3.3 অনুশীলনী
3.3 অনুশীলনী - WBBSE - Class 10 - বিজ্ঞান
অনুশীলনী
বিভাগ ক: বহু বিকল্পভিত্তিক প্রশ্ন
💡 মান 1 সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো।
-
দুটি সংকর লম্বা (Tt) মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটালে F1 জনুতে ফলস্বরূপ জেনোটাইপিক যুগ্ম পাওয়া যাবে?
- A) একপ্রকার
- B) দুইপ্রকার
- C) তিনপ্রকার
- D) চারপ্রকার
-
একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্রসন্তান ও কন্যাসন্তান হওয়ার সম্ভাবনা হল—
- A) 2:1
- B) 1:2
- C) 1:1
- D) 3:1
-
মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা হল—
- A) 23টি
- B) 45টি
- C) 46টি
- D) 2n
-
কোনটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত চরিত্র নয়?
- A) বীজের আকৃতি
- B) ফুলের রং
- C) কাণ্ডের রং
- D) আকর্ষের সংখ্যা
-
মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা—
- A) 1টি
- B) 2টি
- C) 23টি
- D) 23জোড়া
-
মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল—
- A) কুঞ্চিত বীজ
- B) হলদে রঙের বীজপত্র
- C) বেগুনি রঙের ফুল
- D) কাক্ষিক পুষ্প
-
YyRr জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?
- A) 1
- B) 4
- C) 2
- D) 3
-
দেহে লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোগে, তা হল—
- A) হিমোফিলিয়া
- B) অ্যানিমিয়া
- C) ব্লাড ক্যান্সার
- D) থ্যালাসেমিয়া
-
মানুষের শুক্রাণুতে অটোসোমের সংখ্যা—
- A) শূন্য
- B) 22টি
- C) 23টি
- D) 1টি
-
মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত জেনোটাইপিক অনুপাত হল—
- A) 1:1
- B) 1:2:1
- C) 1:2:3
- D) 2:1:2
-
মেন্ডেলের দ্বি-সংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হল—
- A) 1:3:1
- B) 3:1
- C) 9:3:3:1
- D) 2:1
-
স্ন্যাপড্রাগনের লাল ও সাদা ফুলযুক্ত গাছের একসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত—
- A) 3:1
- B) 1:2:1
- C) 9:3:3:1
- D) 1:3
-
Bb জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?
- A) 2
- B) 3
- C) 1
- D) 4
🧬 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ
❓ বহু নির্বাচনী প্রশ্ন
- পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? Ⓐ 100% Ⓑ 25% Ⓒ 75% Ⓓ 50%
- হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে— Ⓐ 75% Ⓑ 50% Ⓒ 100% Ⓓ 0%
- কোন্ রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায়? Ⓐ ক্যানসার Ⓑ লাল-সবুজ বর্ণান্ধতা Ⓒ থ্যালাসেমিয়া Ⓓ যক্ষ্মা
- নীচের কোন্টি ইতরপরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। Ⓐ একই গাছের একটি ফুলের মধ্যে ঘটে Ⓑ বাহকের প্রয়োজন হয় না Ⓒ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ার সম্ভাবনা কম থাকে Ⓓ পরাগরেণু অপচয় হয়
- ক্রসিংওভার হওয়ার জন্য নীচের কোন্ গ্যামেটটি দরকার? Ⓐ 22A+Y Ⓑ 22A+XY Ⓒ 22A+X Ⓓ A ও C উভয়ই
- নীচের কোন্ দুটি জিনোটাইপ মটর গাছের হলুদ-কুঞ্চিত ফিনোটাইপের জন্য দায়ী বা বাছাই করো। Ⓐ RRYy ও rryy Ⓑ RRYy ও RRyy Ⓒ RRYy ও Rryy Ⓓ rrYY ও rrYy
- বিয়ের আগে জিনগত পরামর্শ নিয়ে যে রোগটি প্রতিরোধ করা যায়— Ⓐ গন্ডার Ⓑ ম্যালেরিয়া Ⓒ থ্যালাসেমিয়া Ⓓ যক্ষ্মা
- নীচের কোন্টি প্রকট গুণ তা শনাক্ত করো। Ⓐ কাণ্ডের দৈর্ঘ্য— বেঁটে Ⓑ বীজের আকার— কুঞ্চিত Ⓒ বীজের বর্ণ— হলুদ Ⓓ ফুলের বর্ণ— সাদা
- সংকর গোল বীজযুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হবে— Ⓐ একপ্রকার Ⓑ দু-প্রকার Ⓒ তিনপ্রকার Ⓓ চারপ্রকার
- TtRr x TtRr ক্রসিংয়ে কতপ্রকারের জিনোটাইপ উৎপন্ন হবে? Ⓐ ৪ প্রকার Ⓑ ৯ প্রকার Ⓒ ৬ প্রকার Ⓓ ২ প্রকার
📋 বিভাগ ✉️ অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন
- 📌 মান 1
- একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও।
- গিনিপিগের ক্ষেত্রে BbRr ও bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই?
- মেণ্ডেল বর্ণিত বংশগতির ফাস্ট ল' প্রকৃতপক্ষে কী?
- একটি পুত্রাণু 22A + Y হলে তার দ্বারা ডিম্বাণু নিষেকের পর পুত্রের লিঙ্গ কী হবে?
- মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকারের উদাহরণ দাও।
- একজন বর্ণান্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহে তাদের পুত্রসন্তানের ফিনোটাইপ কী হবে?
- মানুষের শুক্রাণুতে কটি অটোজোম থাকে?
- লাল ও সাদা ফুলের ক্রসে গোলাপি ফুলের অপত্য কখন তৈরি হয়?
- একটি ‘BB’ জিনোটাইপবিশিষ্ট বিশুদ্ধ কালো গিনিপিগ এবং ‘Bb’ জিনোটাইপবিশিষ্ট সংকর কালো গিনিপিগের প্রজননে F1 জনুতে কালো ও সাদা গিনিপিগের ফিনোটাইপিক অনুপাত কী হবে?
- ক্যানভাসন সৃষ্টির জন্য পিতার শুক্রাণুতে কোন্ প্রকৃতির সেক্স ক্রোমোজোম থাকা জরুরি?
- কোন্ একসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত 3 : 1-এর স্থানে 1:2:1 পাওয়া গেলে তা কোন্ ঘটনাকে নির্দেশ করে?
✍️ নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও।
- মেণ্ডেলের একটি দ্বিসংকর হল ______।
- একটি অটোজোমাল জিনঘটিত রোগ হল ______।
- মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা ______।
- মটরের হলদে বীজপত্র হল একটি ______ বৈশিষ্ট্য।
- একই জিনের বিভিন্নরূপকে ______ বলে।
- Y ক্রোমোজোমের অপর নাম হল ______।
- মেণ্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে ______ প্রকার জিনোটাইপ সৃষ্টি হয়।
- ______ হল একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ।
- মটর গাছের ডিম ____ একই ফিনোটাইপ দেখতে পারে।
- প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ হল ______।
✅ নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো।
- অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত আলাদা হয়।
- পুরুষরা হেমিজাইগাস হওয়ায় X ক্রোমোজোম সংযোজিত রোগগুলি মূলত তাদেরই দেখা যায়।
- জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হল সুস্থ শিশুর জন্মগ্রহন নিশ্চিত করা।
- অসম্পূর্ণ প্রকটতা মেণ্ডেলের প্রথম সূত্রকে ব্যাখ্যা করে।
- T ও t গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হবে।
- মটরগাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়।
🧬 ছাত্র জীববিজ্ঞান ও পরিবেশ • দশম শ্রেণি
পৃষ্ঠা 90
📌 A-তত্ত্ব প্রয়োগ: মটর গাছের বিভিন্ন প্রকার ফিনোটাইপ ও জিনোটাইপ এবং তাদের ক্রস থেকে উৎপন্ন সংকর উদ্ভিদের ফিনোটাইপ অনুপাত নির্ণয় করো।
🔄 প্রশ্ন 27: স্তম্ভ মেলাও (Match the Columns)
| A-স্তম্ভ | B-স্তম্ভ |
|---|---|
| ① থ্যালাসেমিয়া | Ⓐ 44A + XX |
| ② হিমোফিলিয়া | Ⓑ জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত সমান |
| ③ পুরুষের জিনোটাইপ | Ⓒ অটোজোমবাহিত রোগ |
| ④ মহিলার জিনোটাইপ | Ⓓ 3:1 |
| ⑤ অসম্পূর্ণ প্রকটতা | Ⓔ 44A + XY |
| ⑥ একসংকর অনুপাত | Ⓕ 9:3:3:1 |
| Ⓖ সেক্স-লিঙ্কড রোগ |
✍️ বিভাগ খ: সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন
মান 2
- মেণ্ডেলের অসম্পূর্ণ প্রকটতা সংক্রান্ত প্রথম সূত্রটি লেখো।
- মেণ্ডেল রচিত দ্বি-সংকর বিন্যাস সূত্রটি লেখো।
- থ্যালাসেমিয়ার কারণ কী? 4. জিনোটাইপ বলতে কী বোঝো বা উদাহরণসহ লেখো।
- সমসংকর ও বিষমসংকর জীবের উদাহরণসহ সংজ্ঞা লেখো।
- জিন ও অ্যালিলের প্রভেদ কোথায়?
- সহপ্রকটতার পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহারণের সাহায্যে লেখো।
- বংশগতি কী?
- প্রকরণ বলতে কী বোঝো?
- অসম্পূর্ণ প্রকটতা বলতে কী বোঝো?
- হিমোফিলিয়া কেন হয়?
- বর্ণান্ধতার কারণ লেখো।
- পিতা ও মাতা উভয়েরই হিমোফিলিয়া থাকলে একজন জেনেটিক কাউন্সিলার হিসেবে তুমি তাদের কী পরামর্শ দেবে?
- YYRr জিনোটাইপযুক্ত উদ্ভিদের জননকোষগুলি কী কী হবে?
- বর্ণান্ধতা পুরুষের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি কেন তা ব্যাখ্যা করো।
- এক রেখাচিত্রের মাধ্যমে দুটি সন্তান, উভয়ই কন্যা, জন্মের দ্বারা এটি দেখাও।
- কন্যা ও পুত্রসন্তান ক্রোমোজোমগতভাবে ভিন্ন--ব্যাখ্যা করো।
- বাবা ও মা উভয়ের বর্ণান্ধ হলে সন্তানসন্ততির ক্ষেত্রে সম্ভাবনা কত তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও।
- F₁ অপত্য মটর গাছের স্বপরাগযোগ 1420টি বীজ মটর গাছ পাওয়া গেল। F₂-তে কতগুলি সংকর মটর গাছ এবং কতগুলি সাধারণ মটর গাছ থাকবে?
- মেণ্ডেল অধিকাংশ মটর ফুল বেগুনি বর্ণের পেয়েছিলেন কেন?
- মানুষের ক্ষেত্রে ডিম্বাণু ও শুক্রাণুর ক্রোমোজোমগত পার্থক্য লেখো।
- বর্ণ লোম (প্রকট, SS)
🧠 বিভাগ গ: দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন
মান 5
- মেণ্ডেলের একসংকর জনন পরীক্ষটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো।
- সেক্স-লিঙ্কড ধারণার সঙ্গে তুলনা করে মেণ্ডেলের মটর গাছে সংকরীকরণ পরীক্ষাগুলি গুরুত্বপূর্ণ এই পরীক্ষাগুলিতে মেণ্ডেলের সাফল্যের তিনটি কারণ লেখো। মটর গাছের দুই জোড়া বিপরীত চারিত্রিক গুণ। [3+2]
- মটর গাছের বীজত্বকের বর্ণ ও বীজের আকার—এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেণ্ডেল দ্বি-সংকর জনন পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষায় F₁ জনুতে যে কতগুলি হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয় তাদের ফিনোটাইপ লেখো। সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন দুটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকারের উদাহরণ দাও। [3+2]
- থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। [2+3]
- মেণ্ডেল কীভাবে মটর গাছে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন? মেণ্ডেলবাদ সার্বজনীন কি না ব্যাখ্যা করো। [3+2]
- অনেক সময় দেখা যায় যে, বাবা ও মা উভয়ই স্বাভাবিক। কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কীভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো।
- প্রকরণর কারণ লেখো ও উদাহরণ দাও। প্রকরণের বংশগত সঞ্চারণের গুরুত্ব কী? [3+2]
- একটি সংকর কালো গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেণ্ডেলের পৃথকীভবনের সূত্রটি বিবৃত করো। [3+2]
- ফিনোটাইপ উদাহরণের সাহায্যে মেণ্ডেলের দ্বিতীয় সূত্রটি বুঝিয়ে দাও।
- একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র ও কন্যা সন্তানদের লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় তা রেখাচিত্র দ্বারা বিবৃত করো।
- থ্যালাসেমিয়া রোগে মানবদেহে কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং-এর ভূমিকা কী? [2+3]
CONTENT MANAGER