Academy

1. বাঁশগাছে বাঁদর। যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে।

1. বাঁশগাছে বাঁদর। যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে। - WBBPE - Grade 1 - বাংলা

0

🐒 বাঁশগাছে বাঁদর


বাঁশগাছে বাঁদর। যত ঝাঁকা দেয়, ডাল তত কাঁপে।

ওকে দেখে পাঁচু ভয় পায় — পাছে আঁচড় দেয়।

বাঁশগাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল চাঁপাগাছে। কী জানি, কখন ঝাঁপ দিয়ে নীচে পড়ে।


এইবার বাঁদর ভয় পেয়েছে। ভোঁদা কুকুর ওকে দেখে ডাকছে। খাঁদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করছে।

পাঁচটা বেজে গেছে।


ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়।

আঁধার হলো। ঐ যে — চাঁপাগাছের ফাঁকে বাঁকা চাঁদ। আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল।


দূরে ঠাকুরঘরে শাঁখ বাজে, কাঁসি বাজে। কানাই ছাদে বসে বাঁশি বাজায়।

ঐ কে যেন কাঁদে?

না, কাঁদা নয় — কাঁটা গাছে পেঁচা ডাকে।


CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel