Academy

1. প্রথম পাঠ

1. প্রথম পাঠ - WBBPE - Grade 1 - বাংলা

0

🌿 প্রথম পাঠ

বনে থাকে বাঘ। গাছে থাকে পাখী। জলে থাকে মাছ। ডালে আছে ফল। পাখী ফল খায়। পাখা মেলে ওড়ে। বাঘ আছে আম-বনে। গায়ে চাকা চাকা দাগ। পাখী বনে গান গায়। মাছ জলে খেলা করে। ডালে ডালে কাক ডাকে। খালে বক মাছ ধরে। বনে কত মাছি ওড়ে। ওরা সব মৌ-মাছি। ঐখানে মৌ-চাক। তাতে আছে মধু ভরা।


✨ আলো হয়

আলো হয়জয়লাল ধরে হাল।
গেল ভয়অবিনাশ কাটে ঘাস।
চারি দিকঝাউডাল দেয় তাল।
ঝিকি মিক্‌বুড়ি দাই জাগে নাই।
বায়ু বয়হরিহর বাঁধে ঘর।
বনময়পাতু পাল আনে চাল।
বাঁশ গাছদীননাথ রাঁধে ভাত।
করে নাচগুরুদাস করে চাষ।
দীঘিজলমধু রায় খেয়া বায়।
ঝল মল

🌼 পাঠের ভাব

এই পাঠে বনের, গাছের, নদী-জলাশয়ের এবং গ্রামের প্রাণবন্ত চিত্র ফুটে উঠেছে। প্রকৃতি, পরিশ্রম ও সৌন্দর্যের এক মেলবন্ধন এখানে দেখা যায়।


CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel