Academy

16. একাকারে | সুভাষ মুখোপাধ্যায়

16. একাকারে | সুভাষ মুখোপাধ্যায় - WBBSE - Class 10 - বাংলা

0

একাকারে

সুভাষ মুখোপাধ্যায়

এসো, এই ঝরনার সামনে- নতজানু হয়ে আমাদের দুহাত-এক-করা অঞ্জলিতে তোমার পানি আর আমার জল জীবনের জন্যে একসঙ্গে একাকারে ভ'রে নিই। 💧

দেখো, জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা জগৎজোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে একাসনে একাকারে প্রার্থনা করছেন। 🙏

শোনো কোরানের সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্র, সকালে প্রভাতফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে৷৷ 🎶

👤 সুভাষ মুখোপাধ্যায় (১৯১৯-২০০৩)

📌 বাংলা কবিতার ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম। নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্ম। স্কটিশ চার্চ কলেজে দর্শনের ছাত্র ছিলেন। ১৯৪০ সালে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'পদাতিক' প্রকাশিত হয়। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে 'অগ্নিকোণ', 'চিরকুট', 'ফুল ফুটুক', 'যত দূরেই যাই', 'কাল মধুমাস', 'ছেলে গেছে বনে', 'জল সইতে', 'একটু পা চালিয়ে ভাই', 'ধর্মের কল', 'বাঘ ডেকেছিল' প্রভৃতি। তাঁর গদ্য রচনার দৃষ্টান্ত 'কাঁচা-পাকা', 'ঢোল গোবিন্দের আত্মদর্শন', 'ঢোল গোবিন্দের মনে ছিল এই', 'আমার বাংলা', 'নারদের ডায়রি', 'কমরেড কথা কও', 'ফকিরের আলখাল্লা' প্রভৃতি গ্রন্থে ছড়িয়ে রয়েছে। তিনি অনুবাদ করেছেন নাজিম হিকমত, পাবলো নেরুদার কবিতা। বহু পুরস্কারে ভূষিত এই কবি 'সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার', 'সাহিত্য অকাদেমি''জ্ঞানপীঠ' পুরস্কারও পেয়েছেন।

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel