14. পরশমণি | চণ্ডীদাস
14. পরশমণি | চণ্ডীদাস - WBBSE - Class 10 - বাংলা
পরশমণি চণ্ডীদাস এখন তখন নাই নাম ধরি গান গাই বাঁশি কেনে ডাকে থাকি থাকি। সেই হৈতে মোর মন নাহি হয় সম্বরণ নিরন্তর ঝুরে দুটি আঁখি ।। একলা মন্দিরে থাকি কভু তারে নাহি দেখি সেহ কভু না দেখে আমারে। আমি কুলবর্তী রামা সে কেমনে জানে আমা কোন ধনি কহি দিল তারে। না দেখিয়া ছিনু ভালো দেখিয়া অকাজ হলো না দেখিলে প্রাণ কেন কাঁদে। চন্ডীদাস কহে ধনি কানু সে পরশমণি ঠেকে গেলা মোহনিয়া ফাঁদে।
চন্ডীদাস: বৈয়ব পদাবলি সাহিত্যের অন্যতম প্রধান কবি চন্ডীদাসের জন্ম বীরভূমের নান্নুর গ্রামে। পঞ্চদশ শতকের শেষার্ধ থেকে ষোড়শ শতকের মধ্যকাল পর্যন্ত সময়ে চন্ডীদাস জীবিত ছিলেন বলে অনুমান করা হয়। তাঁর রচিত পদ আস্বাদনে শ্রীচৈতন্যদেব আপ্লুত হতেন। চণ্ডীদাস আজও বাংলা ও বাঙালির প্রিয়তম কবি। সহজ ভাষা ও সহজ ভাব-এই ছিল তাঁর কবিপ্রকৃতি। 'পরশমণি' শীর্ষক পদটি 'চণ্ডীদাসের পদাবলী' গ্রন্থের ৪২ সংখ্যক পদ।
CONTENT MANAGER