Academy

9. পাঠ্যসূচি ও নমুনা প্রশ্ন | পৃষ্ঠা ৩০৮-৩১৫

9. পাঠ্যসূচি ও নমুনা প্রশ্ন | পৃষ্ঠা ৩০৮-৩১৫ - WBBSE - Class 7 - Default Subject

0

পরিবেশ ও বিজ্ঞান

পাঠ্যসূচি

  1. ভৌত পরিবেশ 🌏 ক) তাপ খ) আলো গ) চুম্বক ঘ) তড়িৎ ঙ) পরিবেশবান্ধব শক্তির ব্যবহার

  2. সময় ও গতি ⏱️ ক) গতির ধারণা খ) দ্রুতি, বেগ, ত্বরণ গ) বলের ধারণা ও নিউটনের গতিসূত্র, বলের পরিমাপ ঘ) শক্তি ও কার্য

  3. পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া ⚛️ ক) চিহ্ন খ) পরমাণুর গঠন গ) সংকেত লেখার কৌশল ঘ) রাসায়নিক বিক্রিয়া ঙ) রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ

  4. পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা 🧪 ক) জীবদেহ গঠনে অজৈব ও জৈব পদার্থে ভূমিকা খ) সাধারণ অভিজ্ঞতা থেকে আম্লিক ও ক্ষারীয় দ্রব্য শনাক্তকরণ গ) অম্ল ও ক্ষারের ধারণা; নির্দেশক ও প্রশমন ঘ) মানবদেহের অম্ল-ক্ষারের ভারসাম্য ঙ) খাদ্য লবণ চ) সংশ্লেষিত যৌগ ও পরিবেশে তার প্রভাব

  5. মানুষের খাদ্য 🍎 ক) খাদ্য উপাদান খ) অপুষ্টি ও স্থূলত্ব গ) প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য ঘ) জীবনে জলের ভূমিকা ঙ) খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা

  6. পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া 🌱 ক) উদ্ভিদের দেহের গঠনগত বৈচিত্র্য খ) পরাগমিলন ও সমস্যা গ) ব্যাপন ঘ) অভিস্রবণ ঙ) অঙ্কুরোদগম

  7. পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ 🌍 ক) জলবায়ুর পরিবর্তন খ) জীববৈচিত্র্যের সংখ্যা হ্রাস গ) বর্জ্য ও মানবস্বাস্থ্যের ঝুঁকি ঘ) পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা

  8. পরিবেশ ও জনস্বাস্থ্য 🏥 ক) পরিবেশের সংকট ও স্বাস্থ্য খ) মানুষের বিভিন্ন পেশা-সমস্যা ও রোগ গ) স্বাস্থ্যের প্রকৃতি (দৈহিক ও মানসিক) ঘ) সংক্রামক রোগ ও তার প্রতিকার ঙ) রোগ সংক্রমণে বাহকের ভূমিকা ও প্রতিকার চ) খাদ্যবাহিত রোগ ও প্রতিকার


তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচি

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন: (প্রত্যেক বিষয় থেকে 5 নম্বর নিয়ে প্রশ্নপত্র তৈরি করতে হবে)

  1. ভৌত পরিবেশ– (i) তাপ (1-14) - 5
  2. পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া (85-100) - 5
  3. মানুষের খাদ্য (145-181) - 5

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন: (প্রত্যেক বিষয় থেকে 5 নম্বর নিয়ে প্রশ্নপত্র তৈরি করতে হবে)

  1. ভৌত পরিবেশ– (ii) আলো (15-37) - 5 (iii) চুম্বক (38-48) - 5 (iv) তড়িৎ (49-62) - 5 (v) পরিবেশবান্ধব শক্তি (63-69) - 5 (vi) পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া (182-226) - 5

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন :

  1. সময় ও গতি (70-84) - 10
  2. পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা (101-144) - 10
  3. পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ (227-255) - 10
  4. পরিবেশ ও জনস্বাস্থ্য (256-307) - 10

বিশেষ মন্তব্য: তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে নির্দিষ্ট অংশগুলির সঙ্গে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত অধ্যায় তাপ; পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া; মানুষের খাদ্য; দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত আলো অধ্যায়টি অন্তর্ভুক্ত হবে। সংযোজিত অংশটি প্রশ্নপত্র মূল্যায়নের জন্য তৈরি করতে হবে। সেক্ষেত্রে অধ্যায় ও তা থেকে তৈরি করা প্রশ্নের মূল্যায়নের সারণিটি হবে নিম্নরূপ :

অধ্যায়প্রশ্নের মূল্যমান
1. (i) তাপ5
(ii) আলো5
2. সময় ও গতি10
3. পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া10
4. পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা10
5. মানুষের খাদ্য10
6. পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ10
7. পরিবেশ ও জনস্বাস্থ্য10

প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য সক্রিয়তামূলক কার্যাবলী

প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য সক্রিয়তামূলক কার্যাবলীপ্রস্তুতিকালীন মূল্যায়নে ব্যবহৃত সূচকসমূহ
1) সারণি পূরণ1) অংশগ্রহণ
2) ছবি বিশ্লেষণ2) প্রশ্ন ও অনুসন্ধান
3) তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ3) ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য
4) দলগত কাজ ও আলোচনা4) সমানুভৃতি ও সহযোগিতা
5) কর্মপত্র পূরণ ও সমীক্ষার বিবরণ5) নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ
6) সঙ্গী মূল্যায়ন ও স্ব-মূল্যায়ন
7) হাতের কাজ ও মডেল প্রস্তুতি
8) ক্ষেত্র সমীক্ষা (Field work)

প্রশ্নের নমুনা

(এই ধরনের নমুনা অনুসরণ করে পার্বিক মূল্যায়নের প্রশ্নপত্র তৈরি করা যেতে পারে। প্রয়োজনে অন্যান্য ধরনের প্রশ্নও ব্যবহার করা যেতে পারে। কী কী ধরনের প্রশ্ন করা যেতে পারে তার কিছু নমুনা দেওয়া হলো)

  1. ঠিক উত্তর নির্বাচন করো : (প্রতি প্রশ্নের নম্বর 1) (i) জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104extoF104^ ext{o}F। ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই মান হবে— (a) 40.1 (b) 40.6 (c) 40 (d) 42 (ii) একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা (1exto-1^ ext{o}) ও সবচেয়ে বেশি উষ্ণতা (99exto99^ ext{o}) মাপা যায়। ওই থার্মোমিটারে 1exto1^ ext{o} করে মোট কটি ঘর পাওয়া যাবে? (a) 100 (b) 99 (c) 101 (d) 98 (iii) সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে, প্রতিফলন কোণের মান হবে— (a) 90exto90^ ext{o} (b) 0exto0^ ext{o} (c) 180exto180^ ext{o} (d) 45exto45^ ext{o} (iv) রংধনু সৃষ্টির কারণ — (a) আলোর নিয়মিত প্রতিফলন (b) আলোর বিচ্ছুরণ (c) আলোর বিক্ষিপ্ত প্রতিফলন (d) আলোর রাসায়নিক পরিবর্তন। (v) সূর্যের আলো 12 ঘন্টার কম স্থায়ী হলে নীচের কোন উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়?- (a) পটল (b) পালং (c) ঝিঙে (d) ঢ্যাঁড়শ (vi) Circuit Diagram for question vi • এই চিত্রটির জন্য নীচের কোন বর্তনী চিত্রটি ঠিক (a) Circuit Option A (b) Circuit Option B (c) Circuit Option C (d) Circuit Option D

(vii) চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো — (a) শুধু আকর্ষণ ধর্মের পরীক্ষা (b) শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা (c) আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা (d) চুম্বক আবেশের পরীক্ষা (viii) একটি দণ্ডচুম্বককে তিনটি টুকরো করা হলো— (a) শুধু প্রান্তের টুকরো দুটিই চুম্বক থাকবে (b) শুধু মাঝখানেরটিই চুম্বক থাকবে (c) তিনটি টুকরোই চুম্বক থাকবে (d) কোনো টুকরোই আর চুম্বক থাকবে না (ix) তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি নীচের কোন ক্ষেত্রে সর্বাধিক হবে— (a) শুধু তারের পাকসংখ্যা বাড়ানো হলো, (b) শুধু তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো হলো (c) শুধু তড়িৎ প্রবাহের সময় বাড়ানো হলো (d) তারের পাকসংখ্যা ও তড়িৎ প্রবাহ মাত্রা একসঙ্গে বাড়ানো হলো (x) কোনো বস্তুকণার ওপর 3N3N বল প্রয়োগ করার ফলে বস্তুকণাটি বল প্রয়োগের দিকে 12m12m সরে গেল। এর ফলে মোট কাজের পরিমাণ হলো— (a) (12×3)J(12\times3) J (b) (12+3)J(12+3) J (c) (123)J(12-3) J (d) (12÷3)J(12\div3) J (xi) স্ক্রু-ড্রাইভারের গতি নীচের কোন গতির উদাহরণ – (a) সরলরৈখিক গতি, (b) বৃত্তাকার পথের গতি, (c) ঘূর্ণন গতি (d) মিশ্র গতি (xii) জিঙ্ক আয়ন (Zn2+)(Zn^{2+}) ও ফসফেট মূলক (PO43)(PO_4^{3-}) দিয়ে গঠিত যৌগের সংকেত হবে— (a) ZnPO4ZnPO_4 (b) Zn2(PO4)3Zn_2(PO_4)_3 (c) Zn(PO4)2Zn(PO_4)_2 (d) Zn3(PO4)2Zn_3(PO_4)_2 (xiii) Pb(NO3)2+FeSO4PbSO4+Fe(NO3)2Pb(NO_3)_2 + FeSO_4 \rightarrow PbSO_4 + Fe(NO_3)_2 – এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? (a) প্রতিস্থাপন (b) প্রত্যক্ষ সংযোগ (c) বিয়োজন (d) বিনিময় (xiv) ভিনিগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হলো। এর ফলে ভিনিগারের— (a) আম্লিক ধর্ম বৃদ্ধি পাবে (b) আম্লিক ধর্ম হ্রাস পাবে (c) ক্ষারীয় ধর্ম হ্রাস পাবে (d) ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পাবে। (xv) নীচের কোন মৌলটি ছাড়া জীবকোশ গঠিত হওয়া অসম্ভব— (a) অ্যালুমিনিয়াম (b) সিলিকন (c) সোনা (d) কার্বন (xvi) চুল, নখ, চামড়া ও পেশির অপরিহার্য উপাদান হলো— (a) কার্বোহাইড্রেট (b) খনিজ লবণ (c) প্রোটিন (d) লিপিড (xvii) 1735Cl^{35}_{17}Cl পরমাণুর ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যার যথাক্রমিক মান হলো— (a) 17,18 (b) 35,17 (c) 18,17 (d) 17, 35 (xviii) কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল — (a) পলিথিন (b) PVC (c) মাংসপেশির প্রোটিন (d) PET (xix) লোহিত কণিকার হিমোগ্লোবিনের কাজে কোন ধাতুর আয়ন অপরিহার্য— (a) জিঙ্ক (b) ক্যালশিয়াম (c) সোডিয়াম (d) আয়রন (xx) এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, সেটি হলো— (a) কার্বোহাইড্রেট (b) প্রোটিন (c) লিপিড (d) ভিটামিন (xxi) অ্যানিমিয়া হলো - (a) আয়োডিনের অভাবজনিত রোগ (b) ভিটামিন D-র অভাবজনিত রোগ (c) লৌহের অভাবজনিত রোগ (d) ভিটামিন A-র অভাবজনিত রোগ (xxii) একটি সংশ্লেষিত খাদ্য হলো— (a) জ্যাম (b) আম (c) মাছের ঝোল (d) কোল্ড ড্রিংক্স (xxiii) কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটা হলো – (a) পর্ব (b) কক্ষ (c) পর্বমধ্য (d) বিটপ (xxiv) ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলো - (a) বৃতি (b) দলমণ্ডল (c) পরাগধানী (d) ডিম্বাশয় (xxv) সাধারণ মাছি ছড়ায় এমন একটা রোগ হলো - (a) কালাজ্বর (b) অঙ্কোসারকিয়াসিস (c) টাইফয়েড (d) চিকুনগুনিয়া (xxvi) ইনফ্লুয়েঞ্জা হলো একটা - (a) বায়ুবাহিত রোেগ (b) মশাবাহিত রোগ (c) মাছিবাহিত রোগ (d) জলবাহিত রোগ


  1. নীচের যে কথাটি ঠিক তার পাশে '✓' আর যে কথাটি ভুল তার পাশে 'x' দাও : (প্রতি প্রশ্নের নম্বর 1) (i) স্ত্রী মশা কেবলমাত্র ফলের রস পান করে। [ ] (ii) সাধারণ মাছি খাদ্য বা পানীয়ে মলত্যাগের মাধ্যমে রোগ ছড়ায়। [ ] (iii) সস্তার খাবারে মেশানো বেশিরভাগ রং আলকাতরার মতো জিনিস থেকে তৈরি। [ ] (iv) জন্মগত ত্রুটিও মানসিক সমস্যার কারণ হতে পারে। [ ] (v) টিকাদানের মাধ্যমে জল বসন্তকে পৃথিবীর বুক থেকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে। [ ] (vi) ফ্লুওরাইডের প্রভাবে হাতের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ দেখা যায়। [ ] (vii) কলেরা একটা বায়ুবাহিত রোগ। [ ] (viii) অনেকগুলো খাদ্যশৃঙ্খল একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে খাদ্যজাল। [ ] (ix) তাপমাত্রা কমলে ব্যাপন তাড়াতাড়ি ঘটে। [ ] (x) আমের বীজে একটা বীজপত্র থাকে। [ ] (xi) মটরগাছ কাণ্ডের পর্ব থেকে বেরোনো মূল বেয়ে ওপরে ওঠে। [ ] (xii) মূলে পর্ব ও পর্বমধ্য থাকে। [ ] (xiii) প্রক্রিয়াজাত খাবারের তুলনায় প্রাকৃতিক খাবারের পুষ্টিগুণ কম। [ ] (xiv) একটি খাদ্য থেকে একাধিক খাদ্য উপাদান পাওয়া যেতে পারে। [ ] (xv) শক্ত দড়ির মতো টেনডন ও লিগামেন্ট প্রোটিন দিয়ে তৈরি। [ ] (xvi) ব্যাপনের সময় অণুরা কম গাঢ় অংশ থেকে বেশি গাঢ় অংশের দিকে ছড়িয়ে পড়ে। [ ]

  2. শূন্যস্থান পূরণ কর : (প্রতিটি শূন্যস্থান পূরণের জন্য 1 নম্বর) (i) পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ________________ অপরিবর্তিত থাকে। (ii) দুটি ভিন্ন উষ্ণতার পদার্থ সংস্পর্শে থাকলে কোন পদার্থ তাপ গ্রহণ করবে আর কোন পদার্থ তাপ ছাড়বে তা পদার্থ দুটির ________________ এর ওপর নির্ভরশীল। (iii) সূর্য থেকে আসা আলোক রশ্মিগুচ্ছকে ________________ আলোক রশ্মিগুচ্ছ বলা যেতে পারে। (iv) তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছ। তোমার কাছে থেকে কোনো আয়নাকে 1m1m দূরে সরিয়ে নেওয়া হলো। তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে ________________ mm দূরে সরে যাবে। (v) একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7cm7cm হলে তার চৌম্বক দৈর্ঘ্য ________________ cmcm হবে। (vi) কোনো সেলে রাসায়নিক শক্তি ________________ শক্তিতে পরিণত হয়। (vii) কয়লা হলো এক গুরুত্বপূর্ণ ________________ জ্বালানি। (viii) ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা ________________ ও ________________ বস্তুর ওপর প্রযুক্ত হয়। (ix) প্রোটন ________________ -তড়িৎযুক্ত, ইলেক্ট্রন ________________ -তড়িত্যুক্ত কণা। (x) নাইট্রেট, সালফেট ও কার্বনেট মূলকের সংকেত হলো ________________ ও ________________ । (xi) স্নায়ুর মধ্যে দিয়ে সংকেত যাওয়া আসায় প্রয়োজন হয় ________________ -আয়ন। (xii) কোনো দ্রবণের pH 10 হলে তাকে ________________ প্রকৃতির বলা যেতে পারে। (xiii) পাতিলেবুর টক স্বাদের জন্য দায়ী হলো ________________ -অ্যাসিড। (xiv) পাকস্থলীর রসের pH প্রায় 11 তাই বলা যায় সেটি যথেষ্ট ________________ প্রকৃতির। (xv) গলগন্ড বা গয়টার রোগে ________________ গ্রন্থি ফুলে ওঠে। (xvi) ________________ জাতীয় যৌগ বহু সংখ্যক ছোটো ছোটো অণু জুড়ে তৈরি হয়। (xvii) চর্বি বা উদ্ভিজ্জ তেলকে কস্টিক ক্ষার সহ গরম করে ________________ তৈরি করা হয়। (xviii) একই উষ্ণতায় হালকা অণুদের চেয়ে ভারী অণুদের ব্যাপনের হার ________________ -। (xix) চুল ও নখে ________________ প্রোটিন থাকে। (xx) জলে গুলে যায় এমন একটা ভিটামিন হলো ________________ । (xxi) ________________ পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত করে। (xxii) পরাগধানীতে থাকে ________________ । (xxiii) একটা সরল ফল হলো ________________ । (xxiv) দোপাটি হলো ________________ -ফুল। (xxv) একই উষ্ণতায় গ্যাসীয় অবস্থার চেয়ে তরলে ব্যাপন ঘটে ________________ । (xxvi) আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হলো ________________ । (xxvii) ________________ -হলো একটি অতিবৈচিত্র্যের দেশ। (xxviii) মূলযুক্ত উদ্ভিদ মাটির ________________ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। (xxix) মাছি দ্বারা সংক্রামিত একটা রোগ হলো ________________ । (xxx) আঘাতপ্রাপ্ত বা রোগাক্রান্ত বিভিন্ন অঙ্গের ছবি তুলতে ________________ -রশ্মি ব্যবহার করা হয়। (xxxi) পুরুষ মশার প্রোবোসিসটি ________________ । (xxxii) মশা হলো ________________ বাহক। (xxxiii) ________________ বীজের তেল মেশানো সরষের তেল খেলে ড্রপসি নামে একটা রোগ হয়।

  3. বেমানান শব্দ বা নামটিকে খুঁজে বার করো : (প্রতিটি প্রশ্নের নম্বর 1) i) প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন ii) পোলিও, কলেরা, ম্যালেরিয়া, সাধারণ ডায়ারিয়া iii) আত্মসচেতনতা, মানসিক অবসাদ, মনোযোগহীনতা, মানসিক উদবেগ iv) বীজত্বক, বীজপত্র, ফলত্বক, ভ্রূণাক্ষ v) মুলো, আলু, বীট, গাজর vi) সাইবেরিয়ার বাঘ, হাতি, গঙ্গার শুশুক, কস্তুরী মৃগ vii) শিয়ালকাঁটার বীজ, খেসারির ডাল, দুধ, মেটানিল ইয়োলো


  1. স্তম্ভগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করো : (প্রতিটি সম্পর্ক স্থাপনের জন্য 1 নম্বর) নমুনা হিসাবে একটি উত্তর করে দেওয়া হলো।

I.

'A' স্তম্ভ'B' স্তম্ভ'C' স্তম্ভ
i) পটাশিয়াম পরমাণুa) আয়োডিনের অভাব1) ক্যাটায়ন দেয়।
ii) Zn2+Zn^{2+}ClCl^- আয়নb) কস্টিক ক্ষার2) জিঙ্ক ক্লোরাইড গঠন করে
iii) থাইরয়েড গ্রন্থিc) প্রাকৃতিক পলিমার3) তীব্র আম্লিক
iv) চর্বিd) 1টি ইলেকট্রন ছেড়ে দিয়ে4) সাবান
v) লঘু HClHCl দ্রবণe) 1:2 সংখ্যার অনুপাতে যুক্ত হয়ে5) বায়োডিগ্রেডেবল
vi) নাইলনf) মিথাইল অরেঞ্জ6) গয়টার
vii) স্টার্চ বা শ্বেতসারg) কৃত্রিম পলিমার7) নন-বায়োডিগ্রেডেবল
viii) পাকস্থলীর রসh) pH প্রায় 18) লাল

উ: ii - d - 2

ΙΙ.

'A' স্তম্ভ'B' স্তম্ভ
i) চৌম্বক দৈর্ঘ্যa) তড়িৎ শক্তির আলোক ও তাপশক্তিতে রূপান্তর
ii) সূর্যের তাপের প্রভাবb) তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি
iii) প্রাকৃতিক বর্ণালীc) সমান মানের কিন্তু বিপরীতমুখী দুটি বল
iv) তারের পাক সংখ্যা বৃদ্ধিd) উত্তর ও দক্ষিণ মেরুর সংযোজক রেখাংশের দৈর্ঘ্য
v) LEDe) দিনের বেলায় বাবলা গাছের পাতা খুলে যায়
vi) ক্রিয়া ও প্রতিক্রিয়াf) রংধনু

III.

