Academy

10. . উৎসব পালন 🥳

10. . উৎসব পালন 🥳 - WBBPE - Grade 1 - বিজ্ঞান

0

পার্ট 10. উৎসব পালন 🥳

প্রতিদিন আমরা কাজ করি। স্কুলে যাই। পড়াশোনা করি। বড়েরা অফিস যান। চাষ করেন। কল-কারখানায় বা দোকানে কাজ করেন। এতে আমাদের মন হাঁপিয়ে ওঠে। আমরা আনন্দ পেতে চাই। মজা করতে চাই। তাই আমরা নানা রকমের উৎসব পালন করি।

বিশেষ এক-একটি দিনে আমরা এক একটি উৎসব পালন করি। 🗓️

উৎসবের দিনে আমরা রোজকার কাজ থেকে ছুটি পাই। বন্ধু, আত্মীয় ও পাড়ার লোকজনেরদের নিয়ে আমরা উৎসবে মেতে উঠি। আনন্দ করি। মজা পাই। 🤝🎉

🎂 জন্মদিন পালন 🎂

জন্মদিন পালন করাও হল একটি উৎসব।

বন্ধু, আত্মীয় ও প্রতিবেশীদের নিয়ে আমরা জন্মদিন পালন করি। জন্মদিনে কেক কাটা হয়। সকলকে কেক খেতে দেওয়া হয়। বেলুন, ফুল ও আলো দিয়ে আমরা বাড়ি সাজাই। সকলে মিলে একসাথে খাই। 🎈🍰✨

জন্মদিনের বিশেষ খাবার হল পায়েস। 🍚

আমরা নাচ, গান, আবৃত্তি করে জন্মদিনে আনন্দ করি। 💃🎤📜

বড়েরা আমাদের আশীর্বাদ করেন। 🙏

উৎসব পালন করলে মন ভালো হয়। নতুন উৎসাহে আমরা কাজে মন দিতে পারি। 💡✨


৪২. বিজ্ঞান ও আমার পরিবেশ - প্রথম শ্রেণি 🎒

🎉 হাতে-কলমে (Hands-on Activities) 🎉

💡 ১. নিচের ঠিক কথাটির পাশে ✅ দাগ ও ভুলটির পাশে ❌ দাগ দাও:

  1. ১.১ আমরা প্রতিদিনই নিজের জন্মদিন পালন করি। ❌
  2. ১.২ প্রতিদিন কাজ করলে মন হাঁপিয়ে ওঠে। ✅
  3. ১.৩ পূজোর দিনে কেক কাটা হয়। ❌
  4. ১.৪ উৎসবের দিনে আমরা ছুটি পাই। ✅

📝 ২. ফাঁকা জায়গায় সঠিক কথা বসাও:

  1. ২.১ উৎসব পালন করে আমরা আনন্দ পাই। 🥳
  2. ২.২ জন্মদিনের বিশেষ খাবার হল কেক। 🎂
  3. ২.৩ জন্মদিনে আমরা বন্ধুদের সাথে নিয়ে কেক কাটি। 🍰
  4. ২.৪ জন্মদিনে বড়োরা আমাদের আশীর্বাদ করেন। 🙏

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel