Academy

1. গল্প বুড়ো । সুনির্মল বসু

1. গল্প বুড়ো । সুনির্মল বসু - WBBSE - Class 5 - Default Subject

0

গল্প বুড়ো

সুনির্মল বসু

বইছে হাওয়া উত্তরে; গল্প বুড়ো থুথুড়ে চলছে হেঁটে পথ ধরে— শীতের ভোরে সত্বরে; চেঁচিয়ে যে তার মুখ ব্যথা 'রূপকথা চাই, রূপকথা—'

An old man, the 'Golpo Buro', with a large sack, walking. A speech bubble above him reads 'রূপকথা চাই, রূপকথা—' (I want fairy tales, fairy tales—).

ডাক ছেড়ে সে ডাকছে রে— বলছে ডেকে হাঁক ছেড়ে— 'ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয় রে ছুটে ছোটরা— কী আছে মোর তল্পিটায় দেখবি যদি জলদি আয়।'


কাঁধের উপর এই ঝোলা— গল্প-ভরা মন ভোলা, দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, মনপবনের দাঁড়খানা— আজগুবি সব কারখানা— ভুতি আমার তল্পিটায়, দেখবি যদি, জলদি আয়।

কড়ির পাহাড় সার-বাঁধা— মানিক-হীরা চোখ ধাঁধা— সোনার কাঠি ঝকমলে,— ময়নামতী টলটলে— তেপান্তরের মাঠখানা— হুটমেলার হাটখানা— আটকানো এই তল্পিটায়, দেখবি যদি জলদি আয়।

কেশবর্তী নন্দিনী এই খলেতে বন্দিনী। শীতের প্রথম প্রত্যে— আসবে না যে শত্রু সে— ভাঙব তাদের মূর্খতা— বলব নাকো রূপকথা।

Storyteller with megaphone{.float-right-responsive}


হাতে কলমে

Birds and a book

১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো:

১.১ ‘উত্তুরে হাওয়া’ বলতে বোঝায় যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমন ভাবে শীত (গ্রীষ্ম/শরৎ/শীত/বর্ষা) কালে হাওয়া বয়। ১.২ খুসড় শব্দের অর্থ __________ (জড়সড়ো/চিনমনে/জড়সড়ো/জ্ঞানী/লড়বড়ে)। ১.৩ রূপকথার গল্পে যেটি থাকে না __________ (উড়ো-জাহাজ/দত্যি-দানো/পক্ষীরাজ/রাজপুত্র/উড়ো-জাহাজ)। ১.৪ রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। (দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার/আশাপূর্ণা দেবী/দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার/সত্যজিৎ রায়/শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)।

সুনীল বসু (১৯০২ – ১৯৭৬): জন্ম বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তাঁর মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। প্রধানত ছোটোদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনি, উপন্যাস, ভ্রমণ কাহিনি, রূপকথা, কৌতুক-নাটক প্রভৃতি। ভালো ছবি আঁকতে পারতেন। তাঁর লেখা উল্লেখযোগ্য বই–‘হাওয়ার দোলা’, ‘ছানাবড়া’, ‘বেড়ে মজা’, ‘হইহই’, ‘কথা শেখা’, ‘ছন্দের টুর টুর’, ‘বীর শিকারী’ ইত্যাদি। সম্পাদিত বই–‘ছোটোদের চয়নিকা’ ও ‘ছোটোদের গল্পসঙ্কলন’। ১৯৫৫ সালে ‘ভুবনেশ্বরী পদক’ পান। রচিত আত্মজীবনী ‘জীবনযাত্রার কয়েক পাতা’ (১৯৫৫)। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশুসাহিত্যিক। ‘গণ বুড়ো’ কবিতাটি ‘সুনীল বসুর শ্রেষ্ঠ কবিতা’ থেকে নেওয়া হয়েছে।

২.১ লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? ২.২ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।

৩. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো: থা র ক প; র ও জ র আ প; জ ক্ষী র প; ব প ম ন ন; জ গু বি আ;

৪. অজুড়ামিল আছে এমন পাঁচজোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো: একটি করে দেওয়া হলো,

  • বাঁধা
  • ধাঁধা

৫. বাক্য বাড়াও :

৫.১ শীতকালে হাওয়া বইছে। (কেমন হাওয়া?) [শীতকালে উত্তুরে হাওয়া বইছে।] ৫.২ গল্পবুড়ো ডাকছে। (কেমন বুড়ো?)

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel