Academy

1. বেলা যায়। তেল মেখে জলে ডুব দিয়ে আসি

1. বেলা যায়। তেল মেখে জলে ডুব দিয়ে আসি - WBBPE - Grade 1 - বাংলা

0

বেলা যায়। তেল মেখে জলে ডুব দিয়ে আসি। তার পরে খেলা হবে। একা একা খেলা যায় না। ঐ বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয়। ঐ-যে আসে শচী সেন, মণি সেন, বংশী সেন। আর ঐ-যে আসে মধু শেঠ আর ক্ষেতু শেঠ। ফুটবল খেলা খুব হবে। বল নেই। গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নেব। তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে। খেলা সেরে ঘরে ফিরে যাব। দেরি হবে না। বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব। গিয়ে ভাত খেয়ে খাতা নেব। লেখা বাকি আছে।

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel