২১. চালার গান — নরেন্দ্র দেব — পৃষ্ঠা ৮৮
২১. চালার গান — নরেন্দ্র দেব — পৃষ্ঠা ৮৮ - WBBPE - Grade 3 - বাংলা
চলার গান 👣
নরেন্দ্র দেব
বেরিয়ে যখন পড়েছি ভাই থামলে তো আর চলবে না, হিমালয়ের বরফ জেনো থামবে তবু গলবে না।
সামনে চেয়ে এগিয়ে চলো— ভয় পেয়ো না বাদলাতে, পয়সা যদি ফুরিয়ে থাকে চালিয়ে নেব আধলাতে।
উপোস করে চলব তবু কিছুঁর ভয়ে টলব না, মনের কথা লুকিয়ে মুখে শত্রুকে আর ছলব না।
বিঁধবে কাঁটা? ফুটছে কাঁকর? ফুটুক, তবু ছুটব রে— ইন্দ্রদেবের স্বর্গটাকে সবাই মিলে লুটব রে।
চাঁদের দেশে কী ধন আছে উড়ব চল, দেখব রে— ধাক্কা দিয়ে তারায় তারায় সূর্যে গিয়ে ঠেকব রে!
📝 কবি পরিচিতি
💡 নরেন্দ্র দেব (১৮৮৪ সালের ৭ জুলাই - ১৯৭১ সালের ১৯ এপ্রিল) কলকাতার এক বিদ্যশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল নগেজ চন্দ্র দেব।
📌 নরেন্দ্র দেব একাধারে ছিলেন:
- কবি ✍️
- ঔপন্যাসিক 📚
- ভ্রমণ কাহিনীর রচয়িতা 🌍
- এবং একজন অনুবাদক 🌐
তাঁর অন্যতম গল্প ও উপন্যাসগুলি হল:
- 'বোঝাপড়া' (১৯২০)
- 'যাদুঘর' (১৯৩০)
- 'আকাশ কুসুম' (১৯৩৭) প্রভৃতি।
তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো 'বসুধারা' (১৯২৮)।
এছাড়াও, তিনি বাংলা সাহিত্যে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন তাঁর অনুবাদের জন্য, যার মধ্যে অন্যতম হলো:
- 'ওমর খৈয়াম' (১৯২৬)
- 'মেঘদূত' (১৯২৯)
তিনি কিছুকাল 'পাঠশালা' পত্রিকাও সম্পাদনা করেন।
কবিতার মূলভাব 💡
এই কবিতায় কবি এগিয়ে চলার কথা বলেছেন। জীবন চলে। সেখানে বাদলাতে বা অর্থকষ্টে অথবা ভয়াল ক্ষুধার ভয়ে কবি ভীত নন। পায়ে যদি কাঁটা বা কাঁকর ফোটে তবুও তিনি থামতে চান না। এগিয়ে চলার পথে তিনি মরুভূমি, স্বর্গরারাজ, এমন কী চাঁদ তারায় ঢাকা দিয়ে সূর্য দিকেও ঠেকতে চেয়েছেন। জীবনের সমস্ত পথে নির্ভয়ে চলার গান এই কবিতাটি।
কবিতার নামকরণ 📌
'চলাই জীবন'। কবি সেই চলমানতাকেই কবিতায় স্থান দিয়েছেন। জীবনের অপর নাম যদি গতি হয়, তবে থেমে থাকলে মৃত্যু অনিবার্য। বাধা-বিঘ্ন অতিক্রম করে জীবনের পথে এগিয়ে যেতে হবে। তবেই লক্ষ্যে পৌঁছানো যাবে। কবিতাটির মধ্যে গতির জয়গান পাওয়া হয়েছে। তাই নামকরণটি উপযুক্ত হয়েছে।
শব্দার্থ ও টীকা 📚
হিমালয় --- ভারতের উত্তর দিকের সুবিশাল পর্বতশ্রেণি। বাদলা --- বর্ষা বাদল। ফুরিয়ে --- শেষ হয়ে। আধলা --- এক টাকার অর্ধেক অংশ বা পঞ্চাশ পয়সা। উপবাস --- উপবাস। টলব-নড়ব --- ছলনাব করব না। বিঁধছে --- ফুটছে। ইন্দ্রদেব --- দেবতাদের রাজা। ছুঁটব --- জোর করে কেড়ে নেওয়া। চাঁদের দেশ --- চাঁদের মাটি। ধন --- টাকা, পয়সা, সম্পদ। ঠাকরা --- আঘাত।
অনুশীলন 📝
১. সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো:
1.1 ভয় পেতে নিষেধ করা হয়েছে— * (ক) হিমালয়কে * (খ) বাদলাকে * (গ) আঁধলাকে
1.2 পয়সা ফুরোলে কবি— * (ক) ভয় পাবেন * (খ) টলে যাবেন * (গ) এগিয়ে চলতে থাকবেন
1.3 ছলনা করব না— * (ক) বরফ নিয়ে * (খ) পয়সা ফুরোলে * (গ) শত্রুকে
1.4 উঁড়ব চল, দেখব— * (ক) আকাশ * (খ) আকাশের তারা * (গ) চাঁদের দেশের ধন
২. শূন্যস্থান পূরণ করো:
-
(ক) সামনে ____ চলো ভয় পেয়ো না _____, যদি ফুরিয়ে _____ থাকে চালিয়ে নেব ______।
-
(খ) চাঁদের ____ কী _____ আছে ____ চল, দেখব রে। থাঙ্কা দিয়ে ____ গিয়ে টেকব রে।
৩. একটি বাক্যে উত্তর দাও:
- (ক) বেরিয়ে পড়লে কী করা চলবে না?
📚 পাঠ্যপুস্তক অনুশীলন 📝\n\n## ৪। সংক্ষিপ্ত উত্তর দাও: (প্রয়োগমূলক) ❓\n\n* (ক) ‘পয়সা যদি ফুরিয়ে থাকে’,—পয়সা ফুরোলে কবি কী করবেন?\n* (খ) কবি কাকে ছলনা করতে নিষেধ করেছেন?\n* (গ) কাঁটা ফুটলে কী হবে?\n* (ঘ) ‘স্বর্গটাকে, সবাই মিলে লুটব হে’—স্বর্গ কোথায়?\n* (ঙ) কোথায় গিয়ে কবি ঠেকবেন?\n\n## ৫। নিজের ভাষায় উত্তর লেখো: (দক্ষতামূলক) ✍️\n\n* (ক) ‘চলার গান’ কবিতার সারমর্ম নিজের ভাষায় লেখো।\n* (খ) ‘সূর্য গিয়ে ঠেকব রে’—কবি সূর্য গিয়ে ঠেকবেন কেন?\n* (গ) ‘শত্রুকে আর ছলব না’—শত্রুকে ছলনা করা উচিত নয় কেন?\n* (ঘ) কাজে বাধা এলে কীভাবে তুমি সেই বাধা অতিক্রম করবে দু'টি বাক্যে লিখে জানাও।\n\n## ৬। নীচের শব্দগুলির অর্থ লেখো: (জ্ঞানমূলক) 💡\n\n* হিমালয়, বাদলা, ফুরিয়ে, লুকিয়ে, ধন, থাকা।\n\n## ৭। নীচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো: (জ্ঞানমূলক) ↔️\n\n* বেরিয়ে, সামনে, গলবে, স্বর্গ, ভরো।\n\n## ৮। নীচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো: (প্রয়োগমূলক) ✍️\n\n* বরফ, পয়সা, উপোস, সবাই, ইন্দ্রদেব, সূর্য।\n\n## ৯। সঠিক বাক্যটির পাশে ‘√’ এবং ভুল বাক্যটির পাশে ‘x’ চিহ্ন বসাও: (বোধমূলক) ✅❌\n\n* (ক) বাদলাতে ভয় পেতে হয়।\n* (খ) আধলা মানে এক টাকা।\n* (গ) স্বর্গ মাটিতে নয়।\n* (ঘ) চাঁদে উট আছে।\n\n## ১০। নীচের শব্দগুলির পদ পরিবর্তন করো: (জ্ঞানমূলক) 📚\n\n* ভয়\n* কাকর\n* দেশ\n* ধন\n\n## ১১। উচ্চারণে মিল আছে এমন শব্দ পাঠ্যাংশ থেকে খুঁজে নিয়ে লেখো: (বোধমূলক) 🎶\n\n* গলবে\n* বাদলা\n* টলব\n* দেখব\n\n## ১২। নীচের শব্দগুলির প্রতিশব্দ লেখো: (জ্ঞানমূলক) ✨\n\n* ইন্দ্র, ধন, চাঁদ, সূর্য, ভাই।
CONTENT MANAGER