9. পৃথিবী বাড়ুক রোজ 🌍 | নবনীতা দেবসেন ✍️
9. পৃথিবী বাড়ুক রোজ 🌍 | নবনীতা দেবসেন ✍️ - WBBSE - Class 10 - বাংলা
পৃথিবী বাড়ুক রোজ 🌍
নবনীতা দেবসেন ✍️
বিশ্ব ছোটো হয়ে যাক হস্তধৃত আমলকীর মতো, এ আমার প্রার্থনীয় নয়। আমি চাই পৃথিবী ছড়াক আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নেব। পৃথিবী, বিস্তীর্ণা হও, ব্যাপ্ত হও ব্রহ্মচরাচর, আকীর্ণ ছড়িয়ে পড়ো, আরও, আরও নিঃসীম সময় আমার পৃথিবী হোক অফুরান, অনন্ত বিস্তার পৃথিবী, বর্ধিয়ু হও, আমি ছোটো, আরো ছোটো হই।
আমি ছোটো হতে হতে একগুচ্ছ রেশমের মতো নরম ও নিরাকার, যৎসামান্য ইশারা পেলেই নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মখমলের শাড়ি আংটির ফোকর দিয়ে সবিনয়ে গলে চলে যাব। পৃথিবী অনেক বড়ো, পৃথিবীকে ছোটো হতে নেই।
পশুপাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না ওরা সব জেনে গেছে, মানুষের বেশি দেরি নেই।
📌 নবনীতা দেবসেন (১৯৩৮)
কবি নরেন্দ্র দেব এবং সুলেখিকা শ্রীমতী রাধারাণী দেবীর কন্যা। কবিতা, গদ্য, ভ্রমণকাহিনি-সাহিত্যের নানা শাখায় তাঁর অবাধ বিচরণ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপিকা ছিলেন। তাঁর প্রথম প্রকাশিত বই 'প্রথম প্রত্যয়'। অন্যান্য উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে:
- 'স্বাগত দেবদূত'
- 'আমি, অনুপম'
- 'নটী নবনীতা'
- 'খগেনবাবুর পৃথিবী'
- 'গল্পগুজব'
- 'মঁসিয়ে হুলোর হলিডে'
- 'সমুদ্রের সন্ন্যাসিনী'
- 'ট্রাকবাহনে ম্যাকমোহনে'
- 'হে পূর্ণ তব চরণের কাছে'
- 'করুণা তোমার কোন পথ দিয়ে'
- 'নব-নীতা' প্রভৃতি।
কৌতুকপ্রবণতা এবং অন্তরঙ্গ রচনাভঙ্গি তাঁর বৈশিষ্ট্য। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি 'সাহিত্য অকাদেমি' পুরস্কার এবং শিশু সাহিত্যে 'বিদ্যাসাগর পুরস্কার' পেয়েছেন।
CONTENT MANAGER