Academy

2. ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু

2. ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু - WBBSE - Class 5 - পরিবেশ বিজ্ঞান

0
মানবদেহ

ত্বক কোথায় পাতলা,
কোথায় পুরু

A girl points to her hand, examining her skin.

পরদিন। দিদিমণি আসার আগেই ত্বক নিয়ে কথা শুরু হলো।

আমিনা নিজের হাতটা দেখছিল। একসময় বলল— চামড়া যেখানে পাতলা, সেখানে শিরাগুলো দেখা যায়। চামড়া যেখানে মোটা সেখানে দেখা যায় না। তাই হাতের চেটোর দিকে শিরা দেখা যায় না।

Two boys examining the skin on one's hand.

সবাই নিজের নিজের হাতের উপ-পিঠ দেখে নিল। আমিনা ঠিকই বলেছে। কিন্তু চামড়া কোথাও পাতলা কোথাও পুরু কেন?

সুজয় বলল— হাতের কোন দিকটা বেশি ঘষাঘষি হয়?

মীনা বলল— চেটোর দিকটা।

রফিক বলল— তাই কী হাতের চেটোর দিকের ত্বক মোটা হয়ে গিয়েছে?

A decorative leaf.

মানবদেহ 🧍

ইতু বলল—পায়ের তলার চামড়া আরো পুরু। গোড়ালির কাছটা সবচেয়ে পুরু। গোড়ালিতে কি বেশি ঘষাঘষি হয়?

মীনা বলল—হাঁটার কথা ভেবে দেখ। গোড়ালির উপর শরীরের সব ভার পড়ে। সেখানে বর্মটা মোটা না হলে চলে?

এদিকে সুজন রফিকের হাতের চামড়াটা দু-আঙুল দিয়ে ধরল। বলল—এভাবে ধরে দেখ, কোথাকার চামড়া কতটা পুরু বুঝতে পারবে।

An owl character, seemingly a teacher, looking thoughtful. দেখে নিয়ে লেখো: 🦉

শরীরের নানা অংশের ত্বক কত পুরু তা দেখো। তারপর লেখো :

শরীরের অংশত্বক পাতলা না পুরুশরীরের অংশত্বক পাতলা না পুরু
গালপাতলাহাতের চেটোপুরু
চোখের পাতাপাতলাপায়ের তলাপুরু
ঠোঁটপাতলাগোড়ালিপুরু
হাতের উপ-পিঠপাতলাআঙুলের ডগাপুরু

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel