2. বুনো হাঁস | লীলা মজুমদার
2. বুনো হাঁস | লীলা মজুমদার - WBBSE - Class 5 - Default Subject
বুনো হাঁস
লীলা মজুমদার
এখন যদি আকাশের দিকে চেয়ে দ্যাখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস, তিরের ফলার আকারে, কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই; কারো'শুধু ডানা'র শোঁ শোঁ শোনা যাচ্ছে; আবার কেউ বা বলছে গাঙ গাঙ। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না।
কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে, বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে, সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোটো ছোটো দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই। নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত।
লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গায় আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল।
তখন শীতের শুরু। মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করত; চিঠিপত্র বিশেষ পৌঁছাতো না, শুধু রেডিওতে যতটুকু খবর পেত।
একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল। একটা ঝোপের ওপর নেমে গরম ধরার পর কাঁপতে লাগল। তারপর ওটা অবাক হয়ে দেখল আরেকটি বুনো হাঁসও নেমে এসে, ওটার চারদিকে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতেই গোয়েনারা গিয়ে আতোঁর হাঁসটাকে তাঁবতে নিয়ে এল। অন্য হাঁসটা প্রথমে চেয়ে এসেছিল, তারপর ওদের সংগে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকল। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে। তাই সে উড়তে পারছিল না। গোয়েনাদের মুরগি রাখার খালি জায়গা ছিল। সেখানে বুনো হাঁসরা রইল টিনের মাছ, তরকারি, ভুট্টা, ততো, ফলের কুঠি, এইসব যেত।
ওদের দেখাশোনা করা গোয়েনাদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়াল। পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারত, কিন্তু সংগীকে ছেড়ে গেল না। সারা শীতকাল দুজনে সেখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল। তখন সে একটু একটু করে উড়তে চেষ্টা করত। তাঁবুর ছাদ অবধি উড়ে, আবার চুপ করে পড়ে যেত।
এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নীচের পাহাড়ের বরফ গলতে শুরু করল। আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। নাড়ায় গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করল, আবার দক্ষিণ থেকে উত্তর। দেশে ফিরে ওরা বাসা বাঁধল, বাচ্চা তুলল।
এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে বরফ আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত। তারপর একদিন গোয়েনারা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। গোয়েনাদের বাড়ি ফেরার সময় হয়ে এল।
CONTENT MANAGER