Academy

১৮. অধ্যায় | প্রতিসাম্য | পৃষ্ঠা ২০৯

১৮. অধ্যায় | প্রতিসাম্য | পৃষ্ঠা ২০৯ - WBBSE - Class 7 - গণিত

0

18. প্রতিসাম্য 📐

আজ আমি, মাসুম ও সুখদেব তিনজনে মিলে এক মজার খেলা খেলছি। আমরা বিভিন্ন আকারের কাগজকে কয়েকটি ভাঁজ করে নানাভাবে কেটে ভাঁজ খুলে সুন্দর সুন্দর কী কী আকার পাচ্ছি দেখছি।

প্রথমে একটি আয়তক্ষেত্রাকার নীল কাগজকে নীচের মতো দুটি সমান ভাঁজ করে কাটলাম ও সাদা কাগজে আটকে দিলাম।

Paper folding steps

দেখছি সাদা অংশটি অর্থাৎ কাগজ কেটে যে ছবিটি পেলাম সেটি ☐ [রৈখিক প্রতিসম/রৈখিক প্রতিসম নয়] মাসুম কিন্তু ছবি এঁকে তার পরে কেটে নিয়ে পেল – মাসুমের ছবিটি ☐ [রৈখিক প্রতিসম/রৈখিক প্রতিসম নয়]

Tree and mirror symmetry

এই ছবির উপরে প্রতিসম রেখা বরাবর আয়না রেখে দেখছি
.:. মাসুমের ছবির প্রতিসম রেখা ☐ টি

কিন্তু সুখদেবের কাছে আমার বোন খুবলম্বা কাপড় এনে তার পুতুলের জামার জন্য কেটে দিতে বলল। কিন্তু সুখদেব ঠিকমতো জামা কাটতে পারেনি। এর মাঝ বরাবর সমান দু-ভাঁজ করলে বাঁ দিকের সাথে ডানদিক পুরোপুরি মিলবেনা। সুখদেব কাটল Dress cutting for symmetry

209

অধ্যায় : 18

গণিতপ্রভা – সপ্তম শ্রেণি

Symmetric dress

পরে সুখদেব এমনভাবে জামা কাটল যাতে সেটি রৈখিক প্রতিসম হয়

সুখদেব অনেকগুলি ছবি আঁকল। তাদের রৈখিক প্রতিসম রেখা খোঁজার চেষ্টা করি।

Taxi
Leaf
House
Badminton racket
Butterfly

Pitcher with D

দেখছি, D -এর প্রতিসম রেখা অনুভূমিক। কিন্তু বাড়ির প্রতিসম রেখা উলম্ব।

মাসুম কিছু বর্গক্ষেত্রাকার কাগজ ভাঁজ করে ফুটো করে খুলে দিয়েছে। এই ফুটো দেখে প্রতিসম রেখা কী হবে লেখার চেষ্টা করি।

Symmetry in squares with holes

আমি নানা রকমের ত্রিভুজ আঁকি ও ত্রিভুজাকারক্ষেত্রগুলি কেটে ভাঁজ করে দেখি প্রতিটি ত্রিভুজের কতগুলি প্রতিসম রেখা পাচ্ছি।

Equilateral triangle
সমবাহু
প্রতিসম রেখা
☐ টি
Isosceles triangle
সমদ্বিবাহু
প্রতিসম রেখা
☐ টি
Scalene triangle
বিষমবাহু
প্রতিসম রেখা
☐ টি
Right-angled isosceles triangle
সমকোণী সমদ্বিবাহু
প্রতিসম রেখা
☐ টি
Obtuse-angled isosceles triangle
স্থূলকোণী সমদ্বিবাহু
প্রতিসম রেখা
☐ টি

210

প্রতিসাম্য 📌

অধ্যায় : 18

নিজে একইভাবে কাগজ কেটে দেখি

  • বর্গক্ষেত্রের প্রতিসম রেখা ☐ টি, আয়তক্ষেত্রের প্রতিসম রেখা ☐ টি, সরলরেখাংশের প্রতিসম রেখা ☐ টি।

একই মাপের সরলরেখাংশ ও প্রত্যেকটি কোণের মান সমান নিয়ে আমি কিছু সামতলিক চিত্র আঁকলাম। প্রতিটি সামতলিক চিত্রে প্রতিসম রেখার সংখ্য নিজে খুঁজি ও লিখি।

Triangle
নিজে করি
1
Square with arrows

2
k
Pentagon
3
Hexagon
নিজে
করি
4

দেখছি এই ত্রিভুজের 3 টি বাহু সমান ও তিনটি কোণ সমান। প্রতিসম রেখা ☐ টি। চতুর্ভুজের 4 টি বাহু সমান ও 4 টি কোণ সমান হলে প্রতিসম রেখা ☐ টি কিন্তু (3) নং ছবি বা (4) নং ছবিকে কি বলব?

(3) নং সামতলিক চিত্রের পাঁচটি বাহু আছে। তাই এটি পঞ্চভুজ। আবার প্রতিটি বাহু ও কোণের মান সমান। তাই (3) নং সামতলিক চিত্রটি সুষমপঞ্চভুজ

এবার বুঝেছি, (4) নং সামতলিক চিত্রটি ☐ ষড়ভুজ। [নিজে লিখি]

যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ও প্রতিটি কোণের মান সমান তাকে সুষম বহুভুজ বলে।

সুতরাং সুষম পঞ্চভুজের প্রতিসম রেখা ☐ টি। সুষম ষড়ভুজের প্রতিসম রেখা ☐ টি।

কষে দেখি-18.1 📝

(1) নীচের প্রতিসমরেখায় আয়না বসিয়ে ছবিগুলি সম্পূর্ণ করার চেষ্টা করি।

Half circle
Half shape corner
Half shape arrow

(2) A, B, C, D -এর আয়নায় প্রতিবিম্ব আঁকি

B8 reflection
আয়না

211

অধ্যায় : 18

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

(3) নীচের সামতলিক চিত্রের কোন কোন চিত্রে প্রতিসম রেখা আছে এবং কোন কোন চিত্রের প্রতিসমরেখা নেই ছবি এঁকে কেটে ভাঁজ করে দেখি ও লিখি।

সামতলিক চিত্রপ্রতিসমরেখার সংখ্যাসামতলিক চিত্রপ্রতিসমরেখার
Isosceles triangleParallelogram
সমদ্বিবাহু ত্রিভুজসামান্তরিক
Scalene triangleSquare
বিষমবাহু ত্রিভুজবর্গক্ষেত্র
Isosceles trapeziumRhombus
সমদ্বিবাহু ট্রাপিজিয়ামরম্বস
Equilateral triangle
সমবাহু ত্রিভুজ

(4) বৃত্তের যে কোনো ☐ বরাবর নেওয়া সরলরেখা বৃত্তটির প্রতিসমরেখা। [নিজে লিখি]

(5) দুইয়ের বেশি প্রতিসম রেখা থাকা যেকোন জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলি সর্বদা ☐। [নিজে লিখি]

  1. AE -এর রৈখিক প্রতিসম রেখা খুঁজি।
Letter A symmetry
Letter E symmetry

দেখছি, A -এর প্রতিসম রেখাটি ☐। [অনুভূমিক / উল্লম্ব] E -এর প্রতিসম রেখাটি ☐। [অনুভূমিক / উল্লম্ব]

নিচের বর্ণগুলির কোনগুলির প্রতিসম রেখা অনুভূমিক, কোনগুলির উল্লম্ব ও কোনগুলির অনুভূমিক এবং উল্লম্ব দুই-ই আছে লিখি।

প্রতিসাম্য

ঠিকমতো পরপর সাজাই

অধ্যায় : 18

আমরা চারটি বর্গক্ষেত্রাকার রঙিন চিত্র একটি বর্গক্ষেত্রাকার সাদা পিচবোর্ডে আটকালাম। পিচবোর্ডটি দেওয়ালে টাঙালাম।

Kids hanging a board with squares

বর্গক্ষেত্রের মধ্যবিন্দু OO-কে কেন্দ্র করে কত ডিগ্রি ঘোরালে ছবিটি আবার সম্পূর্ণভাবে একই রকম দেখতে হয় দেখি।

পিচবোর্ডের সুতোটি দেওয়াল থেকে খুলে ফেললাম। এরপর পিচবোর্ডের OO বিন্দুতে একটি পিন আঁটকে ওই বিন্দুকে কেন্দ্র করে দু-বার ঘড়ির কাটার দিক বরাবর 9090^\circ কোণে ঘুরিয়ে কী পাই দেখি।

Square rotation 1

📌 OO বিন্দুকে কেন্দ্র করে বর্গক্ষেত্রাকার পিচবোর্ডটি ঘড়ির কাঁটার দিকে 9090^\circ ঘোরালে আগের মতো অবস্থান ফিরে পাই

Square rotation sequence

এই বিন্দুকে কি বলব? এই OO বিন্দুর সাপেক্ষে বর্গক্ষেত্রাকার পিচবোর্ডকে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকেও বা কী বলব?

OO বিন্দুকে ঘূর্ণন কেন্দ্র বলে। ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে ঘূর্ণন প্রতিসাম্য বলে। সব থেকে কম যত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে চিত্রটি (বস্তুটি) নিজের সঙ্গে মিলে যায় সেই কোণের পরিমাপকে ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলে। সম্পূর্ণ একবার ঘুরে আসতে অর্থাৎ 360360^\circ কোণ ঘুরতে যতবার প্রথম অবস্থার সাথে সম্পূর্ণভাবে মিলে যায় তাকে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বলে। এবার বুঝেছি ওই বর্গক্ষেত্র প্রতিসাম্যের ঘূর্ণন কেন্দ্র OO এবং ঘূর্ণন মাত্রা [4][4], যখন ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 9090^\circ

Page number 213

অধ্যায় : 18

গণিতপ্রভা -- সপ্তম শ্রেণি

কিন্তু যে কোনো চিত্রকে (বস্তুকে) ঘূর্ণন প্রতিসাম্যের বিন্দুকে কেন্দ্র করে 360360^\circ বা সম্পূর্ণ একপাক ঘোরালে আবার আগের চিত্রকে (বস্তুকে) ফিরে পাব। তবে কী যে কোনো চিত্রের বা বস্তুর ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 360360^\circ বলতে পারি?

আমরা ঘূর্ণন প্রতিসাম্যের কোণ বলতে বুঝি 360360^\circ-এর কম কিন্তু 00^\circ-এর বেশি।

👧 আমি মেলা থেকে কাগজের একটি খেলনা কিনেছি। এটি হাওয়া দিলেই ঘুরতে থাকে।

Pinwheel toy

এবার এই খেলনাটির ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা খুঁজতে চেষ্টা করি।

Pinwheel rotation

দেখছি OO বিন্দুকে কেন্দ্র করে 9090^\circ কোণে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘোরার পরে প্রাথমিক অবস্থায় ফিরে আসছে। অর্থাৎ একইরকম দেখাচ্ছে।

ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র = ________ বিন্দু। ঘূর্ণন প্রতিসাম্যের কোণ = ________ ডিগ্রি। [360÷4360^\circ \div 4 = ________ ডিগ্রি] ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা= ________ [নিজে লিখি]

👧 আমি আমার বাড়ির সিলিং ফ্যানের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা খুঁজি।

Ceiling fan rotation

OO বিন্দুকে কেন্দ্র করে ________ ডিগ্রি কোণে ঘুরে ________ বার প্রাথমিক অবস্থায় ফিরে আসছে অর্থাৎ একই রকম দেখাচ্ছে।

ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র = ________ বিন্দু। ঘূর্ণন প্রতিসাম্যের কোণ = ________ ডিগ্রি। [360÷3360^\circ \div 3 = ________ ডিগ্রি] ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা= ________ [নিজে লিখি]

Page number 214

প্রতিসাম্য

অধ্যায় : 18

কোনো চিত্র (বা বস্তু) কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে প্রতিসম হয় এবং ওই চিত্র (বা বস্তুর) যদি nn মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য থাকে তবে ঐ চিত্র (বা বস্তুর) ঘূর্ণন প্রতিসাম্যের কোণ = 360n\frac{360^\circ}{n} ডিগ্রি

Equilateral triangle rotation

উপরের সমবাহু ত্রিভুজের ঘূর্ণন দেখি ও নিজে লিখি, সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র = \square সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ = \square সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা = \square

![Girl looking at circle](https://picsum.photos/seed/girl-circle/600/400)
> 💡 বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্যর কেন্দ্র, মাত্রা ও কোণ খুঁজি। দেখি যেকোন কোণে বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্য পাওয়া যাবে কিনা।
![Circle symmetry](https://picsum.photos/seed/circle-symmetry/600/400)

নীচের ছবিগুলির ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র, প্রতিসাম্য কোণ ও প্রতিসাম্য মাত্রা লিখি।

![Flower design i](https://picsum.photos/seed/flower-design-i/600/400)
(i)
![Flower design ii](https://picsum.photos/seed/flower-design-ii/600/400)
(ii)
![Sun design iii](https://picsum.photos/seed/sun-design-iii/600/400)
(iii)
![Star of David design iv](https://picsum.photos/seed/star-of-david-design-iv/600/400)
(iv)

নীচের সামতলিক চিত্রগুলির কোনগুলি রৈখিক প্রতিসম ও কোনগুলি ঘূর্ণন প্রতিসম আবার কোনগুলি রৈখিক প্রতিসম ও ঘূর্ণন প্রতিসম দুটিই লিখি।

Geometric shapes

(i) বৃত্ত রৈখিক প্রতিসম ও ঘূর্ণন প্রতিসম। (ii) সমবাহু ত্রিভুজ \square প্রতিসম ও \square প্রতিসম। (iii) বর্গক্ষেত্র, সুষম পঞ্চভুজ ও সুষমষড়ভুজ \square\square প্রতিসম।

Page number 215

অধ্যায় : 18

গণিতপ্রভা -- সপ্তম শ্রেণি

👧 কাগজে সামতলিক ছবি এঁকে, কেটে দেখি ঘূর্ণন প্রতিসাম্য কিনা? নীচের ফাঁকা ঘরে লিখি বা যাচাই করি।

সামতলিক ছবিছোট করে আঁকিঘূর্ণন কেন্দ্রঘূর্ণন প্রতিসাম্যের কোণঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা
সমবাহু ত্রিভুজEquilateral triangle icon
বর্গক্ষেত্রSquare iconকর্ণদ্বয়ের ছেদবিন্দু বা বিপরীত বাহুগুলির মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলির ছেদবিন্দু
আয়তক্ষেত্রRectangle icon
ট্রাপিজিয়াম
সামান্তরিককর্ণদুটির ছেদবিন্দু180180^\circ2
রম্বসকর্ণদুটির ছেদবিন্দু180180^\circ
সুষম পঞ্চভুজPentagon iconশীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশের ছেদবিন্দু3605=72\frac{360^\circ}{5} = 72^\circ5
সুষম ষড়ভুজHexagon icon

কষে দেখি-18.2

  1. i) \square ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। ii) \square ত্রিভুজ রৈখিক প্রতিসম আবার ঘূর্ণন প্রতিসাম্যও। iii) বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা \square iv) আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা \square টি v) বর্গক্ষেত্রের প্রতিসম রেখা \square টি কিন্তু আয়তক্ষেত্রের প্রতিসম রেখা \square টি। vi) \square [ট্রাপিজিয়াম / সামান্তরিক] শুধুমাত্র ঘূর্ণন প্রতিসাম্য।

Page number 216

প্রতিসাম্য

অধ্যায় : 18

vii) কোন চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 180180^\circ হলে চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা \square টি। viii) \square (সুষম পঞ্চভুজ/পঞ্চভুজ) রৈখিক প্রতিসম ও ঘূর্ণন প্রতিসাম্য। ix) সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসাম্য \square ডিগ্রি ও মাত্রা \square টি। x) কেবলমাত্র \square ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। xi) আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র \square ছেদবিন্দু। xii) সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ \square ডিগ্রি। xiii) সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ \square ডিগ্রি। xiv) বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ \square ডিগ্রি। xv) \square রৈখিক প্রতিসম নয় কিন্তু দুই মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য আছে।

  1. নীচের কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। a) i) সমবাহু ত্রিভুজ ii) সামান্তরিক iii) সমদ্বিবাহু ত্রিভুজ iv) বৃত্ত (b) নীচের কোন জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা 2 কিন্তু ওই চিত্রটি রৈখিক প্রতিসম নয়। i) আয়তক্ষেত্র ii) সামান্তরিক iii) সমদ্বিবাহু ত্রিভুজ iv) বৃত্ত (c) যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 6060^\circ তার বাহুসংখ্যা i) 2টি ii) 4টি iii) 6 টি iv) 7টি (d) একটি চতুর্ভুজের ঘূর্ণনপ্রতিসাম্য কোণ 180180^\circ এবং প্রতিসম রেখা 2 হলে চতুর্ভুজটি কি কি হতে পারে দেখি।

Geometric shapes for analysis

Page number 217

অধ্যায় : 18

গণিতপ্রভা --- সপ্তম শ্রেণি

  1. নীচের ছবিগুলি দেখি ও নীচের ছক পূরণ করি।
![Radial symmetry 1](https://picsum.photos/seed/radial-symmetry-1/600/400)
(1)
![Radial symmetry 2](https://picsum.photos/seed/radial-symmetry-2/600/400)
(2)
![Square shape](https://picsum.photos/seed/square-shape/600/400)
(3)
![Parallelogram shape](https://picsum.photos/seed/parallelogram-shape/600/400)
(4)
![Pentagon shape](https://picsum.photos/seed/pentagon-shape/600/400)
(5)
![Trapezoid shape](https://picsum.photos/seed/trapezoid-shape/600/400)
(6)
![Ceiling fan image](https://picsum.photos/seed/ceiling-fan-image/600/400)
(7)
![Sun shape image](https://picsum.photos/seed/sun-shape-image/600/400)
(8)
![Star of David image](https://picsum.photos/seed/star-of-david-image/600/400)
(9)
নম্বরঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্রঘূর্ণন প্রতিসাম্যের কোণঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা
1
2
3
4
5
6
7
8
9

Page number 218

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel