Academy

2. কত দিন ভাবে ফুল উড়ে যাবো কবে ,

2. কত দিন ভাবে ফুল উড়ে যাবো কবে , - WBBPE - Grade 1 - বাংলা

0

🌸 কত দিন ভাবে ফুল

কবি: অজানা


🌼 প্রথম স্তবক

কত দিন ভাবে ফুল — উড়ে যাবো কবে, যেথা খুশি সেথা যাবো — ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হ’লো, তারে কে করিবে মানা!


🕯️ দ্বিতীয় স্তবক

রোজ রোজ ভাবে বসে — প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি — হতো বড়ো ভালো। ভাবিতে ভাবিতে শেষে — কবে পেলো পাখা, জোনাকি হ’লো সে — ঘরে যায় না তো রাখা।


☁️ তৃতীয় স্তবক

পুকুরের জল ভাবে — চুপ ক’রে থাকি, হায় হায়, কী মজায় — উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি — ধোঁয়া-ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে — গেল অবহেলে।


🐎 চতুর্থ স্তবক

আমি ভাবি ঘোড়া হয়ে — মাঠ হবো পার, কভু ভাবি মাছ হয়ে — কাটিব সাঁতার। কভু ভাবি পাখি হয়ে — উড়িব গগনে, কখনো হবে না সে কি — ভাবি যাহা মনে?


CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel