Academy

2. এসেচে শরৎ, হিমের পরশ

2. এসেচে শরৎ, হিমের পরশ - WBBPE - Grade 1 - বাংলা

0

🍂 এসেছে শরৎ


এসেছে শরৎ, হিমের পরশ
লেগেছে হাওয়ার ‘পরে —

সকালবেলায় ঘাসের আগায়
শিশিরের রেখা ধরে।

আমলকী-বন কাঁপে, যেন তার
বুক করে দুরু দুরু —

পেয়েছে খবর পাতা-খসানোর
সময় হয়েছে শুরু।

শিউলির ডালে কুঁড়ি ভ’রে এল,
টগর ফুটিল মেলা,

মালতী লতায় খোঁজ নিয়ে যায়
মৌমাছি দুই বেলা।

গগনে গগনে বরষণ-শেষে
মেঘেরা পেয়েছে ছাড়া,

বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে,
নাই কোনো কাজে তাড়া।

দীঘিভরা জল করে ঢলঢল,
নানা ফুল ধারে ধারে,

কচি ধানগাছে ক্ষেত ভ’রে আছে —
হাওয়া দোলা দেয় তারে।

যে দিকে তাকাই সোনার আলোয়
দেখি যে ছুটির ছবি,

পূজার ফুলের বনে ওঠে ওই
পূজার দিনের রবি।

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel