১ অধ্যায়: সূচনা (Introduction) 💡
১ অধ্যায়: সূচনা (Introduction) 💡 - WBBPE - Grade 3 - বাংলা
১ অধ্যায়: সূচনা (Introduction) 💡
ভাষার উৎপত্তি (Origin of Language)
পৃথিবীতে প্রাণ সৃষ্টির আদিমকালে যখন মানুষের জন্ম হলো, তখন তাদের মুখে কোনো ভাষা ছিল না। গলা দিয়ে নানারকম শব্দ করে বা আকার-ইঙ্গিতের দ্বারা তারা তাদের মনের ভাব একে অপরকে জানাত। ধীরে ধীরে মানুষ কথা বলতে শিখল। মানুষের মুখের কথা ‘ভাষায়’ পরিণত হল।
প্রাণি-জগতের ভাষা (Language of the Animal Kingdom) 🦜
সমগ্র জীবজগতে একমাত্র মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী—পশু, পাখি, সরীসৃপ কোনো কথা বলতে পারে না, শুধু গলা দিয়ে আওয়াজ করতে পারে। কিছু কিছু পাখি যেমন—ময়না, টিয়া, কাকাতুয়া ইত্যাদি, এদের শেখানো মানুষের কথাকে নকল করতে পারে। এই শেখানো কথাকে ‘বুলি’ বলা যেতে পারে, কিন্তু ‘কথা’ বা ‘ভাষা’ বলা যায় না।
বিভিন্ন ভাষা (Various Languages) 🗺️
বর্তমানে পৃথিবী জুড়ে বহু ভাষার প্রচলন আছে। পৃথিবীর এক-এক দেশ বা এক-এক অঞ্চলের মানুষ আলাদা আলাদা ভাষায় কথা বলে। আমরা ভারতবর্ষে বাস করি। ভারতবর্ষে নানা রাজ্যে নানা ভাষা প্রচলিত। আমাদের রাজ্য, পশ্চিমবঙ্গের বেশির ভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে। আমরা বাঙালি। ‘বাংলাভাষা’ আমাদের মাতৃভাষা। আমাদের দেশ ভারতবর্ষের প্রধান ভাষা হল ‘হিন্দি’। পৃথিবীতে সবচেয়ে বহুল প্রচলিত ভাষা হল ‘ইংরেজি ভাষা’।
বাংলা ব্যাকরণ (Bengali Grammar) 📚
বাংলা ভাষা বহু প্রাচীন ভাষা। এখন আমরা বাংলা ভাষার যেই রূপটি লেখা, পড়া বা কথা বলার জন্য ব্যবহার করি সেটি বাংলা ভাষার আধুনিক রূপ। নানা মানুষের সহায়তায় প্রাচীনকাল থেকে ভাষা যেমন ধীরে ধীরে সুন্দর ও সহজ রূপ ধারণ করেছে। আবার এইভাবে বহু ভাষা বিলুপ্তও হয়ে গেছে। ভাষা শেখার বিভিন্ন নিয়মগুলি যে বইতে লেখা থাকে তাকেই সেই ভাষার ব্যাকরণ বই বলে। এক কথায়, ব্যাকরণ হল:
📌 ভাষা শুদ্ধভাবে পড়বার, লেখবার ও বলবার নিয়মাবলী।
সুমিষ্ট বাংলা ভাষা আমাদের অহংকার। আমাদের গর্ব। বাংলা ভাষা সঠিকভাবে শেখার নিয়ম যে বইতে লেখা থাকে, তাকেই বাংলা ভাষার ব্যাকরণ বই বলে।
CONTENT MANAGER