 (ii) 66 (iii) 33 (iv) 3-3

  1. x2+14+xx^2 +\frac{1}{4} + \Box x এর সঙ্গে নীচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি।

(i) 164\frac{1}{64} (ii) 164-\frac{1}{64} (iii) 18\frac{1}{8} (iv) কোনটিই নয়।

  1. (i) kk - এর কোন মান বা মানগুলির জন্য c2+kc+19c^2 + kc + \frac{1}{9} পূর্ণবর্গ হবে লিখি।

(ii) 9p2+1p29p^2+\frac{1}{p^2} সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি।

(iii) (xy)2=44y+y2(x- y)^2 = 4- 4y +y^2 হলে xx এর মান কত হবে তা নির্ণয় করি।

155

অধ্যায় : 12

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

(iv) (c3)2=c2+kc+9(c-3)^2 = c^2+kc +9 হলে kk -এর মান কী হবে লিখি।

  1. সূত্রের সাহায্যে সরল করি।

(i) (2q3z)22(2q3z)(q3z)+(q3z)2(2q -3z)^2 - 2 (2q – 3z) (q -3z) +(q - 3z)^2

(ii) (3p+2q4r)2+2(3p+2q4r)(4r2pq)+(4r2pq)2(3p +2q - 4r)^2 + 2(3p + 2q-4r) (4r - 2p -q) +(4r -2p -q)^2

  1. পূর্ণবর্গাকারে প্রকাশ করি।

(i) 16a240ac+25c216a^2 - 40ac + 25c^2 (ii) 4p22p+144p^2 - 2p + \frac{1}{4}

(iii) 1+4a+4a21+\frac{4}{a} + \frac{4}{a^2} (iv) 9a2+24ab+16b29a^2+24ab +16b^2

  1. পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি।

(i) 64a2+16a+164a^2+ 16a+1 যখন a=1a=1

(ii) 25a230ab+9b225a^2 - 30ab + 9b^2 যখন a=3a=3 এবং b=2b=2

(iii) 6416p+1p264 - \frac{16}{p} + \frac{1}{p^2}, যখন p=1p= -1

(iv) p2q2+10pqr+25r2p^2q^2 + 10pqr +25r^2 যখন p=2,q=1p= 2, q = -1r=3r=3

  1. (a+b)2+(ab)2=2(a2+b2)(a+b)^2 + (a-b)^2 = 2(a^2 + b^2) এবং

(a+b)2(ab)2=4ab(a+b)^2 - (a-b)^2 = 4ab বা

ab=(a+b2)2(ab2)2ab = \left(\frac{a+b}{2}\right)^2 - \left(\frac{a-b}{2}\right)^2 -এর সাহায্যে

(i) stst(s2+t2)(s^2+t^2) মান লিখি যখন s+t=12s+t=12st=8s-t =8

(ii) 8xy(x2+y2)8xy (x^2 +y^2) - এর মান লিখি যখন (x+y)=5(x+y)=5 এবং (xy)=1(x-y)= 1

(iii) x2+y22xy\frac{x^2 +y^2}{2xy} এর মান লিখি যখন (x+y)=9(x+y)=9 এবং (xy)=5(x-y)= 5

(iv) 3636 -কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। [সংকেত, 36=4×9=(4+92)2(492)236 = 4\times9 = \left(\frac{4+9}{2}\right)^2-\left(\frac{4-9}{2}\right)^2]

(v) 4444 কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি।

(vi) 8x2+50y28x^2 +50y^2 কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করি।

(vii) xx কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি।

156

বীজগাণিতিক সূত্রাবলী

অধ্যায় : 12

বীজগাণিতিক সংখ্যামালা দুটি গুণ করি ও কী পাই দেখি

(x+5)×(x+3)=x×(x+3)+5×(x+3)(x+5) \times (x+3) = x\times(x+3) +5\times(x+3)

=x2+3x+5x+15=x2+8x+15= x^2 +3x+5x+15 = x^2 +8x+15

(x+5)×(x+3)=x2+8x+15\therefore (x+5) \times (x+3) = x^2 +8x +15 (IV)

এবার (IV) নং -এর সমান চিহ্নের দুপাশে x=6x = 6 বসিয়ে কী পাই দেখি। বামদিকে x=6x =6 বসিয়ে পাই, (6+5)×(6+3)=11×9=99(6+5) \times (6+3) = 11\times9=99 আবার ডানদিকে x=6x =6 বসিয়ে পাই, 62+8×6+15=36+48+15=996^2 +8\times6+15=36+48+15 =99 পেলাম, (6+5)×(6+3)=62+8×6+15(6+5) \times (6+3) = 6^2 +8\times6+15 xx- এর যে কোনো মানের জন্য, (x+5)×(x+3)=x2+8x+15(x+5) \times (x+3) = x^2 +8x+15 -এর সমান চিহ্নের দুপাশে মান সমান হয়।

এই (IV) নং সম্পর্ককে কী বলব যখন xx -এর যে কোনো মান সমান চিহ্নের দু-পাশে বসিয়ে দুপাশেই একই মান পাচ্ছি? এদের অভেদ বলা হয়।

এবার বুঝেছি,

(a+b)2=a2+2ab+b2(a+b)^2= a^2+2ab+b^2 (ab)2=a22ab+b2(a-b)^2 = a^2 - 2ab+b^2 (a+b)2+(ab)2=2(a2+b2)(a+b)^2 + (a-b)^2 = 2 (a^2 + b^2) (a+b)2(ab)2=4ab(a+b)^2 - (a-b)^2 = 4ab

এরা সবাই অভেদ।

20 এবার (x+a)(x+a)(x+b)(x+b) এর গুণফল কত দেখি।

(x+a)×(x+b)=x×(x+b)+a×(x+b)(x+a) \times (x+b) = x \times (x+b)+a \times (x+b)

=x2+bx+ax+ab= x^2+bx+ax +ab

=x2+(a+b)x+ab= x^2+(a+b)x+ab

পেলাম (x+a)(x+b)=x2+(a+b)x+ab(x+a) (x+b) = x^2 +(a+b)x +ab (V)

157

অধ্যায় : 12

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

21 (V) নং অভেদে x=2x= -2 বসিয়ে পাই

(2+a)(2+b)=2(2+b)+a(2+b)(-2+a) (-2 +b) = -2 (-2+b) +a (-2 + b)

=(2)×(2)+(2)×b+a×(2)+a×b= (-2) \times (-2) +(-2) \times b + a \times (-2) +a \times b

=42b2a+ab= 4 - 2b -2a +ab

=42(b+a)+ab= 4-2 (b+a) +ab

(2)2+(a+b)(2)+a×b=42(a+b)+ab(-2)^2+(a+b) (-2) +a \times b = 4 -2 (a+b) +ab

(2+a)(2+b)=(2)2+(a+b)(2)+a×b\therefore (-2+a) (-2+b) = (-2)^2 + (a+b)(-2) +a \times b

(x+a)(x+b)=x2+(a+b)x+ab(x+a) (x+b) = x^2 + (a+b) x+ab -এই অভেদটি ব্যবহার করি।

22 নীচের সংখ্যামালাগুলির গুণফল বের করি

(i) (x+2)(x+5)(x+2) (x+5) (ii) (x+3)(x7)(x+3) (x-7) (iii) (x+1)(x+8)(x+1) (x+8) (iv) (x6)(x+9)(x-6) (x+9).

(i) (x+a)(x+b)=x2+(a+b)x+ab(x+a) (x+b) = x^2 + (a+b)x+ab

এই অভেদটিতে, a=2a=2b=5b=5 বসিয়ে পাই,

(x+2)(x+5)=x2+(2+5)x+2×5(x+2) (x+5) = x^2 + (2+5)x +2\times5

=x2+7x+10= x^2 +7x +10

(ii) আবার অভেদটিতে, a=3,b=7a=-3, b=-7 বসিয়ে পাই,

(x3)(x7)=x2+(37)x+(3)(7)(x-3) (x-7) = x^2 +(-3-7)x + (-3) (-7)

=x210x+21= x^2 -10x +21 [ (iii) ও (iv) নিজে করি]

I নং ও II নং অভেদদুটি লিখি ও অন্যভাবে সাজাই।

(a+b)2=a2+2ab+b2(a+b)^2 = a^2+2ab+b^2 (a+b)22ab=a2+2ab+b22ab=a2+b2(a+b)^2 - 2ab = a^2+2ab+b^2-2ab = a^2+b^2 (a+b)22ab=a2+b2\therefore (a+b)^2-2ab = a^2+b^2 a2+b2=(a+b)22ab\therefore a^2+b^2= (a+b)^2-2ab ..........(VI)

(ab)2=a22ab+b2(a-b)^2 = a^2-2ab+b^2 (ab)2+2ab=a22ab+b2+2ab(a-b)^2 + 2ab = a^2-2ab+b^2+2ab (ab)2+2ab=a2+b2\therefore (a-b)^2+2ab = a^2+b^2 a2+b2=(ab)2+2ab\therefore a^2+b^2= (a-b)^2+2ab ..........(VII)

158

বীজগাণিতিক সূত্রাবলী

অধ্যায় : 12

(VI) ও (VII) - নং অভেদের সাহায্যে কিছু বীজগাণিতিক সংখ্যামালার মান খোঁজার চেষ্টা করব।

23 ধরি a+b=0a + b = 0 এবং ab=25ab= - 25; a2+b2a^2+b^2 এর মান কি হবে হিসাব করি।

প্রথম পদ্ধতি

(a+b)2=a2+b2+2ab(a+b)^2= a^2+b^2+2ab মান বসিয়ে পাই, 02=a2+b2+2×(25)0^2 = a^2+b^2+2\times(-25) বা, 0=a2+b2500 = a^2+b^2 -50 বা, a2+b2=50a^2+b^2 = 50 a2+b2=50\therefore a^2+b^2= 50

দ্বিতীয় পদ্ধতি

a2+b2=(a+b)22aba^2+b^2 =(a+b)^2-2ab =(0)22×(25)= (0)^2 - 2\times (-25) [a+b=0[\because a+b=0 এবং ab=25]ab= - 25 ] =0+50= 0 +50 =50a2+b2=50= 50 \therefore a^2+b^2= 50

24 যদি, 2p+1p=52p + \frac{1}{p} = 5 হয়, তাহলে (p+12p)2(p+\frac{1}{2p})^2 এবং p2+14p2p^2+\frac{1}{4p^2} এর মান বের করি।

প্রথম পদ্ধতি

2p+1p=52p+\frac{1}{p}=5 বা, 2p+22p=52p+\frac{2}{2p}=5 বা, 2(p+12p)=52(p + \frac{1}{2p})= 5 বা, p+12p=52p+\frac{1}{2p}=\frac{5}{2}

(p+12p)2=(52)2\therefore \left(p+\frac{1}{2p}\right)^2 = \left(\frac{5}{2}\right)^2 [উভয়দিকে বর্গ করে পাই]

=254=614= \frac{25}{4} = 6\frac{1}{4}

আবার, (p+12p)2=254\left(p+\frac{1}{2p}\right)^2=\frac{25}{4}

বা, p2+2×p×12p+(12p)2=254p^2+2\times p\times\frac{1}{2p}+\left(\frac{1}{2p}\right)^2 = \frac{25}{4}

বা, p2+1+14p2=254p^2+1+\frac{1}{4p^2} = \frac{25}{4}

বা, p2+14p2=2541p^2+\frac{1}{4p^2} = \frac{25}{4}-1

=2544=214= \frac{25-4}{4}=\frac{21}{4}

সুতরাং p2+14p2=514p^2 + \frac{1}{4p^2} = 5\frac{1}{4}

দ্বিতীয় পদ্ধতি

2p+1p=52p+\frac{1}{p}=5 বা, 2(p+12p)=52 \left(p+\frac{1}{2p}\right)=5

(p+12p)=52\therefore \left(p+\frac{1}{2p}\right)=\frac{5}{2}

(p+12p)2=(52)2\left(p+\frac{1}{2p}\right)^2 = \left(\frac{5}{2}\right)^2 [উভয়দিকে বর্গ করে পাই]

=254=614= \frac{25}{4}=6\frac{1}{4}

p2+14p2=p2+(12p)2p^2+\frac{1}{4p^2} = p^2+\left(\frac{1}{2p}\right)^2

=(p+12p)22.p.12p= \left(p+\frac{1}{2p}\right)^2-2.p.\frac{1}{2p}

=(52)21= \left(\frac{5}{2}\right)^2-1

=2541= \frac{25}{4}-1

=2544=214= \frac{25-4}{4}=\frac{21}{4}

=514= 5\frac{1}{4}

159

অধ্যায় : 12

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

25 6(x1x)=56 \left(x-\frac{1}{x}\right)=5 হলে x2+1x2x^2+\frac{1}{x^2}-এর মান কত হবে হিসাব করি।

প্রথম পদ্ধতি

6(x1x)=56 \left(x - \frac{1}{x}\right)= 5

বা, x1x=56x-\frac{1}{x}= \frac{5}{6}

(x1x)2=(56)2\left(x-\frac{1}{x}\right)^2 = \left(\frac{5}{6}\right)^2, [উভয়দিকে বর্গ করে পাই]

বা, x22.x.1x+(1x)2=2536x^2-2.x.\frac{1}{x}+\left(\frac{1}{x}\right)^2= \frac{25}{36}

বা, x22+1x2=2536x^2-2+\frac{1}{x^2}= \frac{25}{36}

বা, x2+1x22+2=2536+2x^2+\frac{1}{x^2}-2+2=\frac{25}{36} + 2 [উভয়দিকে 2 যোগ করে পাই]

x2+1x2=2536+2=9736\therefore x^2 + \frac{1}{x^2} = \frac{25}{36}+2 = \frac{97}{36}

দ্বিতীয় পদ্ধতি

6(x1x)=56 \left(x-\frac{1}{x}\right)=5

x1x=56\therefore x-\frac{1}{x}=\frac{5}{6}

x2+1x2=x2+(1x)2x^2+\frac{1}{x^2} = x^2+\left(\frac{1}{x}\right)^2

=(x1x)2+2.x.1x= \left(x - \frac{1}{x}\right)^2+2.x.\frac{1}{x}

=(56)2+2= \left(\frac{5}{6}\right)^2+2

=2536+2=9736= \frac{25}{36}+2 = \frac{97}{36}

26 xy+yx=32\frac{x}{y}+\frac{y}{x}=\frac{3}{2} হলে, x2y2+y2x2\frac{x^2}{y^2}+\frac{y^2}{x^2}-এর মান দেখি।

প্রথম পদ্ধতি

xy+yx=32\frac{x}{y}+\frac{y}{x}=\frac{3}{2}

বা, (xy+yx)2=(32)2\left(\frac{x}{y}+\frac{y}{x}\right)^2 = \left(\frac{3}{2}\right)^2 [উভয় দিকে বর্গ করে পাই]

বা, (xy)2+2.xy.yx+(yx)2=94\left(\frac{x}{y}\right)^2+2.\frac{x}{y}.\frac{y}{x}+\left(\frac{y}{x}\right)^2 = \frac{9}{4}

বা, x2y2+2+y2x2=94\frac{x^2}{y^2}+2+\frac{y^2}{x^2}=\frac{9}{4}

বা, x2y2+y2x2=942=984=14\frac{x^2}{y^2}+\frac{y^2}{x^2}=\frac{9}{4}-2 = \frac{9-8}{4} = \frac{1}{4}

দ্বিতীয় পদ্ধতি

এখন x2y2+y2x2=(xy)2+(yx)2\frac{x^2}{y^2}+\frac{y^2}{x^2} = \left(\frac{x}{y}\right)^2+\left(\frac{y}{x}\right)^2

=(xyyx)2+2.xy.yx= \left(\frac{x}{y} - \frac{y}{x}\right)^2+2.\frac{x}{y}.\frac{y}{x}

=(32)2+2= \left(\frac{3}{2}\right)^2+2

=94+2= \frac{9}{4}+2

=9+84=174=414= \frac{9+8}{4} = \frac{17}{4} = 4\frac{1}{4}

27 এবার (a+b)2(a+b)^2 -কে (ab)2(a-b)^2 দিয়ে প্রকাশ করার চেষ্টা করি।

(a+b)2=a2+b2+2ab=a2+b22ab+4ab=(ab)2+4ab(a+b)^2= a^2+b^2+2ab = a^2+b^2-2ab + 4ab = (a-b)^2 + 4ab

28 এবার (ab)2(a-b)^2 -কে (a+b)2(a+b)^2 দিয়ে প্রকাশ করার চেষ্টা করি।

(ab)2=a2+b22ab(a-b)^2= \mathbf{a^2+b^2-2ab} = a2+b2+2ab4ab=(a+b)24aba^2+b^2+2ab - 4ab = (a+b)^2 - 4ab

160

বীজগাণিতিক সূত্রাবলী

অধ্যায় : 12

পেলাম, (a+b)2=(ab)2+4ab(a+b)^2= (a-b)^2 + 4ab (VIII)

(ab)2=(a+b)24ab(a-b)^2= (a+b)^2 - 4ab (IX)

29 (VIII) ও (IX) নং -এর সাহায্যে m+n=10m+n=10mn=9mn=9 হলে (mn)(m-n) -এর ধনাত্মক মান হিসাব করার চেষ্টা করি।

(mn)2=(m+n)24mn=(10)24×9=10036=64=82(m-n)^2 = (m+n)^2 - 4mn = (10)^2 - 4 \times 9 = 100 - 36 = 64 = 8^2

mn=82=8\therefore m-n = \sqrt{8^2} = 8

কষে দেখি - 12.2

  1. (x+a)(x+b)=x2+(a+b)x+ab(x+a)(x+b)=x^2+(a+b) x + ab -এই অভেদের সাহায্যে নীচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণ করি।

(i) (x+7)(x+1)(x+7) (x+1) (ii) (x8)(x2)(x-8) (x-2) (iii) (x+9)(x6)(x+9) (x-6) (iv) (2x+1)(2x1)(2x+1)(2x-1) (v) (xy4)(xy+2)(xy-4) (xy+2) (vi) (a2+5)(a24)(a^2+5) (a^2-4)

  1. সূত্রের সাহায্যে দেখাই যে-

(i) (2x+3y)2(2x3y)2=24xy(2x+3y)^2- (2x-3y)^2= 24xy, (ii) (a+2b)2+(a2b)2=2(a2+4b2)(a+2b)^2+(a-2b)^2=2(a^2+4b^2) (iii) (1+m)2=(1m)2+4lm(1+m)^2= (1-m)^2+ 4lm, (iv) (2pq)2=(2p+q)28pq(2p-q)^2= (2p+q)^2-8pq (v) (3m+4n)2=(3m4n)2+48mn(3m+4n)^2=(3m-4n)^2+48mn (vi) (6x+7y)284xy=36x2+49y2(6x+7y)^2-84xy=36x^2+49y^2 (vii) (3a4b)2+24ab=9a2+16b2(3a-4b)^2+24ab=9a^2+16b^2 (viii) (2a+1a)2=(2a1a)2+8\left(2a+\frac{1}{a}\right)^2= \left(2a-\frac{1}{a}\right)^2 +8

  1. প্রতিক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি।

(i) xy=3,xy=28x-y =3,xy =28 হলে x2+y2x^2+y^2 -এর মান কত লিখি।

(ii) a2+b2=52,ab=2a^2+b^2= 52, a-b =2 হলে, abab - এর মান কত লিখি।

(iii) l2+m2=13l^2+m^2 =13 এবং l+m=5l+m = 5 হলে lmlm - এর মান কত লিখি।

(iv) a+1a=4a+\frac{1}{a}=4 হলে a2+1a2a^2+\frac{1}{a^2} -এর মান কত লিখি।

(v) a1a=4a-\frac{1}{a}=4 হলে a2+1a2a^2+\frac{1}{a^2}-এর মান কত লিখি

(vi) 5x+1x=65x + \frac{1}{x} = 6 হলে দেখাই যে 25x2+1x2=2625x^2 + \frac{1}{x^2}=26

161

অধ্যায় : 12

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

(vii) 2x+1x=52x + \frac{1}{x} = 5 হলে 4x2+1x24x^2 + \frac{1}{x^2}-এর মান লিখি।

(viii) xy+yx=3\frac{x}{y} + \frac{y}{x} = 3 হলে x2y2+y2x2\frac{x^2}{y^2} + \frac{y^2}{x^2}-এর মান লিখি।

(ix) x2+y2=4xyx^2 + y^2 = 4xy হলে প্রমাণ করি যে x4+y4=14x2y2x^4 + y^4 = 14x^2y^2

(x) 2a+13a=62a + \frac{1}{3a} = 6 হলে 4a2+19a24a^2 + \frac{1}{9a^2} -এর মান কত লিখি।

(xi) 5a+7a=55a +\frac{7}{a} = 5 হলে 25a2+49a225a^2 + \frac{49}{a^2} -এর মান কত লিখি।

(xii) 2x1x=42x - \frac{1}{x} = 4 হলে x2+14x2x^2 + \frac{1}{4x^2} -এর মান লিখি।

(xiii) m+1m=pm + \frac{1}{m} = -p হলে দেখাই যে m2+1m2=p22m^2 + \frac{1}{m^2} = p^2-2

(xiv) a2+b2=5aba^2 + b^2 = 5ab হলে দেখাই যে a2b2+b2a2=23\frac{a^2}{b^2} + \frac{b^2}{a^2} = 23

(xv) 6x21=4x6x^2 - 1 = 4x হলে দেখাই যে 36x2+1x2=2836x^2 + \frac{1}{x^2} = 28

(xvi) m+1m=p2m + \frac{1}{m} = p - 2 হলে দেখাই যে m2+1m2=p24p+6m^2 + \frac{1}{m^2} = p^2 - 4p +6

(xvii) m1m2=6m-\frac{1}{m} - 2 = 6 হলে (m2)2+1(m2)2(m-2)^2 + \frac{1}{(m - 2)^2} এর মান কত লিখি।

হাতেকলমে

বর্গাকার ও আয়তাকার কাগজ কেটে ও জুড়ে কিছু করার চেষ্টা করি।

a\mathbf{a} সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি নীল রঙের বর্গাকার পিচবোর্ড ABCD কেটে নিলাম। তাই, ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2\mathbf{a^2} বর্গসেমি. [ধরি, a=6a = 6 সেমি.]

Blue Square ABCD

এবার b\mathbf{b} সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি লাল রঙের বর্গাকার পিচবোর্ড EFGH কেটে নিলাম। EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল b2\mathbf{b^2} বর্গসেমি. [ধরি, b=2b = 2 সেমি.]

Red Square EFGH

162

বীজগাণিতিক সূত্রাবলী

অধ্যায় : 12

এবার পাশের ছবির মতো ABCD বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের উপরে EFGH বর্গক্ষেত্রাকার পিচবোর্ড রাখলাম।

Figure 1 arrangement

এবার পাশের ছবির মতো G ও C বিন্দু দুটি যোগ করলাম। এবার GC বরাবর কাঁচি দিয়ে কেটে দুটি ট্রাপিজিয়াম HGCD ও GFBC পেলাম ও আলাদা সরিয়ে রাখলাম।

Figure 1

ছবি - 1

HGCD ও GFBC ট্রাপিজিয়াম দুটি পাশের ছবির মতো সাজিয়ে করলাম:

Figure 2 arrangement

ছবি - 2

কী পেলাম দেখি।

ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =a2= a^2 বর্গসেমি. EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =b2= b^2 বর্গসেমি.

ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল - EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ট্রাপিজিয়াম (HDCG) -এর ক্ষেত্রফল + ট্রাপিজিয়াম (FGCB) -এর ক্ষেত্রফল [(1) নং ছবি থেকে]

=HDFB আয়তক্ষেত্রের ক্ষেত্রফল= \text{HDFB আয়তক্ষেত্রের ক্ষেত্রফল} [(2) নং ছবি থেকে]

=HB \timesHD= \text{HB \times HD}

a2b2=(a+b)×(ab)a^2-b^2 = (a+b)\times(a-b)

(a2b2)=(a+b)(ab)\therefore (a^2-b^2) = (a+b)(a-b)

এভাবে হাতেকলমে রঙিন কাগজ কেটে ও জুড়ে দেখলাম

(a2b2)=(a+b)(ab)(a^2-b^2) = (a+b)(a-b) বা (a+b)(ab)=(a2b2)(a+b) (a-b) = (a^2-b^2)

163

বীজগাণিতিক সূত্রাবলী

অধ্যায় : 12

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

30 (a+b)×(ab)(a+b) \times (a-b) গুণ করে কি পাই দেখি।

(a+b)×(ab)=(a+b)×a(a+b)×b(a+b)\times(a-b) = (a+b) \times a - (a+b) \times b

=a2+baabb2= a^2 + ba - ab - b^2

=a2+ababb2= a^2 + ab - ab - b^2 [ab=ba][ab=ba]

=a2b2= a^2-b^2

পেলাম (a+b)×(ab)=a2b2(a+b)\times(a-b) = a^2-b^2

a=2,b=9a= -2, b= 9 বসিয়ে কী পাই দেখি।

(a+b)×(ab)=(2+9)×(29)=7×(11)=77(a+b) \times (a-b) = (-2+9) \times (-2-9) = 7 \times (-11) = - 77

a2b2=(2)2(9)2=481=77a^2-b^2 = (-2)^2 - (9)^2 = 4-81 = - 77

(a+b)(ab)=a2b2\therefore (a+b) (a-b) = a^2-b^2

a ও b এর যেকোনো মান বসিয়ে যাচাই করি (a+b)(ab)=(a2b2)(a+b) (a-b) = (a^2-b^2) [ নিজে করি ]

অন্যরকমভাবে হাতেকলমে রঙিন কাগজ কাটি ও বড়ো পিচবোর্ডে আটকে দেখি

Geometric derivation of a squared minus b squared

ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =a2= a^2 বর্গএকক EFCG বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =b2= b^2 বর্গএকক

ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল - EFCG বর্গক্ষেত্রের ক্ষেত্রফল

=AHEI বর্গক্ষেত্রের ক্ষেত্রফল + IBFE আয়তক্ষেত্রের ক্ষেত্রফল + DHEG আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = AHGD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল= \text{AHEI বর্গক্ষেত্রের ক্ষেত্রফল + IBFE আয়তক্ষেত্রের ক্ষেত্রফল + DHEG আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = AHGD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল} [ (iii) নং ছবির মতো সাজিয়ে পেলাম ]

=AH \timesHG= \text{AH \times HG}

=(ab)×(a+b)= (a-b) \times (a+b)

a2b2=(a+b)×(ab)\therefore a^2-b^2= (a+b)\times(a-b)

164

বীজগাণিতিক সূত্রাবলী

অধ্যায় : 12

বীজগাণিতিক সংখ্যামালাগুলি নিয়ে বিভিন্ন যে অভেদগুলি জানলাম সেগুলি লিখি ও তাদের মধ্যে সম্পর্ক খুঁজি।

Student thinking about formulas

(a+b)2=(a2+2ab+b2)(a+b)^2 = (a^2+2ab+b^2) (i)

(ab)2=(a22ab+b2)(a-b)^2 = (a^2-2ab+b^2) (ii)

(a+b)(ab)=(a2b2)(a+b) (a-b) = (a^2-b^2) (iii)

(x+a)(x+b)=x2+(a+b)x+ab(x+a) (x+b) = x^2 + (a+b) x + ab (iv)

নিজে করি- 12.3

  1. (iv) নং অভেদে x=ax = a এবং a=ba = b বসিয়ে (i) নং অভেদের মতো পাই কিনা দেখি।

  2. (iv) নং অভেদে x=ax = aa=ba = -b বসিয়ে (iii) নং অভেদের মতো পাই কিনা দেখি।

  3. (iv) নং অভেদে x=ax = aa=ba = -b বসিয়ে কোন অভেদটি পাই দেখি।

31 a2b2=(a+b)(ab)a^2-b^2= (a+b)(a-b) -এর সাহায্যে (i) 78222278^2 - 22^2 ও (ii) 94×10694 \times 106-এর মান বের করি।

(i) 782222=(78+22)×78^2 - 22^2 = (78+22) \times \Box

=×56=5600= \Box \times 56 = 5600

(ii) 94×106=(100)×(100+)94 \times 106 = (100 - \Box) \times (100 + \Box)

== \Box - \Box

==9964= \Box = 9964

32 সূত্রের সাহায্যে (i) (p+5)(p5)(p+5) (p-5) -কি পাই দেখি ও (ii) 81a281-a^2-কে দুটি দ্বিপদী সংখ্যামালার গুণফল আকারে প্রকাশ করার চেষ্টা করি।

(i) (p+5)(p5)=p2(5)2(p+5) (p-5) = p^2 - (5)^2

=p225= p^2 - 25

(ii) 81a2=(9)2(a)281-a^2 = (9)^2 - (a)^2

=(9+a)(9a)= (9+a) (9-a)

165

অধ্যায় : 12

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

33 সূত্রের সাহায্যে (2x+4y3z)2(2x4y+3z)2(2x+4y-3z)^2 - (2x-4y+3z)^2 - এর সরলতম মান বের করি।

(2x+4y3z)2(2x4y+3z)2(2x+4y-3z)^2 - (2x-4y+3z)^2

=(2x+4y3z+2x4y+3z){(2x+4y3z)(2x4y+3z)}= (2x+4y-3z+2x-4y+3z) \{(2x+4y-3z) - (2x-4y+3z)\}

=4x×{2x+4y3z2x+4y3z}= 4x \times \{2x+4y-3z-2x+4y-3z\}

=4x×(8y6z)= 4x \times (8y-6z)

=32xy24xz= 32xy - 24xz

34 সূত্রের সাহায্যে (5m+2n+3p)(5m+2n3p)(5m+2n+3p) (5m+2n-3p) - এর গুণফল কী হবে লিখি।

(5m+2n+3p)(5m+2n3p)(5m+2n+3p) (5m+2n-3p)

={(5m+2n)+3p}{(5m+2n)3p}= \{(5m+2n)+3p\}\{(5m+2n)-3p\}

=(a+b)(ab)= (a+b)(a-b) [ ধরি, 5m+2n=a,3p=b5m+2n = a, 3p = b ]

=(a2b2)= (a^2-b^2)

=(5m+2n)2(3p)2= (5m+2n)^2 - (3p)^2

=25m2+20mn+4n29p2= 25m^2 + 20mn + 4n^2 - 9p^2

35 সূত্রের সাহায্যে (x+y)(xy)(x2+y2)(x4+y4)(x+y) (x-y) (x^2+y^2) (x^4+y^4) -এদের ক্রমিক (পরপর) গুণ করি ও কী পাই দেখি।

(x+y)(xy)(x2+y2)(x4+y4)(x+y)(x-y)(x^2+y^2)(x^4+y^4)

={}(x2+y2)(x4+y4)= \{\Box - \Box\} (x^2+y^2) (x^4+y^4)

=()(x2+y2)(x4+y4)= (\Box - \Box) (x^2+y^2) (x^4+y^4)

=(x2y2)(x2+y2)(x4+y4)= (x^2-y^2)(x^2+y^2) (x^4+y^4)

=()(x4+y4)= (\Box - \Box) (x^4+y^4)

=x8y8= x^8-y^8

166

বীজগাণিতিক সূত্রাবলী

অধ্যায় : 12

কষে দেখি-12.3

  1. (a2b2)=(a+b)(ab)(a^2-b^2) = (a+b) (a-b) এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি।

(i) (37)2(13)2(37)^2-(13)^2 (ii) (2.06)2(0.94)2(2.06)^2-(0.94)^2 (iii) (78)×(82)(78) \times (82)

(iv) 1.15×0.851.15 \times 0.85 (v) (65)2(35)2(65)^2-(35)^2

  1. (i) kp2=(9+p)(9p)k-p^2 = (9+p) (9-p) হলে kk -এর মান কত হবে বের করি।

(ii) (254x2)=(5+ax)(5ax)(25-4x^2) = (5+ax) (5-ax) হলে aa -এর ধনাত্মক মান কত হবে হিসাব করি।

(iii) (4x)×=(16x2)(4-x) \times \Box = (16-x^2) হলে ফাঁকা ঘরে কি হবে লিখি।

  1. সূত্রের সাহায্যে গুণফলরূপে প্রকাশ করি।

(i) 25l216m225l^2 - 16m^2 (ii) 49x436y449x^4 - 36y^4 (iii) (2a+b)2(a+b)2(2a+b)^2-(a+b)^2 (iv) (x+y)2(a+b)2(x+y)^2-(a+b)^2 (v) (x+yz)2(xy+z)2(x+y-z)^2 - (x-y+z)^2 (vi) (m+p+q)2(mpq)2(m+p+q)^2 - (m-p-q)^2

  1. সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি।

(i) (c+d)(cd)(c2+d2)(c+d) (c-d) (c^2+d^2) (ii) (13x2)(1+3x2)(1+9x4)(1-3x^2) (1+3x^2) (1+9x^4) (iii) (a2+b2)(a2b2)(a4+b4)(a^2+b^2) (a^2-b^2) (a^4+b^4)

  1. নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফলরূপে প্রকাশ করি।

(i) 16c481d416c^4-81d^4 (ii) p4q4r4s4p^4q^4 - r^4s^4 (iii) 81x481 - x^4 (iv) 625a4b4625 - a^4b^4

  1. (p+q)4(pq)4=8pq(p2+q2)(p+q)^4-(p-q)^4 = 8pq (p^2+q^2) — প্রমাণ করি।

  2. সূত্রের সাহায্যে গুণ করি: (a+b+c)(b+ca)(c+ab)(a+bc)(a+b+c) (b+c-a) (c+a-b) (a+b-c)

  3. x=ab+bax = \frac{a}{b} + \frac{b}{a} এবং y=abbay = \frac{a}{b} - \frac{b}{a} হলে দেখাই যে, x4+y42x2y2=16x^4 + y^4 - 2x^2y^2 = 16

  4. সূত্রের সাহায্যে গুণ করি (a2+a+1)(a2a+1)(a4a2+1)(a^2+a+1) (a^2-a+1)(a^4-a^2+1)

  5. যদি x=(a+1a)x = \left(a+\frac{1}{a}\right) এবং y=(a1a)y = \left(a - \frac{1}{a}\right) হয়, তাহলে x4+y42x2y2x^4+y^4-2x^2y^2 -এর মান সূত্রের সাহায্যে বের করি।

  6. (4x2+4x+1a2+8a16)(4x^2+4x+1-a^2+8a-16)-কে দুটি বর্গের অন্তররূপে (a2b2a^2-b^2 আকারে) প্রকাশ করি।

  7. a2+1a23a^2+\frac{1}{a^2} - 3 কে দুটি বর্গের অন্তররূপে (a2b2a^2-b^2 আকারে) প্রকাশ করি।

167

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel