এসো এসো, গৌর এসো। ওরে কৌলু, দৌড়ে যা। চৌকি আন্।
এসো এসো, গৌর এসো। ওরে কৌলু, দৌড়ে যা। চৌকি আন্। - WBBPE - Grade 1 - বাংলা
0
এসো এসো, গৌর এসো। ওরে কৌলু, দৌড়ে যা। চৌকি আন্।
গৌর, হাতে ঐ কৌটো কেন?
ঐ কৌটো ভ’রে মৌরি রাখি। মৌরি খেলে ভালো থাকি।
তুমি কী ক’রে এলে গৌর?
নৌকো ক’রে।
কোথা থেকে এলে?
গৌরীপুর থেকে।
পৌষ মাসে যেতে হবে গৌহাটি।
গৌর, জানো ওটা কী পাখী।
ও তো বৌ-কথা-কও।
না, ওটা নয়। ঐ-যে জলে, যেখানে জেলে মৌরলা মাছ ধরে।
ওটা তো পানকৌড়ি। চলো, এবার খেতে চলো। সৌরিদিদি ভাত নিয়ে ব’সে আছে।
CONTENT MANAGER