4. Word and Syllable (শব্দ এবং শব্দাংশ)
4. Word and Syllable (শব্দ এবং শব্দাংশ) - WBBPE - Grade 3 - ইংরেজি
Lesson 4: WORD & SYLLABLE 📝 (ওয়ার্ড অ্যাড সিল্যাবিল) শব্দ এবং শব্দাংশ

- Sun
- Moon
- Cow
- Dog
বাংলায় যেমন কতকগুলি বর্ণ বা অক্ষর মিলিত হয়ে শব্দ গঠন করে, ইংরেজিতে তেমনি letter-এর সমষ্টি মিলিত হয়ে word গঠিত হয়। Word-এর বাংলা অর্থ হল শব্দ। বাংলায় যাকে শব্দ বলে ইংরেজিতে তাকে word বলে। Letter, Alphabet, Vowel ও Consonant ইত্যাদির ব্যবহার সম্পর্কে একটা ধারণা হওয়ার পর আবার আমরা word বা শব্দ কাকে বলে জানব।
❓ Word কাকে বলে?
কতকগুলি letter পাশাপাশি বসে যখন কোনো একটি অর্থ প্রকাশ করে তখন সেই বর্ণ সমষ্টিকে word বা শব্দ বলে।
📌 Definition: A meaningful group of letters are called word.
যেমন—Dog, Cat, Cow, Tiger, Lion, Dear, Girl, Man ইত্যাদি। এরা প্রত্যেকেই এক একটি word, এদের প্রত্যেকের নির্দিষ্ট অর্থ আছে।
💡 মনে রেখো
শুধু Consonant দিয়ে কোনো word বা শব্দ গঠিত হয় না। Vowel ছাড়া কোনো শব্দ গঠিত হতে পারে না। প্রতিটি word-এ অন্তত একটি Vowel থাকবেই।
যেমন—Cow, Box, Hat, Man ইত্যাদি।
আবার tac, wco, gdo, kobo, sas, atgo, oxb এই letter-গুলি পাশাপাশি বসেছে। এই শব্দগুলির কোনো অর্থ হয় না বলেই এগুলি word নয়। এদের কোনো স্বীকৃত অর্থ নেই ইংরেজি অভিধানে। এরকম কতকগুলি letter পরপর পাশাপাশি বসলেই word বা শব্দ হয় না। অর্থ থাকলে তবেই তাকে word বলা হবে। যেমন—cat, cow, dog, book, ass, goat, box.
✍️ Consonant-এর সঙ্গে Vowel দিয়ে কিভাবে Word গঠন করা হয়, নীচে তা লক্ষ্য করো:
- Bg-এর সঙ্গে Vowel 'a' বসিয়ে 'Bag' word গঠন করা হল। এর অর্থ হল 'থলে'।
- Bd-এর মাঝখানে Vowel 'e' বসিয়ে 'Bed' word গঠন করা হল। এর অর্থ হল 'বিছানা'।
- Cw-এর মাঝখানে Vowel 'o' বসিয়ে 'Cow' word গঠন করা হল। এর অর্থ হল 'গোরু'।
20 AN IDEAL FUNCTIONAL ENGLISH GRAMMAR, TRANSLATION & COMPOSITION
💡Words Formed with One or Two Letters (একটি ও দুটি letter দিয়ে গঠিত word)
- I (আই) আমি
- A (এ) একটি
- An (অ্যান) একটি
- Am (অ্যাম) হই
- Is (ইজ) হয়
- We (উই) আমরা
- Me (মী) আমাকে
- My (মাই) আমার
- Us (আস) আমাদিগকে
- He (হী) সে, তিনি, (পুং)
- Do (ডু) করা
- Go (গো) যাওয়া
- It (ইট) ইহা
- In (ইন) ভিতরে
- On (অন) ওপরে
- Ox (অক্স) ষাঁড়
- No (নো) না
- Up (আপ) ওপরে
📝 Words Formed with Three Letters (তিনটি letter দিয়ে গঠিত word)
- Sun (সান) সূর্য
- Sky (স্কাই) আকাশ
- God (গড) ভগবান
- Owl (আউল) প্যাঁচা
- Bud (বাড) ফুলের কুঁড়ি
- You (ইউ) তুমি
- Gun (গান) বন্দুক
- Ass (অ্যাস) গাধা
- Cat (ক্যাট) বিড়াল
- And (অ্যান্ড) এবং
- Mat (ম্যাট) মাদুর
- Box (বক্স) বাক্স
- Can (ক্যান) পারা
- Rat (র্যাট) ইঁদুর
- Fox (ফক্স) খেঁকশিয়াল
- Ink (ইঙ্ক) কালি
- Arm (আর্ম) বাহু
- Man (ম্যান) মানুষ
- Bee (বী) মৌমাছি
- Leg (লেগ) পা
- Red (রেড) লাল
- Cot (কট) খাটিয়া
📚 Words Formed with Four Letters (চারটি letter দিয়ে গঠিত word)
- Star (স্টার) নক্ষত্র
- Cock (কক) মোরগ
- Deer (ডিয়ার) হরিণ
- Goat (গোট) ছাগল
- Hare (হেয়ার) খরগোশ
- Girl (গার্ল) বালিকা
- Book (বুক) বই
- Meat (মীট) মাংস
- Moon (মুন) চাঁদ
- Duck (ডাক) পাতিহাঁস
- Dear (ডিয়ার) প্রিয়
- Bull (বুল) বলদ
- Culf (কাফ) বাছুর
- Rose (রোজ) গোলাপ
- Good (গুড) ভালো
- Soup (সূপ) ঝোল
📚 WORD & SYLLABLE
📖 Vocabulary Corner
- Look (লুক) - তাকানো (to look/see)
- Baby (বেবী) - শিশু (child)
- Door (ডোর) - দরজা (door)
- Fish (ফিস) - মাছ (fish)
✨ SYLLABLE (সিল্যাবল) পদাংশ বা শব্দাংশ
Syllable-এর বাংলা অর্থ অক্ষর বা স্বর। তবে Syllable-এর বাংলা অর্থ যাই হোক না কেন, ইংরেজি word উচ্চারণ করার সময় জিহ্বার গতি না বদলে vowel-এর সাহায্যে word-এর যতটুকু অংশ উচ্চারণ করা যায় তাকে Syllable বলে। Word-গুলি এক বা একের বেশি Syllable যুক্ত হতে পারে।
💡 যেমন:
- Do (করা), Hen (মুরগী) একটি syllable যুক্ত word।
- Mo-ther (মা-দার) মা, দুই সিলেবল যুক্ত word।
- Beau-ti-ful (বিউ-টি-ফুল) সুন্দর, একের বেশি Syllable যুক্ত word।
📌 Syllable জানা থাকলে বানান ঠিক করতে সহজ হয়। একাধিক Syllable যুক্ত word কে Syllable-এ বিভক্ত করার সময় লক্ষ্য রাখ বে, প্রত্যেক Syllable-এ একটি করে Vowel থাকবেই, নতুবা Syllable রূপে গণ্য হবে না।
যেমন: Fa-ther (ফা-দার) এখানে দুটি Syllable আছে। প্রথম Syllable-এ 'a' ও দ্বিতীয় Syllable-এ 'e' vowel আছে।
🤔 Syllable কাকে বলে?
💡 একটি word-এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে Syllable বলে।
📊 Syllable-কে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
Syllable-কে সাধারণত চার ভাগে ভাগ করা যায়। যেমন—
- (i) Mono-Syllable (মনো-সিল্যাবল)
- (ii) Di-Syllable (ডি-সিল্যাবল)
- (iii) Tri-Syllable (ট্রাই-সিল্যাবল)
- (iv) Poly Syllable (পলি-সিল্যাবল)
1. (i) Mono-Syllable (মনো-সিল্যাবল)
যে word-এ একটি মাত্র Syllable থাকে তাকে Mono-Syllable বলে।
যেমন: Go, Do, Cow ইত্যাদি।
2. (ii) Di-Syllable (ডি-সিল্যাবল)
যে word-এ দুটি Syllable থাকে, তাকে Di-Syllable বলে।
যেমন: Fa-ther, Mo-ther, Sis-ter, Bro-ther ইত্যাদি।
3. (iii) Tri-Syllable (ট্রাই-সিল্যাবল)
যে word-এ তিনটি Syllable থাকে তাকে Tri-Syllable বলে।
যেমন: Con-di-tion, Po-si-tion, So-ve-reign, Edu-ca-tion ইত্যাদি।
4. (iv) Poly Syllable (পলি-সিল্যাবল)
যে word-এ তিনটির বেশি Syllable থাকে তাকে Poly-Syllable বলে।
যেমন: Au-to-mo-bile, Exa-mi-na-tion, Com-pe-ti-tion ইত্যাদি।
- Important Note: Word-এর Syllable ভাগ করার সময় দুটি Syllable-এর মাঝখানে ‘-’ চিহ্ন বসাতে [বাক্যটি অসম্পূর্ণ/sentence cut off].
Page 22
📖 AN IDEAL FUNCTIONAL ENGLISH GRAMMAR, TRANSLATION & COMPOSITION
This symbol is called a Hyphen (হাইফেন) in English. For example—Bro-ther, Sis-ter, Exa-mi-na-tion etc.
📝 Exercise
-
Answer the following questions. (নীচের প্রশ্নগুলির উত্তর দাও):
- (a) What is a Word? Give an example. (Word কাকে বলে? উদাহরণ দাও।)
- (b) Give two examples of words made with only one letter. (কেবল একটি letter দিয়ে তৈরি word-এর দুটি উদাহরণ দাও।) Examples:
I,A - (c) What is a Syllable? (Syllable কাকে বলে?)
- (d) How many types of Syllables are there and what are they? (Syllable কয় প্রকার ও কী কী?)
- (e) What is a Polysyllable? Give an example. (Poly Syllable কাকে বলে? উদাহরণ দাও।)
- (f) What kind of Syllable is
Move-ment? It is aBi-syllable. (Move-ment এটি কী ধরনের Syllable?)
-
Divide the following Words into Syllables: (নীচের Word গুলিকে Syllable করে লেখো :)
| Word | Syllable |
|---|---|
| (i) Grammar | Gram-mar |
| (ii) Elephant | El-e-phant |
| (iii) Sentence | Sen-tence |
| (iv) Brother | Bro-ther |
| (v) Education | Ed-u-ca-tion |
| (vi) Children | Chil-dren |
| (vii) Coconut | Co-co-nut |
| (viii) Movement | Move-ment |
| (ix) Spider | Spi-der |
| (x) Consonant | Con-so-nant |
- Divide the given Tri-Syllables below: (নীচে কতকগুলি Tri-Syllable-দেওয়া আছে ভাগ করে দেখাও :)
| Word | Syllable |
|---|---|
| (i) Alphabet | Al-pha-bet |
| (ii) Beautiful | Beau-ti-ful |
| (iii) Consonant | Con-so-nant |
| (iv) Position | Po-si-tion |
| (v) Adjustment | Ad-just-ment |
| (vi) Umbrella | Um-brel-la |
| (vii) Uniform | U-ni-form |
| (viii) Hospital | Hos-pi-tal |
📝 Word & Syllable (Page 23)
| Word | Syllable |
|---|---|
| (ix) Photograph | |
| (x) Injection |
🗣️ Poly-Syllable Words
কিছু Poly-Syllable শব্দ দেওয়া আছে। তাদের Syllable-এ ভাগ করে দেখাও। (Some Poly-Syllable words are given. Show them by dividing into syllables.)
| Word | Syllable |
|---|---|
| (i) Conversation | |
| (ii) Education | |
| (iii) Unfortunately | |
| (iv) Competition | |
| (v) Mathematics | |
| (vi) University | |
| (vii) Appropriate | |
| (viii) Immediately | |
| (ix) Preposition | |
| (x) Comfortable | |
| (xi) Examination |
✍️ Fill in the Blanks with Words (Based on Letter Count)
নীচের ফাঁকা ঘরে নির্দেশ অনুযায়ী শব্দগুলি লেখো। (Write the words in the blank spaces according to the instructions below.)
💡 Available words: Sun, Am, Moon, Us, Sky, Rat, Duck, Star, Ox, Do, Bud, Dear, Gun, Rose, No, Fox, Bee, Book, Meat, Mat, Go, We.
| ✌️ Words with Two Letters | 🤞 Words with Three Letters | 🖖 Words with Four Letters |
|---|---|---|
CONTENT MANAGER