Academy

4. বুধুয়ার পাখি 🐦 | অলোকরঞ্জন দাশগুপ্ত

4. বুধুয়ার পাখি 🐦 | অলোকরঞ্জন দাশগুপ্ত - WBBSE - Class 10 - বাংলা

0

বুধুয়ার পাখি 🐦

অলোকরঞ্জন দাশগুপ্ত

জানো এটা কার বাড়ি? শহুরে বাবুরা ছিল কাল, 🏘️ ভীষণ শ্যাওলা এসে আজ তার জানালা দেয়াল ঢেকে গেছে, যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা, তাই কোনো পাখিও বসে না। 🐦❌

এর চেয়ে আমাদের কুঁড়েঘর ঢের ভালো, ঢের দলে-দলে নীল পাখি নিকোনো নরম উঠোনের ধান খায়, ধান খেয়ে যাবে... 🌾 বুধুয়া অবাক হয়ে ভাবে। 🤔


এবার রিখিয়া ছেড়ে বাবুডির মাঠে বুধুয়া অবাক হয়ে হাঁটে, 🚶‍♂️ দেহাতি পথের নাম ভুলে হঠাৎ পাহাড়ের উঠে পাহাড়ের মতো মুখ তুলে ভাবে : ওটা কার বাড়ি, কার অত নীল, 💙 আমার ঘরের চেয়ে আরো ভালো, আরো নিকোনো উঠোন তার, পাখিবসা বিরাট পাঁচিল। ওখানে আমিও যাব, কে আমায় নিয়ে যেতে পারো? 🕊️

এইভাবে প্রতিদিন বুধুয়ার ডাকে কানায় কানায় আলো পথের কলশে ভরা থাকে, ✨ ঝাঁকে-ঝাঁকে পাখি আসে, কেউ তার দিদি, কেউ মাসি, রুপোলি ডানায় যারা নিয়ে যায় বুধুয়ার হাসি ৷৷ 😄


💡 অলোকরঞ্জন দাশগুপ্ত (১৯৩৩) : এক ঝলকে

জন্ম কলকাতায়। পড়াশুনো করেছেন সেন্ট জেভিয়ার্স কলেজ, প্রেসিডেন্সি কলেজ, ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। একালের বিখ্যাত কবি ও প্রাবন্ধিক।

🎓 শিক্ষাজীবন ও পেশা:

  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য ও বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন।
  • পরে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।
  • ইংরেজি ও জার্মান ভাষাতেও তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। 📚

✍️ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:

  • 'যৌবন বাউল'
  • 'নিষিদ্ধ কোজাগরী'
  • 'রক্তাক্ত ঝরোখা'
  • 'গিলোটিনে আলপনা'
  • 'জ্বরের ঘোরে তরাজু কেঁপে যায়'
  • 'এক একটি উপভাষায় বৃষ্টি পড়ে' ইত্যাদি।

🏆 প্রাপ্ত পুরস্কার:

  • 'ধুলো মাখা ঈথারের জামা' কাব্যগ্রন্থের জন্য 'রবীন্দ্র পুরস্কার'
  • 'মরমী করাত' কাব্যগ্রন্থের জন্য 'সাহিত্য অকাদেমি' পুরস্কার।
  • জার্মানির 'গ্যোয়টে পুরস্কার'
  • 'আনন্দ পুরস্কার'
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'সুধা বসু পুরস্কার'

এছাড়াও তিনি বহু প্রবন্ধগ্রন্থ লিখেছেন, অনুবাদ করেছেন গ্যোয়টে, ব্রেখট সহ বহু জার্মান কবির কবিতা ও নাটক। 🌍

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel