10. শিখন পরামর্শ | পৃষ্ঠা ৩১৬-৩১৭
10. শিখন পরামর্শ | পৃষ্ঠা ৩১৬-৩১৭ - WBBSE - Class 7 - Default Subject
পরিবেশ ও বিজ্ঞান 🧪
এইভাবে চোরা শিকারের কবলে পড়ে গন্ডার, বাঘ, হাতি এরকম অনেক বন্য প্রাণীর সংখ্যা খুব কমে যাচ্ছে। 😔
এমন যদি কী হয় কী ভেবে দেখো তো ❓
চোরাশিকারের ফলে একটা বন বাঘ বা অন্য বড়ো মাংসাশী প্রাণীর সংখ্যা খুব কমে গেল: ..........
3. পরিবেশের নতুন জীবের আগমন 🌍
বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়। যেমন বিশ শতকে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কচ্ছপ, শূয়োর আর ছাগল নিয়ে আসা হয়েছিল। এই ছাগলরা কচ্ছপের খাবার যেমন ঘাস, পাতা খেয়ে নিত। আবার কচ্ছপ, শূয়োরেরা খেত কচ্ছপের ডিম। ফলে একসময় দেখা গেল কচ্ছপের সংখ্যা কমে গেল। গ্রাম বাংলার জলাভূমিতে আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল মাগুর মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে অস্তিত্ব বিপন্ন হয়েছে মৌরলা, পুটি, খলসের মতো স্থানীয় মাছেদের।
এমন যদি কী হয় কী ভেবে দেখো তো ❓
একটা জলাশয়ে এমন কিছু মাছ এনে ছেড়ে দেওয়া হলো যারা অন্য ছোটো মাছদের খেয়ে নেয়: ..........
4. জলবায়ুর পরিবর্তন 🌡️
জলবায়ুর পরিবর্তন পালটে দিতে পারে জীবের চেনা পরিবেশ। আর কোনো জীব নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারলে সেই জীবের অস্তিত্ব সঙ্কটাপন্ন হয়ে পড়ে। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে। আর তার ফলে মেরু অঞ্চলের অস্তিত্ব আজ বিপন্ন। বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে এম্পারার পেঙ্গুইন, মেরুশিয়ালের মতো প্রাণীরা।
মহাসাগরের জলের ঘনত্ব ও তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে বিভিন্ন কোরাল বা প্রবালরা।
পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগুণ যাচ্ছে কমে। আর ফলে সমস্যায় পড়ছে অস্ট্রেলিয়ার **কোয়ালা (Koala)** ভালুক - যাদের খাবার এই ইউক্যালিপটাস গাছের পাতা।
242
CONTENT MANAGER