Academy

২ অধ্যায় ( ভাষা ও ব্যাকরণ Language & Grammar 🗣️

২ অধ্যায় ( ভাষা ও ব্যাকরণ Language & Grammar 🗣️ - WBBPE - Grade 3 - বাংলা

0

২ অধ্যায়

ভাষা ও ব্যাকরণ Language & Grammar 🗣️

ভাষা 💬

আদিম মানুষ কথা বলতে পারত না। বনে-জঙ্গলে ঘুরে বেড়াত। গাছের ডালে থাকত। 🐒 শুধু গলা দিয়ে আওয়াজ করে বা আকার ইশারতের মাধ্যমে তারা তাদের মনের ভাব সঙ্গী-সাথীদের কাছে প্রকাশ করত। কয়েক লক্ষ বছর মানুষ এভাবেই কাটিয়েছে। কিন্তু এক সাথে বসবাস করতে বা থাকতে গেলে নিজেদের মধ্যে কথা বলে ভাবের আদান-প্রদান করা একান্ত জরুরি। প্রধানত এই কারণেই আদিম যুগের মানুষেরা ধীরে ধীরে কথা বলার চেষ্টা করতে লাগল এবং একদিন তারা কথা বলতে শিখল। মানুষের মুখের এই কথাই হল ‘ভাষা’। 💡

👶 "ছোটো থাকা বলে অ-আ যেখনি সে কথা কওয়া।"

ছোটো শিশুরা জন্মের পর কেঁদেই তাদের মনের ভাব প্রকাশ করে। 😭 তারা ছোটো থেকে কথা বলতে পারে না, কিন্তু ধীরে ধীরে বড়ো হওয়ার সাথে সাথে সে বা তারা মা, বা-বা, দা-দা, ফ-ল, ফ-ল ইত্যাদি শব্দ বলতে শেখে। 🗣️ শিশুরা যত বড়ো হয় ততই তারা আরও ভালোভাবে মনের ভাব প্রকাশ করতে পারে এবং বড়োদের মতোই প্রচুর শব্দের সাহায্যে কথা বলে নিজের মনের ভাব অন্যকে জানাতে পারে।

মানুষ মাত্রেই তার সুখ-দুঃখ, ভালো-মন্দ, সুবিধা-অসুবিধা, দরকার-অদরকার – সব প্রকার মনের ভাবকেই ‘ভাষা’ বা ‘কথা’র মাধ্যমে প্রকাশ করে। 📌 অর্থাৎ, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলি। মানুষ যে শব্দগুলির মাধ্যমে কথা বলে নিজের মনের ভাব প্রকাশ করে তাকেই ‘ভাষা’ বলে। ✨


ভাষা না থাকলে আমরা আমাদের মনের ভাব সঠিক ভাবে প্রকাশ করতে পারতাম না।

🗣️ ভাষা ও ব্যাকরণ

পৃথিবীর সব দেশের বা অঞ্চলের মানুষের ভাষা এক নয়। পৃথিবীর এক এক অঞ্চলে বা এলাকায় এক এক রকম ভাষা বলা হয়। প্রতিটি ভাষা শেখা, বলা ও লেখার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলি যে বই পড়ে জানা যায় তার নাম ‘ব্যাকরণ’। 💡 এক কথায় ব্যাকরণ হল—‘ভাষা শিক্ষার বই’

🏡 মাতৃভাষা

আমরা বাঙালি। বাংলা ভাষা আমাদের নিজস্ব ভাষা। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। যে ব্যাকরণ বই পড়ে বাংলা ভাষা লেখার নিয়মগুলি জানা যায় তাকে ‘বাংলা ব্যাকরণ’ বলে।

আমাদের এই বাংলা ভাষা প্রায় হাজার বছর আগে তৈরি হয়েছিল। কিন্তু সেই সময়ের বাংলা ভাষা আজকের মতো ছিল না। বহু বছর ধরে ধীরে ধীরে নানা বদলের মাধ্যমে আজকের বাংলা ভাষা তৈরি হয়েছে।

🌿 ভাষার প্রকৃতি

ভাষা মূলত দুই প্রকার:

  1. চলিত ভাষা বা কথ্য ভাষা
  2. সাধু ভাষা বা লেখ্য ভাষা

কথ্য ভাষার মাধ্যমে আমরা একে অন্যের সাথে কথা বলি। যেমন—‘তুমি কেমন আছ?’

লেখ্য ভাষার মাধ্যমে আমরা সাধারণত লিখি বা পড়ি। যেমন—‘আজ মাঠে খেলা হইতেছে’

বর্তমানে লেখাপড়ার কাজে সাধু ও চলিত দুই ধরনের ভাষাই ব্যবহার করা হয়। তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে:

📌 লেখার সময় যে-কোনো এক ধরনের ভাষা (চলিতভাষা অথবা সাধুভাষা) ব্যবহার করতে হয়। দুটো ভাষা কখনোই একসাথে মিশিয়ে লিখতে নেই, তাহলে সেটি সম্পূর্ণ ভুল হবে। লেখার সময় সাধু ও চলিত ভাষা মিশে গেলে তাকে ‘গুরুচণ্ডালী’ দোষ বলে।

🌍 বিভিন্ন ভাষা

সারা পৃথিবী জুড়ে বর্তমানে প্রায় দুই-তিন হাজার ভাষা প্রচলিত। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ভাষা হল ইংরেজি। আমাদের দেশে বাংলা, হিন্দি, অসমীয়া, উড়িয়া, মারাঠী ইত্যাদি নানা ভাষার দেশের বিভিন্ন রাজ্যের মানুষেরা কথা বলেন। বিহার, উত্তরপ্রদেশ,


💡 ভাষা ও ব্যাকরণ

মধ্যপ্রদেশ ইত্যাদি রাজ্যের লোকেরা হিন্দি ভাষায় কথা বলেন। মহারাষ্ট্রের লোকেরা কথা বলেন মারাঠী ভাষায়। ওড়িশ্যার লোকেরা ওড়িয়া ভাষায়। তামিলনাড়ুর লোক তামিল ভাষায় কথা বলেন। অসমের লোকেরা কথা বলেন অসমিয়া ভাষায়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরার অধিকাংশ মানুষ এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলেন। অপরদিকে ফরাসিরা কথা বলেন ফরাসি ভাষায়। রাশিয়ার লোকেরা রুশ ভাষায়। চীনের মানুষেরা চিনা ভাষায় কথা বলেন।

📚 প্রশ্নোত্তর এর মাধ্যমে সহজে শেখো

প্রশ্ন-উত্তর:

  1. প্র: 🗣️ ভাষা কাকে বলে?

    • উ: মানুষ যে শব্দগুলির মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করে তাকে ‘ভাষা’ বলে।
  2. প্র:ভাষা কিভাবে বা কেন গড়ে উঠল?

    • উ: মনের ভাব প্রকাশের প্রয়োজনেই ভাষা গড়ে উঠেছিল।
  3. প্র: 🤱 মাতৃভাষা কাকে বলে?

    • উ: শিশু জন্মের পর মায়ের কোলে থাকতে থাকতে যে ভাষায় কথা বলতে শেখে, সেই ভাষাকেই তার মাতৃভাষা বলে।
  4. প্র: 🇧🇩 আমাদের মাতৃভাষা কোনটি?

    • উ: আমাদের মাতৃভাষা বাংলা
  5. প্র: 🚶‍♂️ আদিম মানুষেরা কিভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করত?

    • উ: আদিম মানুষেরা মুখে বিভিন্ন শব্দ করে এবং হাতের ইশারায় বা ইঙ্গিতে নিজেদের মনের ভাব প্রকাশ করত।
  6. প্র: 📖 ‘ব্যাকরণ’ কাকে বলে?

    • উ: যে বই পড়লে ভাষা শুদ্ধভাবে পড়া, লেখা ও বলার নিয়মগুলি জানা যায়, তাকে ‘ব্যাকরণ’ বলে।
  7. প্র: 📘 ‘বাংলা ব্যাকরণ’ কাকে বলে?

    • উ: যে ব্যাকরণ বই পড়ে বাংলা ভাষা সঠিক ও সুন্দর ভাবে বলার, লেখার এবং পড়ার নিয়মগুলি জানা যায়, সেই ব্যাকরণ বইকেই ‘বাংলা ব্যাকরণ’ বলা হয়।
  8. প্র: 🏷️ ভাষা কয় প্রকার ও কী কী?

    • উ: ভাষা দুই প্রকার:
      1. চলিত ভাষা বা কথ্য ভাষা
      2. লেখ্য ভাষা বা সাধু ভাষা

বাংলা ব্যাকরণ ও রচনা — ২য় ভাগ

🤔 প্রশ্ন ও উত্তর

  • প্র: 'চলিত ভাষা' বা 'কথ্য ভাষা' কাকে বলে? 🗣️

    • উ: যে ভাষায় আমরা সাধারণত একে অপরের সাথে কথা বলি তাকে চলিত ভাষা বা কথ্য ভাষা বলে।
      • যেমন: আপনি কোথায় যাচ্ছেন?
  • প্র: 'সাধু ভাষা' বা 'লেখ্য ভাষা' কাকে বলে? ✍️

    • উ: যে ভাষায় আমরা সাধারণত লিখি বা পড়ি তাকে 'সাধু ভাষা' বা 'লেখ্য ভাষা' বলে।
      • এক্ষেত্রে উল্লেখযোগ্য যে, বর্তমানে লেখা বা পড়ার ক্ষেত্রে সাধু ভাষার ব্যবহার কমিয়ে মূলত চলিত ভাষা ব্যবহার করা হয়।
      • যেমন: মাঠে ছেলেরা খেলা করছে।
  • প্র: 'গুরুচণ্ডালী' দোষ কাকে বলে? 🚫

    • উ: লেখার সময় সাধু ও চলিত ভাষা মিশে গেলে যে দোষ বা ভুল হয়, তাকেই 'গুরুচণ্ডালী' দোষ বলে।
  • প্র: কোন্ কোন্ অঞ্চলের মানুষের মাতৃভাষা বাংলা? 🌍

    • উ: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মানুষের মাতৃভাষা বাংলা।

অনুশীলন 📝

১। একটি বাক্যে উত্তর দাও (বোধমূলক)

  • (ক) ভাষা কিভাবে গড়ে উঠল?
  • (খ) আমাদের মাতৃভাষা কোনটি?
  • (গ) ভাষা কয় প্রকার ও কী কী?
  • (ঘ) চলিত ভাষা বা কথ্য ভাষা কাকে বলে?
  • (ঙ) সাধু ভাষা বা লেখ্য ভাষা কাকে বলে?
  • (চ) কোন্ কোন্ অঞ্চলের মাতৃভাষা বাংলা?

২। কয়েকটি বাক্যে উত্তর দাও (জ্ঞানমূলক)

  • (ক) ভাষা কাকে বলে?
  • (খ) আদিম মানুষেরা কিভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করত?
  • (গ) ব্যাকরণ কাকে বলে?
  • (ঘ) বাংলা ব্যাকরণ কাকে বলে?
  • (ঙ) মাতৃভাষা কাকে বলে?
  • (চ) গুরুচণ্ডালী দোষ কাকে বলে?

ভাষা ও ব্যাকরণ 📚

১। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : 💡 দক্ষতামূলক

  • (ক) মানুষের মুখের কথাই হল ____।
  • (খ) আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য ____ বলি।
  • (গ) ভাষা না থাকলে আমরা আমাদের ____ সঠিক ভাবে প্রকাশ করতে পারতাম না।
  • (ঘ) ‘ব্যাকরণ’ হল ____ শিক্ষার বই।
  • (ঙ) বাংলা ভাষার জন্ম হয়েছে প্রায় ____ বছর আগে।
  • (চ) আমাদের মাতৃভাষা ____।
  • (ছ) মায়ের মুখের ভাষাই হল ____।
  • (জ) অসমের লোকেরা ____ ভাষায় কথা বলেনা।
  • (ঝ) আমাদের প্রতিবেশী রাষ্ট্র ____ রাষ্ট্রভাষা বাংলা।

২। নীচের ঠিক বাক্যটির পাশে (✓) চিহ্ন এবং ভুল বাক্যটির পাশে (✕) চিহ্ন দাও : 🧠 দক্ষতামূলক

  • (ক) আদিম যুগের মানুষেরা কথা বলে মনের ভাব প্রকাশ করত। ❌
  • (খ) মানুষের ভাব বিনিময়ের প্রয়োজনে সৃষ্টি হল ভাষা। ✅
  • (গ) বাংলা ভাষার দুটি রূপ আছে। ✅
  • (ঘ) আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মানুষের মাতৃভাষা বাংলা। ✅
  • (ঙ) আমরা বাঙালি তাই আমাদের মাতৃভাষা ইংরেজি। ❌
  • (চ) পৃথিবীর সব দেশের মানুষ একই ভাষায় কথা বলে। ❌
  • (ছ) ভাষা দুই প্রকার। ✅
  • (জ) হিন্দি আমাদের মাতৃভাষা। ❌
  • (ঝ) লেখার সময় সাধু ও চলিত ভাষাতে মিশে গেলে তাকে ‘গুরুচণ্ডালী’ দোষ বলে। ✅

৩। নীচের প্রশ্নগুলি নির্দেশমত সাধু ও চলিত ভাষায় লেখো : ✍️ প্রয়োগমূলক

  • (ক) পাখি উড়িতেছে। (চলিত ভাষা)
  • (খ) তারা বিদ্যালয়ে যাবে। (সাধু ভাষা)
  • (গ) বিদ্যাসাগর সাধু ভাষা লিখিয়া গিয়াছেন। (চলিত ভাষা)
  • (ঘ) এখন প্রায় সকলেই চলিত ভাষায় লিখে থাকে। (সাধু ভাষা)
  • (ঙ) বিমল ছাড়া কেউ মেলায় যাইবে না। (চলিত ভাষা)
  • (চ) রবীন্দ্রনাথ সাধু ও চলিত দুই ভাষাতেই লিখেছেন। (সাধু ভাষা)

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel