৬। শিলা ও মাটি (৬১)
৬। শিলা ও মাটি (৬১) - WBBSE - Class 7 - ভূগোল
শিলা ও মাটি 🌍
বিকেল বেলায় জয়দীপ আর রাজর্ষি অমিতদের বাড়ির সামনে নানা মাপের পাথর জড়ো করে রেখে এল। পরের দিন রবিবার। সকালবেলা দু-ঘণ্টা একটু পড়াশুনা, তারপর খেলা। পিটু খেলা হবে। পাথরগুলো পরপর সাজাতে হবে। ভেবে দেখেছো পৃথিবীতে এই পাথরগুলো এল কোথা থেকে?
অনুষ্কা, কোয়েলরা রেল লাইনের পাথর দেখে একদিন অপুদাদাকে জিজ্ঞেস করে ধারালো, সূঁচালো ওই পাথরগুলো কি এভাবেই তৈরি হয়েছে? নাকি এভাবে ভাঙা হয়?
📌 খনিজ পদার্থ ও শিলা
খাবার নুন, খাবার সোডা, বিট নুন, পেনসিলের সিস, ফটকিরি — এই জিনিসগুলো আসলে কী?
💡 এগুলো এক একটা খনিজ পদার্থ।
পিটু খেলার পাথর বা রেল লাইনের পাথর আসলে শিলা।
এরকম নানা খনিজ দিয়েই শিলা গঠিত।
🌎 শিলা হলো পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণ। আসলে বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থই হলো শিলা।
বিভিন্ন ধরনের শিলা
১. আগ্নেয় শিলা 🔥
- জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা। পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হল আগ্নেয় শিলা।
- উদাহরণ: গ্রানাইট, ব্যাসল্ট।
- বৈশিষ্ট্য: আগ্নেয় শিলা কঠিন, সহজে ভাঙে না।
২. পাললিক শিলা 🌊
- বহু বছর ধরে আগ্নেয়শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোটো ছোটো নুড়ি কাঙ্কর, বালিতে পরিণত হয়। পরে এগুলো নদী, বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নীচে স্তরে স্তরে জমা হয়। বহু বছর পরে শক্ত হয়ে তৈরি করে পাললিক শিলা।
- উদাহরণ: বেলেপাথর, কাদাপাথর, চুনাপাথর।
- বৈশিষ্ট্য: পাললিক শিলা নরম, সহজে ভেঙে যায়।
- ব্যবহার: বেলেপাথর বা কাদাপাথর দিয়ে ঘরবাড়ি তৈরি হয়। সিমেন্ট, ইস্পাত কারখানায় চুনাপাথর ব্যবহার করা হয়।
৩. রূপান্তরিত শিলা ✨
- আগ্নেয় ও পাললিক শিলা ভূ-গর্ভের তাপে ও ভূ-পৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়।
- বৈশিষ্ট্য: এই শিলা সহজে ভাঙে না, ক্ষয় প্রতিরোধ করে।
- উদাহরণ: বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলা (মার্বেল) দিয়ে তৈরি।
📝 কাজগুলো সেরে ফেলা যাক...
শিলার উৎপত্তি ও প্রকার
| শিলার উৎপত্তি | কোন শিলা? |
|---|---|
| (১) পলির স্তর জমা হয়ে | |
| (২) লাভা সঞ্চিত হয়ে | |
| (৩) ভূগর্ভের তাপে ও চাপে |
শিলার বৈশিষ্ট্য ও প্রকার
| শিলার বৈশিষ্ট্য | কোন শিলা? |
|---|---|
| (১) হালকা ও সহজে ভাঙে | |
| (২) খুব কঠিন ও ক্ষয় প্রতিরোধকারী |
শিলা ও মাটি
শিলা থেকে মাটি 🌱
নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে। কখনও টুকরো শিলাগুলো ওইখানেই পড়ে থাকে। কখনও দূরে চলে যায়। আবার বৃষ্টির জলের সাথে, নদীর স্রোতে, বাতাসের সঙ্গেও পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ক্রমাগত ক্ষয় হয়ে এই ক্ষয়িত পদার্থে স্তরবিন্যাস (রেগোলিথ) হয়। রেগোলিথ থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় মাটি তৈরি হয়।
মাটিতে কী থাকে? 🔬
মাটিতে সাধারণত নিম্নলিখিত উপাদানগুলি থাকে:
- খনিজ: ৪৫ শতাংশ
- বাতাস: ২৫ শতাংশ
- জল: ২৫ শতাংশ
- জৈব পদার্থ (মোট ৫ শতাংশ):
- অণুজীব (১০ শতাংশ)
- উদ্ভিদের পাতা, শিকড় (১০ শতাংশ)
- উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহ (৮০ শতাংশ)
মাটি সৃষ্টির নিয়ন্ত্রক— 💡
- শিলা: ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির ওপর।
- জলবায়ু: জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষু ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়। আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। তাই উষু ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়।
- ভূপ্রকৃতি: ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম। আবার ভূমির ঢাল যেখানে কম, সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে।
- জীবজগৎ: জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে। কিন্তু পিঁপড়ে, কেঁচো, ছুঁচো, সাপ মাটিকে আলগা করে। ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি জোগায়।
মাটি সৃষ্টির নিয়ন্ত্রক— (চলবে)
সময় ⏳
মাটি একদিনে তৈরি হয় না। হাজার হাজার বছর এমনকী লক্ষ লক্ষ বছরও লেগে যায় কখনও কখনও।
মাটির দানা 🔬
মাটির দানার মাপ বড়ো না সূক্ষ্ম তার ওপর ভিত্তি করে মাটির শ্রেণিবিভাগ করা যায়:
- বেলেমাটির দানা: মোটা। দানাগুলোর মধ্যে ফাঁক বেশি। জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়। কৃষিকাজ ভালো হয় না।
- এঁটেল বা কাদামাটির দানা: সূক্ষ্ম। দানার মধ্যে ফাঁক এতই কম যে, জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে। ফসল ভালো ফলে।
- দোঁয়াশ মাটি: বালি আর কাদা সমান সমান থাকে। জল, বাতাস ও অন্য উপাদান সঠিক মাত্রায় থাকে। সুতরাং, এই মাটি ফসল ফলানোর জন্য বেশ ভালো।
কোন মাটি কী রকম? 🤔
| মাটির ধরন | দানার মাপ | জল ধারণের ক্ষমতা | ফসল |
|---|---|---|---|
| এঁটেল | |||
| বেলে | |||
| দোঁয়াশ |
📊 তোমার অঞ্চলের একটা সমীক্ষা
জেলার নাম------------ গ্রাম বা পাড়ার নাম
১. তোমার অঞ্চলটার ভূপ্রকৃতি-সমতল/ঢেউ খেলানো/ খুব উঁচুনীচু? ২. আশপাশে কোনো বনভূমি বা জঙ্গল আছে? ৩. জঙ্গল বা বাড়ির আশপাশের কী কী গাছ দেখতে পাও?--------- ৪. কোন কোন সবজি চাষ হয়?----- ৫. তোমার এলাকায় ধান বা পাটের ক্ষেত আছে? ৬. গ্রামে বা পাড়ায় কী রকম ঘর বাড়ি আছে? কটা পাকা বাড়ি ----- কটা কাঁচা বাড়ি-----| ৭. কাঁচা বাড়িগুলো কী দিয়ে তৈরি? ৮. বেশির ভাগ মানুষের জীবিকা বা পেশা কী? ৯. তোমার অঞ্চলে মাটি দিয়ে বানানো কোন কোন জিনিস তৈরি হয়?--------- ১০. তাহলে তোমার অঞ্চলের মাটি কোন ধরনের বলে তোমার মনে হয়?-------------
পলিমাটির নানারকম ব্যবহার 🎨
CONTENT MANAGER