২৩. ভূতুড়ে বই , শ্যামলকান্তি দাশ — পৃষ্ঠা ৯৫
২৩. ভূতুড়ে বই , শ্যামলকান্তি দাশ — পৃষ্ঠা ৯৫ - WBBPE - Grade 3 - বাংলা
👻 ভূতুড়ে বই (The Ghostly Book)
শ্যামলকান্তি দাশ (Shyamalkanti Dash)
পড়া হয়েছে পাঁচ পাতা যেই,
সামনে দেখি গাছপাতা নেই।
চতুর্দিকে শুনা, সাদা,
ঘনিয়ে ওঠে গোলকধাঁধা।
সারা শরীর গুলিয়ে ওঠে,
মাথার মধ্যে পেরেক ফোটে।
ঘর বাড়ি সব ভুলতে থাকি,
ম্যাজিক নাকি! ম্যাজিক নাকি!
দাঁতের সঙ্গে দাঁত লেগে যায়,
হাত-পাগুলো গেল কোথায়?
কই রে হুলো, কই রে ভুলো,
গেল কোথায় মানুষগুলো?
ভাই কোথা রে? বাবা-মা কই?
নাক মলছি, কান মলছি
পড়ব না আর ভূতুড়ে বই।
📚 পাঠ-সহায় (Reading Aid)
📌 কবি-পরিচিতি (Poet's Introduction)
কবি শ্যামলকান্তি দাশ ৫ নভেম্বর ১৯৪১ সালে অবিভক্ত মেদিনীপুর জেলার রাধাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজনগর হাইস্কুল থেকে পাশ করে মেদিনীপুরের মহিদাল কলেজে ভর্তি হন।
- পেশা: তাঁর জীবিকা ছিল সাংবাদিকতা।
- কর্মজীবন: তিনি আনন্দবাজার পত্রিকায় দীর্ঘ ২৭ বছর সাংবাদিক হিসাবে কাজ করার পর স্বেচ্ছা অবসর গ্রহণ করেন।
- প্রথম কাব্যগ্রন্থ: কবির প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল ‘কাগজকুঠি’ (প্রকাশকাল: ১৯৭৭)।
- প্রকাশনা: তিনি ছোটোদের ও বড়োদের মিলিয়ে ৩০টি কাব্যগ্রন্থের রচয়িতা। তাঁর সম্পাদিত পত্রিকার সংখ্যা ১৩টি।
- পুরস্কার ও সম্মাননা: তিনি বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
- কবি বিষ্ণু দে পুরস্কার (১৯৭২)
- কবি জীবনানন্দ দাস পুরস্কার (১৯৭২)
- প্রতিশ্রুতি পরিষদ পুরস্কার
- পত্রভারতী থেকে সাধনা চট্টোপাধ্যায় পুরস্কার
- আনন্দ মোসম পুরস্কার
💡 শ্যামলকান্তি দাশ একজন অত্যন্ত প্রতিভাবান কবি এবং সাংবাদিক ছিলেন, যিনি তাঁর লেখালেখির জন্য অসংখ্য সম্মাননা লাভ করেছেন।
কবিতার মূলভাব 💡
ভূতূড়ে গঞ্জের বই যেই কয়েক পাতা পড়া এগোয়, অমনি রোমাঞ্চ ও ভয় শুরু হয়। অথচ কিছুতেই পরের পাতাটি না পড়ে থাকা যায় না। আবার যত পড়া এগোয় তত ভয়ও বেশি করতে থাকে। একসময় মনে হয় যেন ম্যাজিকের মতো আশেপাশের সব মিলিয়ে যায়, ভয়ে তো দাঁতে দাঁত লেগে যায়, হাত পা সব ভয়ে যেন গুটিয়ে পেটের মধ্যে গিয়ে ঢোকে। শেষ পর্যন্ত কথক কবি ভয়ে বাবা কোথায়, মা কোথায় খুঁজতে শুরু করেন এবং নাক কান মলে শপথ নেন যে, আর কখনো ভূতূড়ে বই পড়বেন না। শিশুমনের কল্পনার ছবি তুলে ধরেছেন এই কবিতাটিতে।
কবিতার নামকরণ 📖
কবি এমন একটা বই পড়েছেন, যা অদ্ভুত ধরনের। যেই পাঁচপাতা পড়া হয়েছে, অমনি তিনি দেখেন, সামনে গাছপালা নেই, চারিদিক শুনা, সাদা। দাঁতের সঙ্গে দাঁত লেগে যায়, হাত-পাগুলো কোথায় যেন মিলিয়ে যায়। সব মিলিয়ে এক ভূতূড়ে পরিবেশ সৃষ্টি হয়। তাই কবি বইটিকে ভূতূড়ে বই নাম দিয়েছেন। এই হিসাবে নামকরণটি যথার্থ হয়েছে।
শব্দার্থ ও টীকা 📚
- যেই - যেমন।
- চতুর্দিকে - চারদিকে।
- শুনা - ফাঁকা বা খালি।
- ঘনিয়ে - ঘন হয়ে।
- ধাঁধা - সহজে উত্তর পাওয়া যায় না এমন সমস্যা বা প্রশ্ন।
- গুলিয়ে - পাক খেয়ে।
- চোট - টুকে যায়।
- ম্যাজিক - জাদুবিদ্যা।
- কোথা - কোথায়।
- ভূতূড়ে - ভূত বিষয়ক।
অনুশীলন 📝
১। সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো:
১.১ সামনে গাছপালা নেই যখন— (ক) বই খোলা হচ্ছে (খ) যেই পাঁচ পাতা পড়া হয়েছে (গ) বই বন্ধ করা হয়েছে
১.২ বইটি একটি— (ক) ভূগোল বই (খ) ভূতূড়ে বই (গ) ছড়ার বই
১.৩ সারা শরীর— (ক) নেচে ওঠে (খ) দুলে ওঠে (গ) গুলিয়ে ওঠে
১.৪ দাঁতের সঙ্গে লেগে যায়— (ক) হাত (খ) নাক (গ) দাঁত
২। পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো:
(ক) চতুর্দিকে ___________ ওঠে। (খ) কই রে ___________ ___________ কোথায়?
৩। একটি বাক্যে উত্তর দাও:
(ক) বইটির পাঁচপাতা পড়লে চতুর্দিক কেমন লাগে?
💡 পাঠ্যপুস্তক অনুশীলন
প্রশ্ন ও উত্তর:
- (ক) মাথায় পেরেক ফোটে কেন?
- (খ) কোনটা ম্যাজিক মনে হয়?
- (গ) 'দাঁতের সঙ্গে দাঁত লেগে যায়, হাত-পাগুলো গেল কোথায়?' হাত-পাগুলো কোথায় যায়?
- (ঘ) কবি নাক কান মুলছেন কেন?
📌 ৮। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:
- (ক) 'চতুর্দিকে শুনা, সাদা, ঘনিয়ে ওঠে গোলক ধাঁধা' - 'চতুর্দিকে শুনা, সাদা' মনে হয় কেন?
- (খ) দাঁতের সঙ্গে দাঁত লেগে যাওয়ার অর্থ কী বোঝায়?
- (গ) কবি কেমন বই পড়ছিলেন?
- (ঘ) 'নাক মলছি, কান মলছি' - কবি কেন একথা বলেছেন?
- (ঙ) 'ঘরবাড়ি সব ভুলতে থাকি' - কবি সব ভুলতে থাকেন কেন?
📝 ৯। নিজের ভাষায় উত্তর লেখো:
- (ক) বইটা পড়া এগোনার সাথে সাথে কবির মনে কী কী পরিবর্তন তোমার চোখে পড়ল?
- (খ) ভূতুড়ে বই পড়লে কী হয়, তা কবিকে অনুসরণ করে লেখো।
- (গ) ভূতুড়ে বই পড়তে তোমার কেমন লাগে? কেন ভালো বা খারাপ লাগে বুঝিয়ে লেখো।
📚 ১০। নীচের শব্দগুলির অর্থ লেখো:
- নেই
- শূন্য
- ম্যাজিক
- ভূতুড়ে
- চতুর্দিকে
🔄 ১১। নীচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো:
- নেই: _______
- ওঠে: _______
- সাদা: _______
- শূন্য: _______
✍️ ১২। নীচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো:
- গাছপালা
- ম্যাজিক
- মানুষ
- ভূতুড়ে বই
✅ ❌ ১৩। সঠিক বাক্যটির পাশে '✓' এবং ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন বসাও:
- (ক) বইটা একটা গানের বই ছিল। [ ]
- (খ) ভূতুড়ে বই পড়লে ভয় করে। [ ]
- (গ) কবি আবার ভূতুড়ে বই পড়তে চেয়েছেন। [ ]
- (ঘ) কবি একা বসে বই পড়ছিলেন। [ ]
🏷️ ১৪। নীচের শব্দগুলির পদ পরিবর্তন করো:
- শরীর: _______
- ঘর: _______
- দাঁত: _______
- ভূতুড়ে: _______
- মানুষ: _______
🧩 ১৫। নীচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো:
- মানুষ
- গাছপালা
- পেরেক
- ভূতুড়ে
💡 ১৬। 'পাতা' শব্দটি দুটি ভিন্নার্থক বাক্যে প্রয়োগ করে দেখাও।
CONTENT MANAGER