Academy

1. Introduction (ভূমিকা)

1. Introduction (ভূমিকা) - WBBPE - Grade 3 - ইংরেজি

0

📚 Lesson 1: INTRODUCTION (ভূমিকা)

📌 'English Grammar' কাকে বলে?

যে বই পড়ে ইংরাজি ভাষা সুন্দর ও সুন্দররূপে পড়তে, লিখতে, বুঝতে ও বলতে পারা যায় তাকে English Grammar বলে।

💡 English Grammar পড়ার প্রয়োজনীয়তা আছে কী?

ইংরাজি ভাষাকে সুন্দররূপে পড়া, লেখা, বোঝা ও বলার জন্য English Grammar পড়ার বিশেষ প্রয়োজন আছে।

🤔 English Grammar ছাড়া ইংরাজি ভাষা শেখা বা জানা সম্ভব কী?

যে-কোনো ভাষা সুন্দরভাবে বলতে বা লিখতে হলে সেই ভাষার ব্যাকরণ জানা চাই। ভাষা সুন্দর ও সুন্দরভাবে বলতে বা লিখতে হলে কতগুলি নিয়ম-রীতি মেনে চলতে হয়। এই নিয়ম-রীতি যে বইতে আলোচনা করা হয় তাকে বলে ব্যাকরণ। ইংরাজি ভাষা সুন্দর ও সুন্দরভাবে বলতে বা লিখতে হলে যে সকল নিয়ম-রীতি মেনে চলতে হয় সেগুলি ইংরাজি ব্যাকরণ বা English Grammar বইতে আলোচনা করা হয়। কাজেই, English Grammar ছাড়া ইংরাজি ভাষা শেখা বা জানা সম্ভব নয়।

🌍 Different Languages. (বিভিন্ন ভাষা)

বিভিন্ন জাতি বা দেশের ভাষাও বিভিন্ন। যেমন—ভারতের প্রধান ভাষা হিন্দি, তামিলদের ভাষা তেলুগু। ফরাসিদের ভাষা ফ্রেঞ্চ, জার্মানদের ভাষা জার্মানি, ইংরেজদের ভাষা ইংরাজি। আমরা বাঙালিরা বাংলা ভাষায় কথা বলি, তাই আমাদের ভাষা বাংলা

📝 Exercise

  1. Answer the following questions. (নীচের প্রশ্নগুলির উত্তর দাও)

    • (i) English Grammar কাকে বলে?
    • (ii) আমরা কেন English Grammar পড়ব?
    • (iii) ছাত্র-ছাত্রীরা Grammar পড়তে ভয় পায় কেন?
    • (iv) English Grammar না পড়ে ইংরাজি ভাষা শেখা সম্ভব কী?
    • (v) ইংরাজি ভাষা শেখার সহজ উপায় কী?
  2. Give the (✓) mark on correct answer given in the braket.

    • (a) যে বই পড়ে ইংরাজি ভাষা আয়ত্ত করা যায় তাকে English grammar (বলে/বলে না)।
    • (b) English grammar ছাড়া ইংরাজি জানা (সম্ভব/অসম্ভব নয়)।

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel