১. জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
১. জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - WBBSE - Class 10 - বিজ্ঞান
জীবেরা যে পরিবেশে বসবাস করে সেখানে অনবরত নানা পরিবর্তন ঘটে চলেছে। এই সমস্ত পরিবর্তনের সাপেক্ষে উদ্ভিদ ও প্রাণীদের মধ্যেও নানারকম প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রতিক্রিয়াগুলি বিভিন্ন জৈব ও রাসায়নিক উপায়ে নিয়ন্ত্রিত হয়। এই অধ্যায়ে আমরা জীবের বিভিন্ন সাড়াপ্রদান পদ্ধতি এবং সেগুলির নিয়ন্ত্রণ ও সমন্বয় সম্বন্ধে জানব।
2.4.2 🚶♀️ মানব বিকাশের বিভিন্ন দশা (Phases of human development) সময়ের সঙ্গে মানুষের জৈবিক, মানসিক ও আবেগ-সংক্রান্ত পরিবর্তনকে মানব বিকাশ বলা হয়। মানব বিকাশে প্রধানত পাঁচটি দশা দেখা যায়, যথা—সদ্যোজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা এবং অন্তিম বার্ধক্য।
- সদ্যোজাত (Newborn) 👶 জন্মের প্রথম মাস পর্যন্ত সময়কালকে সদ্যোজাত দশা বলে। এই দশায় সদ্যোজাতদের বেশ কিছু পরিবর্তন দেখা যায়। যেমন—
(i) এই সময়ে মায়ের মুখ, প্রাথমিক বর্ণ, শব্দ, আলো প্রভৃতি চিনতে পারে। (ii) কান্না হল এদের একমাত্র মনের ভাবপ্রকাশের উপায়। (iii) জন্মের ঠিক পর দেহের ওজন সামান্য হ্রাস পেলেও তারপরে বৃদ্ধি দ্রুতগতিতে ঘটে। 2. শৈশব (Childhood) 🧒 জীবনের দ্বিতীয় মাস থেকে 10 বছর বয়স অবধি সময়কালকে বলে শৈশব। শৈশবককালে—
(i) সদ্যোজাতর তুলনায় মাথার আকার দেহের সাপেক্ষে ছোটো হয়। (ii) শিশুর বুদ্ধি মাঝারি মাত্রায় ঘটে। (iii) ধীরে ধীরে চেষ্টায় ক্রিয়াকলাদি (যেমন—লেখা, দৌড়ানো) বিকশিত হয়। (iv) শিশুদের বৃদ্ধি, স্মৃতি, সমস্যা সমাধানের দক্ষতা ক্রমশ বাড়তে থাকে। (v) ভয়, আনন্দ প্রভৃতি আবেগের বহিঃপ্রকাশ শুরু হয়। পক্ষান্তরে, অন্যের জন্য চিন্তা করার মতো সূক্ষ্ম অনুভূতির বিকাশ ধীরে ধীরে হয়। 3. বয়ঃসন্ধি (Adolescence) 🧑🎤 শৈশব ও পরিণত দশার অন্তর্বর্তী পর্যায় থেকেই হল বয়ঃসন্ধি। এর সময়কাল 10-19 বছর (WHO অনুযায়ী)। ব্যক্তি, লিঙ্গ, পরিবেশ ও অঞ্চলভেদে বয়ঃসন্ধির আগমনের সময় ভিন্ন হয়। যৌন হরমোনের প্রভাবে সাধারণত 10-12 বছর বয়স থেকেই কিছু শারীরিক ও মানসিক পরিবর্তনের বহিঃপ্রকাশ শুরু হয়। যেমন—
CONTENT MANAGER