'A' স্তম্ভ'B' স্তম্ভ
i) প্রোটিন ও শক্তির অভাবa) নিডারিয়া
ii) মাটি থেকে জল ও খনিজ পদার্থ শোষণb) রেসারপিন
iii) কোয়ালা ভালুকc) কার্বন ডাইঅক্সাইড
iv) ঘুম আর খিদে বেড়ে যাওয়াd) যক্ষ্মা
v) মলের রং চাল ধোওয়া জলের মতোe) মূলরোম
vi) সর্পগন্ধাf) বায়োডাইভারসিটি হটস্পট
vii) প্রবালg) ম্যারাসমাস
viii) গা-হাত-পায়ে চাকা চাকা লাল দাগh) ইউক্যালিপটাস গাছের পাতা
ix) গাছের খাবার তৈরির উপাদানi) মানসিক অবসাদ
x) সুন্দাল্যান্ডj) অ্যালার্জি
k) কলেরা
  1. সংক্ষিপ্ত প্রশ্ন : (প্রতিটি প্রশ্নের নম্বর 1) (i) কোনো বস্তুর ওপর '' 10N10 N ও ‘' ওই একই বস্তুর ওপর 7N7 N বল প্রয়োগ করার ফলে উভয় ক্ষেত্রেই কৃতকার্যের পরিমাণ একই হয়। কোন ক্ষেত্রে বস্তুটির সরণ বেশি হয়েছে? (ii) এমন একটি উদাহরণ দাও যেখানে প্রতিমূহূর্তে বেগের পরিবর্তন হলেও রৈখিক ত্বরণের মান শূন্যই থাকে। (iii) কুলোর সাহায্যে চাল ঝাড়া হচ্ছে – এটি কোন জাড্যের উদাহরণ বলে তুমি মনে করো? (iv) সুইচ অন করলে কোনো বর্তনী 'মুক্ত' না 'বদ্ধ' হয়? (v) একটি লোহার টুকরোকে একটি শক্তিশালী চুম্বকের সামনে আনলে তা সাময়িকভাবে একটি চুম্বকের মতো আচরণ করতে পারে। এটি চুম্বকের কোন্ ধর্মের জন্য হয়? (vi) আয়নায় P,A,C,O,M,T,S অক্ষরগুলির মধ্যে কোনগুলির প্রতিবিম্বে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না? (vii) এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয়। viii) সমীকরণসহ বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও। ix) অ্যাসিড-ক্ষার প্রশমন বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগের একটি উদাহরণ দাও। x) পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন দুটো ধাতুর চিহ্ন লেখো। তোমার বক্তব্যের সপক্ষে প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। xi) খাবার তৈরিতে আজিনোমোটো ব্যবহার করা হয় কেন? xii) লোহিত রক্তকণিকায় থাকা একটা প্রোটিনের নাম লেখো। xiii) দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? xiv) খাদ্যতত্ত্ব পাওয়া যায় এমন একটা খাবারের নাম লেখো। xv) বেলের শাখাকণ্টক কী ধরনের রূপান্তরিত কাণ্ড? xvi) অন্যান্য শর্ত একই থাকলে হালকা আর ভারী অণুর ক্ষেত্রে ব্যাপনে কী পার্থক্য লক্ষ করা যায়? xvii) অভিস্রবণে কোন ধরনের পর্দার মাধ্যমে দ্রবণে দ্রাবকের অণুর আসা-যাওয়ার ঘটনা ঘটে? xviii) Plasmodium vivax কোন রোগের জীবাণু? xix) নোংরা জলে ডিম পাড়ে কোন ধরনের মশা? xx) ফ্লুওরেসেন্ট বালব তৈরি করতে কোন ধাতুর বাষ্প ব্যবহার করা হয়? xxi) একটা দ্বিবীজপত্রী বীজের বীজত্বকের স্তরগুলোর নাম কী কী?

  2. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : (প্রতিটি প্রশ্নের নম্বর 2) i) আকাশে যে রংধনু তুমি দেখতে পাও তা আসলে কী এবং তা আলোর কোন ধর্মের জন্য ঘটে? প্রিজম ছাড়া কীভাবে তা সম্ভব হয়? ii) উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলেই সমান হয়? iii) শুষ্ক বায়ু যে তড়িতের কুপরিবাহী তা তুমি কীভাবে প্রমাণ করবে? iv) দুটি স্টেশনের দূরত্ব 400 km400 \ km। একটি ট্রেন আপে যাওয়ার সময় 50 km/h50 \ km/h বেগে যায় ও ডাউনে 40 km/h40 \ km/h বেগে ফিরে আসে। যাতায়াতে ট্রেনটির গড় বেগ কত? v) একটি খেলার বলকে 'ক্যাচ' লোফার পর বলশুদ্ধ হাতকে বলের গতির দিকে কিছুটা সরিয়ে নেওয়া হয় কেন? vi) একটি খালি বালতির ভিতরের তলদেশে একটি কয়েন রেখে বালতিটি জলপূর্ণ করার পর ওপর থেকে দেখলে কয়েনটি কিছুটা ওপরে উঠে এসেছে বলে মনে হয় কেন? vii) থার্মোসেটিং প্লাস্টিক বলতে কী বোঝ? একটি উদাহরণ দাও। viii) সিমেন্ট-বালি দিয়ে ঢালাই করার পর দিন থেকে ঢালাইতে জল দেওয়া হয় কেন? ix) প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়াকে কী ধরনের বিক্রিয়া বলা যেতে পারে? একটি উদাহরণ দাও। x) সমীকরণ দুটোর সমতা বিধান করো (a) Na2CO3+HClNaCl+CO2+H2ONa_2CO_3 + HCl \rightarrow NaCl + CO_2 + H_2O (b) 2Cu(NO3)2CuO+4NO2+O22Cu(NO_3)_2 \rightarrow CuO + 4NO_2 + O_2 xi) দুটি কৃত্রিম পলিমারের নাম লেখো। xii) মানবদেহের ওজনের প্রায় 97% যে চারটি মৌলের মিলিত ভর সেই মৌলগুলি কী কী? xiii) চামড়ার নীচে লিপিডের স্তরের প্রয়োজনীয়তা কী? xiv) ম্যালেরিয়া রোগের একটা মুখ্য আর একটা গৌণ পোষকের নাম লেখো। xv) হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন কোন ভিটামিনের কাজ? xvi) খাবার তৈরি করতে গাছ পরিবেশ থেকে কোন কোন উপাদান গ্রহণ করে? xvii) জলশোষণ ছাড়াও মূলের অন্য দুটো কাজের কথা লেখো। xviii) খাদ্য সঞ্চয় করে এমন একটা একটা পাতার নাম লেখ। xix) অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটা পাতার নাম লেখো। xx) একটা স্বপরাগী আর একটা ইতরপরাগী ফুলের নাম লেখো। xxi) পরিবেশের এমন দুটো গ্যাসীয় পদার্থের নাম লেখো বিশ্ব উন্নায়নে যাদের ভূমিকা আছে। xxii) ভারতের ভৌগোলিক সীমার মধ্যে আছে এমন দুটো বায়োডাইভারসিটি হটস্পটের নাম লেখো।

  3. তিন-চারটি বাক্যে উত্তর দাও : (প্রতিটি প্রশ্নের নম্বর 3) i) একটি বর্তনীর ছবি আঁকো যাতে দুটি বালব, চারটি সেল দিয়ে তৈরি ব্যাটারী, প্রয়োজন মতো তার ও একটি সুইচ (অফ্ অবস্থায়) থাকবে। ii) একটি কাচের গ্লাসের ওপর একটা কার্ডবোর্ড রাখা আছে। কার্ডবোর্ডটির মাঝখানে রয়েছে একটি কয়েন। কার্ডবোর্ডটাকে জোরে টোকা মারলে তা ছিটকে সরে যাবে কিন্তু কয়েনটা গ্লাসে পড়বে— কারণ ব্যাখ্যা কর। iii) ধরা যাক একটি ডোবায় স্বচ্ছ জল আছে। ডোবার তলদেশের কাছাকাছি একটি ছোটো মাছ স্থির হয়ে ভেসে আছে। পাড় থেকে এক ব্যক্তি তার বন্দুক দিয়ে মাছটিকে যতবার গুলি করছে ততবারই ফসকে যাচ্ছে— কারণ ব্যাখ্যা কর। iv) কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের পরিমাণ তিন গুণ করা হলে বস্তুটির সরণ পূর্বের সরণের পাঁচগুণ হয়। কৃতকার্য পূর্বের কতগুণ হবে? v) ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর ওপর প্রযুক্ত হয় না এবং তারা একসঙ্গে প্রযুক্ত হয়। একটি পরীক্ষার সাহায্যে তা বুঝিয়ে দাও। vi) 0extoC0^ ext{o}C উষ্ণতায় 55 গ্রাম বরফকে কত তাপ দিলে তা 0extoC0^ ext{o}C উষুতায় 55 গ্রাম জলে পরিণত হবে। vii) জলে ভেজা গায়ে দাঁড়ালে তোমার ঠান্ডা লাগে। তবে জলে ভেজা গায়ে ঘূর্ণায়মান পাখার তলায় দাঁড়ালে তোমার বেশি ঠাণ্ডা লাগে কেন? viii) আলোর প্রতিফলনের জন্য আমরা কী সুবিধা পেতে পারি? ix) পৃথিবী একটা বিরাট চুম্বক না হলে কী কী ঘটনা ঘটত? x) কী কী উপায়ে তুমি শক্তির অপব্যবহার কমাতে পারো? xi) কোথায় কোথায় সৌরশক্তি ব্যবহার করা হয়। বেশি সৌরশক্তি ব্যবহার করার কয়েকটি অসুবিধার কথা লেখো। xii) ঘূর্ণনগতি, বৃত্তাকার গতি, মিশ্র গতির একটি করে উদাহরণ দাও। xiii) অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কয়েকটি কুফল উল্লেখ করো। xiv) রক্তে নুনের পরিমাণ বৃদ্ধি পেলে কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে?

xv) মানবদেহে ক্যালশিয়াম ও আয়রনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। xvi) তোমাকে দুটো বর্ণহীন জলীয় দ্রবণ দেওয়া হয়েছে। এর একটা ক্ষারীয় ও অন্যটা আম্লিক। কী কী পরীক্ষা করে তুমি কোনটা আম্লিক ও কোনটা ক্ষারীয় তা চিনবে? (কোনো দ্রবণ মুখে দিয়ে পরীক্ষা করা চলবে না, তা নিরাপদ নয়)। xvii) ব্যাপন বলতে কী বোঝায়? একই উষ্ণতায় গ্যাসীয় ও দ্রবণ অবস্থায় ব্যাপনের ঘটনার মধ্যে কোল্টি অপেক্ষাকৃত ধীরে ঘটে? xviii) উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপন কীভাবে প্রভাবিত হয়? xix) ব্যাকটেরিয়া কোশের কোশপ্রাচীর তৈরিতে বাধা পড়লে কী হতে পারে? xx) দেহের ওজন অতিমাত্রায় বেড়ে যাওয়া কী কী বিপদ ডেকে আনতে পারে? xxi) কী কী কারণে মানসিক সমস্যা দেখা দিতে পারে বলে তোমার মনে হয়? xxii) জীবাণু সংক্রমণের ফলে খাদ্যে বিষক্রিয়ার কয়েকটা লক্ষণ লেখো। xxiii) প্লেগের সংক্রমণ কীভাবে ঘটে? xxiv) অ্যানোফিলিস ও কিউলেক্স মশার তিনটে পার্থক্য লেখো। xxv) জীবনকুশলতা শিক্ষার প্রয়োজনীয়তা কী? xxvi) খাদ্যশৃঙ্খলটা সম্পূর্ণ করো : ফুলের মধু ________________________________________\rightarrow \_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_ \rightarrow \_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_ \rightarrow (xxvii) চোরাশিকারের ফলে একটা বনে বাঘ বা অন্য বড়ো মাংসাশী প্রাণীর সংখ্যা খুব কমে গেল। এর ফলাফল কী হতে পারে? xxviii) উন্নায়নের ফলে হিমবাহ গলে গেলে কী কী সমস্যা দেখা দিতে পারে? xix) কলেরা রোগীর শরীরে নুন - গ্লুকোজ মেশানো জল প্রবেশ করানো হয় কেন?

  1. 'আমি কে' লেখ : (প্রতিটি প্রশ্নের নম্বর 1) (a) (i) আমার সারা দেহ রোমে ঢাকা। (ii) আমার বুক ধূসর রঙের। (iii) আমার পিঠে চারটে লম্বা কালো দাগ আছে। (iv) আমি নানারকম রোগ ছড়াই। আমি_________________

    (b) (i) আমি সারাক্ষণ তোমাদের চারপাশেই আছি। (ii) চুনাপাথরকে উত্তপ্ত করলে আমাকে পাবে। (iii) আমি বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ। (iv) আমার সাহায্যে গাছেরা খাবার তৈরি করে। আমি_________________

  2. সূত্রের সাহায্যে শব্দছকটি পূরণ কর : (প্রতিটি শব্দের জন্য 1 নম্বর)

¹
²
³

সূত্র

পাশাপাশি :

  1. যে প্রক্রিয়ায় ধূপের গন্ধ ছড়িয়ে পড়ে
  2. জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন জলের অণুর সঙ্গে জুড়ে গিয়ে যা তৈরি হয়
  3. জৈব বাহক

ওপরনীচ : 2. একটা মৃদগত কান্ডের ইংরাজি নাম 3. তড়িৎ চুম্বকের কৃপায় কম্পিউটারের তথ্যের ভাঁড়ার 4. শিয়ালকাঁটার বীজের তেল মেশানো সরষের তেল খেলে এই রোগ হয় 5. এর থেকে পেনিসিলিন তৈরি করা হয়

  1. একটা ফলের ছবি এঁকে বহিঃত্বক, অন্তঃত্বক ও বীজের অবস্থান দেখাও। [3+(1/2×4)=5][3+(1/2 \times 4) = 5] Fruit Diagram

  2. পাশের ছবিতে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড ও গর্ভাশয়ের অবস্থান দেখাও। (প্রতিটি অংশ দেখানোর জন্য 1 নম্বর) Flower Part Diagram


শিখন পরামর্শ

এই বইটিতে পরিবেশের সঙ্গে পদার্থবিদ্যা, রসায়ন ও জীবনবিজ্ঞানের ধারণার সমন্বয়সাধনের চেষ্টা করা হয়েছে। পঠন-পাঠনের প্রয়োজনে পদার্থবিদ্যা, রসায়ন ও জীবনবিজ্ঞানের উপযুক্ত এককগুলি নির্বাচনে শিক্ষক/শিক্ষিকা নমনীয় হতে পারেন। এই বইতে অধিকাংশ ক্ষেত্রে 'আকাদেমি বানান অভিধান' অনুসরণ করা হয়েছে।

প্রথম অধ্যায়: তাপ, আলোক, চৌম্বক ও তড়িৎশক্তির প্রয়োজনীয় ধারণাগুলি বহুসংখ্যক পরীক্ষার মধ্য দিয়ে সহজভাবে উপস্থাপিত করা হয়েছে। জীবজগতে এগুলির প্রভাব নানা উদাহরণের সাহায্যে উল্লেখ করা হয়েছে। ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শ্রেণিকক্ষে পরীক্ষাগুলি সম্পাদন করতে, প্রাপ্ত ফলাফল আলোচনা করতে ও বিশ্লেষণ করতে শিক্ষক/শিক্ষিকারা সাহায্য করবেন। 36, 37,48 এবং 62 পৃষ্ঠার বিষয়বস্তু থেকে প্রশ্ন না করাই বাঞ্ছনীয়।

দ্বিতীয় অধ্যায়: নিউটনের সূত্রগুলির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সাধারণত সূত্রগুলি না বুঝে মুখস্থ করার চেষ্টা করে। শিক্ষার্থীদের মনে সূত্রগুলির মূল বিষয় সম্পর্কে যাতে ধারণা স্পষ্ট হয় সেদিকে শিক্ষক/শিক্ষিকারা বিশেষ নজর রাখবেন। দ্বিতীয় গতিসূত্রের প্রচলিত রূপটি লেখা হয়নি, কারণ স্থির ভরবিশিষ্ট বস্তুর বেলাতেই সূত্রটির আলোচনা সীমাবদ্ধ রাখা হয়েছে। নিউটনের জীবনী (76 পৃষ্ঠা) থেকে প্রশ্ন না করাই বাঞ্ছনীয়।

তৃতীয় অধ্যায়: এই অধ্যায়ে রসায়নের জগতে প্রবেশ করতে পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে অতি প্রয়োজনীয় ধারণাগুলির অবতারণা করা হয়েছে। চিহ্ন, সংকেত ও সমীকরণের সাহায্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার কিছু উদাহরণ এই বইয়ে উল্লেখ করা হয়েছে। রাসায়নিক সমীকরণের সমতাবিধান করতে শিক্ষার্থীরা যাতে উদ্যোগী হয় সেইদিকে শিক্ষক/শিক্ষিকারা বিশেষ নজর রাখবেন।

চতুর্থ অধ্যায়: 'পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা' শীর্ষক অধ্যায়ে জীবদেহ গঠনে বিভিন্ন অজৈব ও জৈব পদার্থের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রাত্যহিক জীবনে ব্যবহৃত বিভিন্ন আম্লিক ও ক্ষারীয় দ্রব্য শনাক্তকরণে শিক্ষার্থীরা হাতেকলমে পরীক্ষা করবে, এটাই কাম্য। মানবদেহে অম্ল-ক্ষারের ভারসাম্য নষ্ট হলে কী কী সমস্যা হতে পারে তার ওপর আলোকপাত করা হয়েছে। বিভিন্ন খাদ্যলবণ, সংশ্লেষিত যৌগ ও পরিবেশে তার প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের পরিচিত করানোর জন্য বহুমুখী কর্মপত্র উপস্থাপন করা হয়েছে। 119 পৃষ্ঠার 'টুকরো কথা', 128 ও129 পৃষ্ঠার 'জেনে রাখো', 136 পৃষ্ঠার 'টুকরো কথা', 139 পৃষ্ঠার 'জানো কি?' থেকে প্রশ্ন না করাই বাঞ্ছনীয়।

পঞ্চম অধ্যায়: এই অধ্যায়ে পরিচিত নানা খাদ্যে কী কী খাদ্য উপাদান থাকে ও তার অভাবে কী সমস্যা হতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। অপুষ্টি ও স্থূলত্বের মতো বিষয়গুলি যথাযথ গুরুত্ব পেয়েছে এবং বিভিন্ন সংশ্লেষিত খাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে। জলপানের প্রয়োজনীয়তা বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা দেখানো হয়েছে। 154 পৃষ্ঠার ভিটামিনের ইতিহাস ও 172 পৃষ্ঠার পৃথিবীর মিষ্টি জলের হিসেবনিকেশ থেকে প্রশ্ন না করাই বাঞ্ছনীয়।

ষষ্ঠ অধ্যায়: এই অধ্যায়টিতে উদ্ভিদের দেহগঠনের বিভিন্ন অংশের বৈচিত্র্য সম্পর্কে নানা তথ্য উপস্থাপিত হয়েছে। এখানেও অনেক হাতেকলমে কাজের কথা বলা হয়েছে। পরিবেশে জীবরা কীভাবে নিজেদের মানিয়ে নেয় তা বোঝানোর জন্য ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়ার নানা দিক তুলে ধরা হয়েছে।

সপ্তম অধ্যায়: পরিবেশ দূষণ ও দূষণজনিত ক্ষতি আজ পৃথিবীর সবচেয়ে বড়ো সমস্যা। পরিবেশের ক্ষতির নানান ভয়াবহ দিক সম্বন্ধে শিক্ষার্থীকে সচেতন করতে জীববৈচিত্র্যের ধারণা, জলবায়ুর পরিবর্তন এবং বর্জ্য ও মানবস্বাস্থ্যের ঝুঁকি অংশটি অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থী যথাযথ গুরুত্ব দিয়ে পরিবেশ রক্ষায় নানা গাছের ভূমিকা উপলব্ধি করবে। 231 ও 232 পৃষ্ঠায় দেওয়া বিভিন্ন পরিসংখ্যান ও 249 পৃষ্ঠার 'টুকরো কথা' থেকে প্রশ্ন না করাই বাঞ্ছনীয়।

অষ্টম অধ্যায়: আর্সেনিক ও ফ্লুওরাইড দূষণ, পেশা ও সমস্যা এবং সমাজে ক্রমবর্ধমান মানসিক রোগের সমস্যা সম্বন্ধে শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্য অঙ্গাঙ্গীভাবে জড়িত দুটি বিষয়। কীভাবে দূষিত পরিবেশ জনস্বাস্থ্যকে প্রভাবিত করে সেই বিষয়ে শিক্ষার্থী অবহিত হবে এই অধ্যায়ে। 256 পৃষ্ঠার 'টুকরো কথা', 265 পৃষ্ঠার WHO এবং UNICEF সম্বন্ধীয় বিষয় ও 281 পৃষ্ঠায় 'কলেরা রোগের ইতিহাস' থেকে প্রশ্ন না করাই বাঞ্ছনীয়।

বিভিন্ন অধ্যায়ের উপরোক্ত পৃষ্ঠাগুলি ছাড়াও বইয়ের অন্যত্র শিক্ষার্থীর মনে অনুসন্ধিৎসা জাগিয়ে তুলতে বিভিন্ন ঐতিহাসিক প্রসঙ্গ আনা হয়েছে। এইসব অংশ থেকে নিছক জ্ঞানমূলক প্রশ্ন না করাই বাঞ্ছনীয়।


আমার পাতা

এই বই তোমার কেমন লেগেছে লেখো।

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel