Academy

1. গল্প: ঐ সাদা ছাতা

1. গল্প: ঐ সাদা ছাতা - WBBPE - Grade 1 - বাংলা

0

গল্প: ঐ সাদা ছাতা

ঐ সাদা ছাতা। দাদা যায় হাটে। গায়ে লাল জামা।

মামা যায় খাতা হাতে। গায়ে শাদা শাল।

মামা আনে চাল ডাল। আর কেনে শাক। আর কেনে আটা।

দাদা কেনে পাকা আতা, সাত আনা দিয়ে। আর, আখ আর জাম চার আনা। বাবা খাবে। কাকা খাবে। আর খাবে মামা।

তার পরে কাজ আছে। বাবা কাজে যাবে।

দাদা হাটে যায় টাকা হাতে। চার টাকা। মা বলে, খাজা চাই, গজা চাই, আর ছানা চাই। আশাদাদা খাবে।

আশাদাদা আজ ঢাকা থেকে এল। তার বাসা গড়পারে। আশাদাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে।


CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel